somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

জানতে চাই, বিচার চাই

০৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


-ঃ জানতে চাই, বিচার চাই ঃ-
নূর মোহাম্মদ নূরু

ধর্ষণ কেন বাড়ছে দেশে কেনই বা তার বিচার নাই?
বোনেরা কেন ভয়ে থাকে কোথায় তারা নিবে ঠাই?
বাড়ি, গাড়ি বাস ট্রেনে ধর্ষিতা হয় আমার বোন,
তোমরা শুধু মোম জালিয়ে কর কি দ্বায়িত্ব পালন ?

প্রশ্ন আমার আরো আছে শুনতে কি চাও, সাহস আছে?
তোমার বোনের এমন হলে তুমি কি চাও থাকতে বেঁচে?
মানুষ নামের কুকুর গুলো ছিড়ে খেলে তোমার বোন,
বুঝতে তখন কেমন জ্বলে তোমার ওই পাষাণ মন।

হায়নারা সব হোলি খেলে খুবলে খেয়ে বোন আমার
প্রতিদিনই ঘটে যাচ্ছে কেউ নাই কি থামাবার?
এমন করে আর কতদিন ঝড়ে যাবে তনুরা?
ক্রর হাসি হাসতে হাসতে ধর্ষণ করবে খুনিরা।

সময় এখন রুখে দেবার আর যাবেনা দেয়া ছাড়,
কোন ভাবেই ধর্ষকেরা পথ যেন না পায় পালাবার।
শক্ত হাতে রুখতে হবে নর পিশাচ এই দানবে
আর যেন না বধতে পারে ফুলের মতো মানবে।

মোমবাতি আর ব্যানার ফেস্টুন সবই দূর্বল হাতিয়ার
রুখে দাঁড়ও শক্ত হাতে নিশ্চিত কর অধিকার।
ধর্ষকের নোংরা হাসি দেখতে চাইনা পূনর্বার
এদেশ হবে মানবতার নয় তো কোন হায়েনার।

কাঁদবোনা আর বোনের শোকে এবার নিবো প্রতিশোধ,
বাধা এলে সবাই মিলে করবো তাদের প্রতিরোধ
সোনার বাংলায় সোনার মানুষ নিরাপদে থাকতে
মুজিব বর্ষে অঙ্গিকার হোক হায়েনাদের রুখতে।


উৎসর্গঃ কুর্মিটোলায় সেনা ছাউনির কাছে ধর্ষিতা ঢাবির শিক্ষার্থীকে
রচনা কালঃ ঢাকা, ৭ জানুয়ারি ২০২০ ইং মঙ্গলবার।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল
ফেসবুক লিংক
[email protected]
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৪২
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৩৯

প্রিয় কন্যা আমার, আজ ইদের দিন!
একমাস ধর্মপ্রাণ মুসলমানেরা সিয়াম সাধনা করেছে। রমজান মাস মূলত সংযমের মাস। ফাজ্জা কাউকে আমি দেখিনি সংযম করতে। রমজান মাসে সবাই বিলাসিতা করেছে। খাওয়া দাওয়া... ...বাকিটুকু পড়ুন

আজ ও আগামী

লিখেছেন আবু সিদ, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:১৫

অন্যের হাতে নিজেকে সমর্পণ করো না, মানুষ !
অন্যের হাতের শিল্প হয়ো না।
অন্যের চোখে বিশ্ব দেখ না,
অন্যের সুর-নৃত্যে আর দুলো না।
নিজেকে খুঁজে নাও তুমি!
বুঝে নাও নিজের... ...বাকিটুকু পড়ুন

আমরা কি সত্যিই দেখি, নাকি যা বিশ্বাস করি কেবল সেটাই দেখি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:২৯


গাজীপুরের কালিয়াকৈরে কমলা বেগম ঈদের সকালে গোরুর মাংস রান্না করতে বসেছিলেন। গতবছর কোরবানির ঈদে মানুষের বাড়ি থেকে চেয়ে আনা মাংস, মাসের পর মাস পাশের বাড়ির ফ্রিজে থাকা, এখন... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

×