somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

শাস্ত্রীয় সঙ্গীতের পূজারী পন্ডিত পান্নালাল ঘোষের ৬০তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

২০ শে এপ্রিল, ২০২০ রাত ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ওস্তাদ আলাউদ্দিন খাঁর শিষ্য ভারতীয় বাঙালী বাঁশী বাদক ও সুরকার পন্ডিত পান্নালাল ঘোষ। পান্নালাল একজন মহান যন্ত্রশিল্পী ছিলেন। বাঁশিকে তিনিই পুরদস্তুর concert instrument করে তুলতে পেরেছিলেন। খুব ছেলেবেলায় (পূর্ববঙ্গে) নদী বা কোনও খালের জল থেকে তিনি ছোট্ট একটা ভেসে-যাওয়া বাঁশি উদ্ধার করেন। এক সাধু নাকি তাঁকে বাঁশি-হাতে দেখে বলেন - ওটা তুই ছাড়িস না। ওটাই তোর যন্ত্র। রাগসঙ্গীতে বাঁশির সমূহ সম্ভাবনার পথ তিনিই উন্মুক্ত করেন। রাগসঙ্গীতের গভীর আবেগ প্রকাশে তাঁর অসাধারণ ক্ষমতা ছিল। মানুষের যেকোন কণ্ঠস্বরকে তিনি অনায়াসে বাঁশিতে রূপায়িত করতে পারতেন। পান্নালাল কলকাতার নিউ থিয়েটার্স-এর বৃন্দবাদনে বাঁশি বাজাতেন। ভারতীয় শাস্ত্রীয় সংগীতে বাঁশিকে একটি অংশ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য তাকে কৃতিত্ব দেওয়া হয়। ১৯৪২ খ্রি. ‘ভারত ছাড়ো’ আন্দোলনে বন্দি অবস্থায় অসুস্থ গান্ধীজিকে তিনি বাঁশি শুনিয়ে তাঁর আর্শীবাদ লাভ করেছিলেন। ১৯৬০ সালের আজকের দিনে পান্নালালের মৃত্যু হয়। আজ তার ৫৯তম মৃত্যুবার্ষিকী। শাস্ত্রীয় সঙ্গীতের পূজারী পন্ডিত পান্নালাল ঘোষের ৬০তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।


পান্নালাল ঘোষ ১৯১১ সালের ২৪ জুলাই বরিশাল শহরে এক সঙ্গীতপ্রেমী পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতামহ হরকুমার ঘোষ ছিলেন প্রখ্যাত ধ্রুপদশিল্পী এবং পিতা অক্ষয়কুমার ঘোষ ছিলেন প্রসিদ্ধ সেতারবাদক। তাই পরিবারের সাঙ্গীতিক পরিবেশ পান্নালালকে সঙ্গীতের প্রতি বিশেষভাবে অনুপ্রাণিত করে। পান্নালালের সঙ্গীত শিক্ষার শুরু পিতা অক্ষয়কুমারের নিকট। চৌদ্দ বছর বয়সে পান্নালাল বাঁশি শিখতে শুরু করেন। স্বীয় অধ্যাবসায় বলে সাফল্য অর্জন করেন। দেশভাগের আগে পূর্ববঙ্গ থেকে পুলিশের ভয়ে পালিয়ে এসেছিলেন কলকাতায়। স্বদেশীদের দলে যোগ দিয়েছিলেন তিনি। কলকাতায় এসে এক ব্যায়ামাগারে মুষ্টিযুদ্ধের প্রশিক্ষক হিসেবে যোগ দেন - কিছু রোজগারের জন্য। কিছুকাল পরে তিনি এক ছায়াচিত্র কোম্পানিতে চাকরি নেন। সেখানে অমৃতসরের প্রসিদ্ধ হারমোনিয়ামবাদক খুশী আহমদের সঙ্গে তাঁর পরিচয় হয় এবং তাঁর নিকট তিনি সঙ্গীতে তালিম নেন। ১৯৩৮ সালে ‘সরই-কলা-নৃত্য’ দলের সঙ্গে পান্নালাল বিদেশ ভ্রমণ করেন। বিদেশ থেকে ফিরে তিনি সঙ্গীতাচার্য গিরিজাশঙ্কর চক্রবর্তী এবং ১৯৪৭ সালে বিশ্বখ্যাৎ সঙ্গীতসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর শিষ্যত্ব গ্রহণ করেন। আলাউদ্দিন খাঁ তাঁকে মাইহারে নিয়ে যান। কিছুকাল সেখানে থেকেই তালিম নেন বাঁশির দেবতা। মুম্বই-এ সে-যুগের এক নামজাদা সঙ্গীত পরিচালক অনিল বিশ্বাসের সঙ্গেও কাজ করেন তিনি। কিন্তু মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে মন বসেনি পান্নালালের।


কর্মজীবনে পান্নালাল আকাশবাণী দিল্লি কেন্দ্রে সঙ্গীত নির্দেশক হিসেবে যুক্ত ছিলেন। তিনি ভারতীয় বাদ্যযন্ত্রসমূহের যথেষ্ট সংস্কার সাধন করে খ্যাতি অর্জন করেন। খেয়াল অঙ্গের বাদনে তিনি ছিলেন সিদ্ধহস্ত। তাঁর একটি বৈশিষ্ট্য হলো, তিনি বিভিন্ন সপ্তকের জন্য তিনটি বাঁশি ব্যবহার করতেন। তাঁর একাধিক গ্রামোফোন রেকর্ড প্রকাশিত হয়েছে। আকাশবাণীর অনুষ্ঠানে পান্নালাল ঘোষের এক একটি সেশন ছিল হিন্দুস্তানী সংগীতের শ্রোতা ও শিল্পীদের কাছে এক একটি অভিজ্ঞতা। সারা দুনিয়ায় যাঁর স্থান একেবারে ওপরের সারিতে সেই মহাশিল্পী ছিলেন আশ্চর্য সরল প্রকৃতির। কিন্তু বাস্তব হলো – পান্নালাল ঘোষ কলকাতার ইণ্ডাস্ট্রিতে কাজ পাননি। সেটা পাঁচের দশক। প্রায় না খেয়ে মরার উপক্রম হয়েছিল তাঁর সপরিবারে। এমন সময়ে –ভারতের তদানিন্তন তথ্য-বেতার মন্ত্রী বি ভি কেশকর (কেন্দ্রীয় মন্ত্রী/ ১৯৫২-১৯৬২) পান্নালাল ঘোষের দুরবস্থার কথা শুনে সটান কলকাতায় চলে আসেন বাঁশির দেবতার ডেরায়। দেবতার তখন এমনই অবস্থা যে অতিথিকে একটু চা খাওয়াবেন সে-উপায়ও তাঁর স্ত্রীর ছিল না। পাশের বাড়ি থেকে চেয়ে আনতে হয়েছিল। বি ভি কেশকর, কেন্দ্রীয় মন্ত্রী, পান্নালাল ঘোষকে দিল্লি বেতারে চাকরি দেন – প্রযোজকের। সেই সঙ্গে, কেশকর সাহেবের মানসপুত্র “জাতীয় বৃন্দবাদ্য”র (National Orchestra) পরিচালক করে দেন তিনি পান্নালালকে। অসামান্য অর্কেস্ট্রাল কাজ কিছু করেছিলেন পান্নালাল সেই সময়ে। বলা যায় স্বদেশী সিমফনি। একেবারে স্বরলিপিতে বাঁধা। সেই সময়ে আকাশবাণীর অখিল ভারতীয় কার্যক্রমে পান্নালাল ঘোষের বাঁশের বাঁশিতে বাজানো দরবারি কানাড়া সারা দেশে সাড়া ফেলে দিয়েছিল। কী করে বাজাতে পারে মানুষ অমন করে। সুধীন্দ্রনাথের কথাই ঠিক – “লোকটা মানুষ ছিল না, দেবতা ছিল”। ১৯৬০ সালের ২০ এপ্রিল ভারতের রাজধান নতুন দিল্লীতে মৃত্যুবরণ করেন পান্নালাল। আজ তার ৬০তম মৃত্যুবার্ষিকী। শাস্ত্রীয় সঙ্গীতের পূজারী পন্ডিত পান্নালাল ঘোষের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক লিংক
[email protected]
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০২০ রাত ১২:১৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুভি রিভিউ - ম্যায় ওয়াপাস আউঙ্গা : দেশ ভাগের ট্র্যাজেডি আর হারিয়ে ফেলা প্রেমের অসাধারণ এক মেলবন্ধন 

লিখেছেন আলভী রহমান শোভন, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৪



একটা সময় হিন্দি মুভির বেশ ভক্ত ছিলাম। ভালো কোন হিন্দি মুভি রিলিজ পেলেই দেখে ফেলার চেষ্টা করতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে হিন্দি মুভি তেমন দেখা হয়ে ওঠে না। বছরে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

×