somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো

২২ শে এপ্রিল, ২০২০ রাত ৯:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমরা কিছু করতে পারি বা না পারি অপরের কাজের সমালোচনায় পঞ্চমুখ। বুঝি বা না বুঝি অপরের কাজের মন্তব্য করা চাই ই চাই। তবে সে মন্তব্য যে আমার অজ্ঞতাকে প্রকাশ করে দেয় তা ও বুঝতে সক্ষম হইনা।
একবার স্কুলের এক ইচড়ে পাকা ছেলে শিক্ষকের পাঠে মনোযোগ না দিয়ে তার সহপাঠির মনোযোগে বিঘ্ন ঘটাতে তৎপর। যা শিক্ষকের দৃষ্টি গোচর হলে তিনি ওই ইচড়ে পাকা ছাত্রকে পাড়ার বিষয়ে প্রশ্ন করে। কিন্তু যে হেতু পাঠে তার মনোযোগ ছিলনা তাই সে শিক্ষকের প্রশ্নের উত্তর দানে অপারগ হয়। কিন্তু এমন ভাব দেখায় সে সব বুঝেছে।
তখন শিক্ষকের মন্তব্য " তুমি যে বোঝ নাই , তা যে আমি বুঝেছি, তাও তুমি বোঝ নাই।"
তেমনি আমাদের এই সামুতে কিছু সংখ্যক সম্মানীত পাঠক, লেখক ও মন্তব্যকারী আছেন যারা কিছু বুঝুক আর না বুঝুক মন্তব্য করতে হয় বলেই মন্তব্য করেন। তা সংশ্লিষ্ট পোস্টের বিষয় বস্তুর সাথে সম্পৃক্ত হোক বা না হোক। তা ছাড়া একই গোত্রের কিছু ব্লগার আছেন যাদের একজন একটি মন্তব্য করলে সেই গোত্রের সকল ব্লগার সরব হয়ে ওঠেন এবং প্রায় একই ধরণের মন্তব্য করতে থাকেন। তাদের এই মন্তব্যে তাদের দ্বিমুখী চরিত্র ফুটে ওঠে তাদের অজান্তে।
উদাহরণ স্বরূপ কেউ হয়তো কোন একটি পোস্টের প্রশংসা করে মন্তব্য করলেন অথচ পরক্ষনে তাদের গোত্রের কেউ যদি সেই একই পোস্টে নেতিবাচক মন্তব্য করেন আর তা যদি তার নজরে আসে তখন সে তার পূর্বের করা মন্তব্যের কথা ভুলে গিয়ে সেখানে নেতিবাচক মন্তব্য করে বসে। যা তার নির্বুদ্ধিতার পরিচায়ক।
আমরা নিজেদের ভুল কখনোই স্বীকার করার মানসিকতা নিয়ে এখানে লিখিনা বা মন্তব্য করিনা। আমরা বুঝাতে চাই আমি সর্বজ্ঞ। রিপোস্ট আর আপডেট যে এক কথা নয় এই সাধারণ কথাটি না বুঝতে পেরে আমরা নিজে কোন পোস্ট না লিখে অপরে কি লিখলো, কেন লিখলো, সেটা আপডেট না রিপোস্ট তার বিশ্লেষণ করতে বসি। এমন কি তার বিপক্ষে নতুন একটা পোস্ট দিয়ে তার চরিত্র হননে পিছপা হই না। এই বিষয়ে সংশ্লিষ্ট লেখকের কোন মন্তব্য থাকতে পারে সে বিবেচনা না করে তার মন্তব্য করার অধিকার হরণ করে বসি। অর্থাৎ তার আত্মপক্ষ সমর্থন করার সুযোগও দেই না।


এই কারণে সামুর অনেক বিজ্ঞ ও স্বনামধন্য ব্লগার সামুকে গুডবাই জানিয়েছেন এবং তাদের পদাঙ্ক অনুসরনের অপেক্ষায় আছেন অনেকে। সামু একটা মুক্ত মঞ্চ। এখানে কথা বলার অধিকার লেখার অধিকার সবার যদি সে সামুর সর্ত পালন করে থাকে। লেখকের সাথে সবার মতের মিল হবে এমন আশা করা বাতুলতা। দ্বিমত থাকতেই পারে। তখন মন্তব্য কারী তার সুচিন্তিত মতামত দান করে তার শিক্ষার স্বাক্ষর রাখতে পারেন। কিন্তু তা না করে যখন সেই লেখকের পেশা বা তার চরিত্র নিয়ে কটাক্ষ করে তখন সংশ্লিষ্ট মন্তব্যকারীর শিক্ষার প্রমান রাখেন তার অজান্তে যা কোন ভাবেই তার সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করেনা। কোন একটি ঘটনা যদি ঘটেই যায় যা সামাজিক অবক্ষের কারণ তা সকলের দৃষ্টিগোচরে আনার জন্য মিডিয়া কাজ করে। ঘরের দরজা জানালা বন্ধ রাখলেই যে ঝড়ো বাতাস বইবে না, কিংবা সূর্য়ের আলোয় আলোকিত হবেনা বিশ্ব এই ধারণা যাদের তারা বোকার স্বর্গে বাস করে।
আমাদের সমাজে যেমন আছে সুশীল মানুষ তেমনি আছে গুটিকতক মানুষ নামধারী সারমেয়। যাদের ঘৃন্য ও পাশবিক নির্যাতনে ছন্দ পতন হচ্ছে আমাদের স্বাভাবিক জীবন, কলুশিত হচ্ছে সমাজ। এই মানুষ নামধারী কুকুরদের মুখোশ খুলে দেবার জন্য যারা কাজ করেন তাদের বিরুদ্ধে সব সময়ই বাধা আসে সেই সকল সারমেয়দের যারা তাদের অজান্তে এই ন্যাক্কারজনক কাজকে সমর্থন করে। তারা প্রতিনিয়ত চেষ্টা করে অন্তরালে থেকে এই ঘৃন্যকাজ চালিয়ে যেতে। তারা নাখোশ হয় যখন ওই সকল অন্যায় ও পৈশাচিক ঘটনা প্রকাশ পায়। তাই তারা সোচ্চার হয় যেন এই সকল অন্যায় ও নিন্দনীয় কাজের খবর যেন প্রকাশিত না হয়। কিন্তু বিধিবাম! সত্য প্রকাশ হয়েই পড়ে। তখন তারা স্বচেষ্ট হয় সেই ঘটনা প্রকাশকারীর বিরুদ্ধে কুৎসা রটানোর জন্য। কিন্তু তারা সফল হয়নি কোন কালেই, হবে ও না। কেউ কেউ এমনও আছেন যে সমাজ থেকে সকল অন্যায় ও নিন্দনীয় কাজের মূলউৎপাটনের জন্য অনবরত কাজ করে যাচ্ছেন। সংবাদ কর্মীরাও সেই দলের। যতদিন সমাজে অন্যায়,অত্যাচার ও নৃশংস ঘটনা ঘটতে থাকবে ততদিন তারা তা প্রকাশ করেই যাবে। এ জন্য কারো গাত্রদাহকে তারা পরোয়া করে না। নজরুলের ভাষায়, "আমি সেই দিন হব সান্ত, যবে অত্যাচারীর খড়গ কৃপান আকাশে আর রণিবেনা, নির্যাতিতের দীর্ঘ নিঃশ্বাস আকাশে বাতাসে ধ্বনিবেনা"
আর এই কাজে পাছে লোকে কিছু বলে, তার পরোয়া করতে যেন হয়না কোন দিন।
নিন্দুকের নিন্দায় কোন মহৎ কাজ থেমে থেকেছে কোন দিন!!
কবি গুরুর ভাষায়ঃ
নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভাল,
যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরের আঁলো।
সবাই মোরে ছাড়তে পারে, বন্ধু যারা আছে,
নিন্দুক সে ছায়ার মত থাকবে পাছে পাছে।
বিশ্বজনে নিঃস্ব করে পবিত্রতা আনে,
সাধক জনে নিস্তারিতে তার মত কে জানে?
বিনামূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার,
বিশ্বমাঝে এমন দয়াল মিলবে কোথা আর?
নিন্দুকে সে বেঁচে থাকুক বিশ্ব হিতের তরে;
আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা ভরে।


নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক লিংক
[email protected]
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩৮
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

মরীচকাি ও নক্ষত্র

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৩ শে জুন, ২০২৬ রাত ৮:১০


মেয়েটি অত্যন্ত শান্ত ভঙ্গিতে টিস্যু পেপার দিয়ে ঠোঁটের কোণ মুছে নিল। তারপর সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে অবলীলায় বলল, "নীল, আমি প্রেগন্যান্ট!"
আমি তখন চায়ের কাপে সবেমাত্র একটা অসতর্ক চুমুক দিয়েছি।... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

×