somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

কাস্তে কবি দীনেশ দাশের ৩৪তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

১৩ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দীনেশ দাশ এক আবর্তসংকুল সময়খণ্ডের উল্লেখযোগ্য বাঙ্গালি কবি। গত শতকের চল্লিশের দশক ছিল বাংলার এক দুঃস্বপ্নের সময়। ভীষ্ম পিতামহের মতো বাংলা সাহিত্য সংস্কৃতিকে দীর্ঘ প্রতিপালনের পর কবিগুরু প্রয়াত হলেন। দ্বিতীয় বিশ্বমহাযুদ্ধে শত্রুপক্ষ একেবারে সদর দরজায় এসে হানা দিয়েছিল। ১৯৩৬ সালে বানপন্থী মতবাদে আকৃষ্ট হয়ে মার্ক্স, এঙ্গেলস, রালফ ফক্সের রচনা পাঠ করে এক নতুন ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে পড়েন কবি দিনেশ দাশ। এই চিন্তামানসই তাঁর কবিতাকে বিশেষ ভাবে প্রভাবিত করেছে আমৃত্যু। ১৯৩৭ সালে প্রকাশিত হয় তাঁর সাড়াজাগানো ‘কাস্তে’ কবিতা। এই কবিতাটি আধুনিক বাংলা কবিতার এক মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে যায় এবং তিনি প্রায় রাতারাতি মেহনতী মানুষের জীবনযন্ত্রণা প্রকাশের মুখপাত্র হয়ে ওঠেন। ‘কাস্তে’ কবিতায় শুক্ল পক্ষের পঞ্চমীর বাঁকা চাঁদটাকে তিনি শ্রমজীবী কৃষকের ফসল কাটার ক্ষুরধার অস্ত্র কাস্তের সঙ্গে তুলনা করেন। যে চাঁদ এত কাল কাব্যজগতে প্রেম ও সৌন্দর্যের লাবণ্যময় প্রতীক ছিল তাকে তিনি খেটে খাওয়া মানুষের সংগ্রামের হাতিয়ার করে তুললেন। এমন একটি বৈপ্লবিক চিন্তার তিনিই পথিকৃৎ। ১৯৪৩ সালের দুর্ভিক্ষে (পঞ্চাশের মন্বন্তর নামে কুখ্যাত) কয়েক লক্ষ মানুষের মৃত্যু হয়। তারপর ১৯৪৬ সালে হিন্দু-মুসলমান দাঙ্গা ও স্বাধীনতা ও দেশ বিভাজনের ফলে লক্ষ লক্ষ মানুষ হয় বাস্তুহারা। ক্লাস নাইনে পড়ার সময় মাত্র পনেরো বছর বয়সে মহাত্মা গান্ধীর লবণ আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার ফলে সাময়িক ভাবে লেখাপড়ায় ছেদ ঘটে। ভুখা মিছিল; কাচের মানুষ; রাম গেছে বনে; কাস্তে প্রভৃতি তার বিখ্যাত কবিতা। ‘কাস্তে’ কবিতাটি এক সময়ে পথেঘাটে কফি হাউসের চত্বরে যুবক যুবতীদের মুখে মুখে ফিরত। কলকাতার ক্লাইভ স্ট্রিট তাঁর ৩৪তম কবিতার কল্যাণে সাহিত্যে চিরস্মরণীয় হয়ে গেছেন। আর দীনেশ দাস পরিচিতি লাভ করেন ‘কাস্তেকবি’ হিসাবে। আজ কাস্তে কবির মৃত্যুবার্ষিকী। ১৯৮৫ সালের আজকের দিনে তিনি কলিকাতার গোপালনগরে মৃত্যুবরণ করেন। কাস্তে কবি দীনেশ দাশের ৩৪তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।


দীনেশ দাশ ১৯১৩ সালের ১৬ই সেপ্টেম্বর কলিকাতার আদিগঙ্গার তীরে আলিপুরের চেতলা অঞ্চলে জয়নুদ্দি মিস্ত্রি লেনে মামাবাড়ীতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হৃষিকেশ দাস, মা কাত্যায়নী দেবী। তারা তিন ভাই ও এক বোন। সপ্তম শ্রেণীতে পড়বার সময়ে, বারো বছর বয়স থেকে দীনেশ দাস ছড়া লিখতে শুরু করেন। নবম শ্রেণীতে পড়বার সময়ে ১৫ বছর বয়সে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়েন। পাশাপাশি ১৯৩০ সালে দীনেশ দাস ম্যাট্রিক ও ১৯৩২ সালে আই-এ পাস করেন। এরপর ১৯৩৩-৩৪ সালে তিনি স্কটিশ চার্চ কলেজে বি এ ক্লাসে ভর্তি হন। যদিও বিপ্লবী সমিতির কাজ ও কাব্যসাহিত্য চর্চার চাপে বি এ পরীক্ষা দেওয়া হয় না তার। পরে নতুন করে কলেজে ভর্তি হয়ে ১৯৩৮ সালে বি এ পাস করেন। ১৯৩৪ সালে দীনেশ দাসের প্রথম কবিতা ‘শ্রাবণে’ দেশ পত্রিকায় প্রকাশিত হয়। ১৯৩৫ সালে উনি কার্শিয়াং-এর খয়াবাড়ি চা বাগানে চাকরিতে যোগ দেন। এক বছরের মাথায় ১৯৩৬ সালে উনি কলকাতা ফিরে আসেন। কলকাতায় ফিরে উনি ‘প্রথমবৃষ্টির ফোঁটা’, ‘মৌমাছি’, ‘নখ’, ‘হাই’, ‘চায়ের কাপে’ সহ একেএকে নানা কবিতা লিখতে থাকেন। তখনও তার কোন কবিতা সংকলন প্রকাশিত না হওয়া সত্বেও রবীন্দ্রনাথ ঠাকুর ওনার ‘বাংলা কাব্য পরিচয়’ সংকলন গ্রন্থে ‘মৌমাছি’ কবিতাটি অন্তর্ভুক্ত করেন। ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে কেবলমাত্র শ্রমিক, কৃষক ও সকল মেহনতী জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ জয়ী হতে পারে এই বিশ্বাস থেকে ১৯৩৭ সালে দীনেশ দাস রচনা করেন ‘কাস্তে’ কবিতাটি। ব্রিটিশ সরকারকে ধোঁকা দিতে পরিকল্পিতভাবে হাতুড়ি শব্দটি বাদ দেওয়া হয়। তা সত্ত্বেও সরকারের ভয়ে এক বছর ‘কাস্তে’ ছাপার মুখ দেখেনি। ১৯৩৮ সালে কবিবন্ধু অরুণ মিত্রের সৌজন্যে তা আনন্দবাজার শারদীয়ায় প্রকাশিত হয়। পরে পুলিশ তার বাসস্থান তল্লাশি করে এবং তাকে লর্ড সিন্‌হা রোডে আটকে রাখা হয়।


কর্মজীবনে ১৯৩৯ সালে দীনেশ দাশ ক্যালকাটা ন্যাশনাল ব্যা‍‌ঙ্কে (পরে নাম হয় এল আই সি) যোগ দেন। সাত বছর চাকরির পর ১৯৪৬ সালে কর্মস্থলে ইউনিয়ন গড়তে গিয়ে বাধা পেয়ে তিনি কাজে ইস্তফা দেন। এই সময় তিনি দৈনিক কৃষক ও মাতৃভূমি কাগজে কিছুদিন কাজ করেন। এঝছাড়াও দীনেশ দাশ চলচিত্রে গীতিকার ও সহ পরিচালকের কাজেও যুক্ত ছিলেন। ১৯৪৮ সালে হাওড়া জেলার দেউলপুর বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কাজ নেন কবি দীনেশ দাশ। এক বছর পর কলকাতায় ফিরে এসে স্থায়ীভাবে চেতলা বয়েজ স্কুলে বাংলার শিক্ষকতার কাজে যোগ দেন। ১৯৬১ ও ১৯৭৪ সালে দিল্লিতে জাতীয় কবি সম্মেলনে পশ্চিমবঙ্গের প্রতিনিধি কবি রূপে আমন্ত্রিত হন উনি। সাহিত্যে অবদানের জন্য ১৯৫৯ সালে প্রকাশিত দীনেশ দাসের প্রথম শ্রেষ্ঠ কবিতা সংকলন ‘উল্টোরথ’ পুরস্কারে ভূষিত হন কবি দিনেশ দাশ। ১৯৮০ সালে তাকে নজরুল আকাদেমি থেকে প্রথম নজরুল পুরস্কারে ভূষিত করা হয়। তার শেষ কাব্যগ্রন্থ ‘রাম গেছে বনবাসে’র জন্য দীনেশ দাস ১৯৮২ সালে রবীন্দ্র পুরস্কারে সম্মানিত হন। ব্যাক্তিগত জীবনে দীনেশ দাস ১৯৩৯ সালে ঢাকার উচ্চপদস্থ সরকারী কর্মচাৃরী যামিনী বিশ্বাসের তৃতীয়া কন্যা শ্রীমতি মণিকা বিশ্বাসকে কিয়ে করেন। তাদের দুই পুত্র শান্তনু ও ভারবী এবং এক কন্যা জোনাকি। দীঘৃ পথ পরিক্রমায় ১৯৬১-এ উনি আর্থারাইটিস রোগে আক্রান্ত হন। অবশেষে ১৯৮৫ সালের ১৩ই মার্চ কবি দীনেশ দাস গোপালনগরের পিতৃগৃহে (৪/১ আফতাব মস্ক লেন) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


কবির স্মৃতির স্মরণে কাস্তে কবিতাঃ
বেয়নেট হোক যত ধারালো—
কাস্তেটা ধার দিয়ো, বন্ধু!
শেল আর বম হোক ভারালো
কাস্তেটা শান দিয়ো, বন্ধু।

নতুন চাঁদের বাঁকা ফালিটি
তুমি বুঝি খুব ভালোবাসতে ?
চাঁদের শতক আজ নহে তো
এ-যুগের চাঁদ হ’লো কাস্তে!
ইস্পাতে কামানেতে দুনিয়া
কাল যারা করেছিল পূর্ণ,
কামানে-কামানে ঠোকাঠুকিতে
আজ তারা চূর্ণবিচূর্ণ :
চূর্ণ এ-লৌহের পৃথিবী
তোমাদের রক্ত-সমুদ্রে
গ’লে পরিণত হয় মাটিতে,
মাটির—মাটির যুগ ঊর্ধ্বে!

দিগন্তে মৃত্তিকা ঘনায়ে
আসে ওই! চেয়ে দ্যাখো বন্ধু!
কাস্তেটা রেখেছো কি শানায়ে
এ-মাটির কাস্তেটা, বন্ধু!


আজ কবি দীনেশ দাশের ৩৪তম মৃত্যুবার্ষিকী। কাস্তে কবি দিনেশ দাশের ৩৪তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক লিংক
[email protected]
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০২০ রাত ১২:৫৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×