somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

২৫ এপ্রিল, বিশ্ব ম্যালেরিয়া দিবস আজঃ আমি করবো ম্যালেরিয়া নির্মূল

২৫ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ম্যালেরিয়া একটি প্রাচীন রোগ, বহুকাল ধরেই এ রোগে আক্রান্ত হয়ে অনেকে অকালে প্রাণ হারাচ্ছে। প্রায় ৫ লক্ষ বছর ধরে মানুষ এই মরণব্যাধির বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে এবং এটিই সত্য যে, তা নির্মূল করা এখনও সম্ভব হয়ে ওঠেনি। তবে চিকিৎসাবিজ্ঞানের অগ্রযাত্রায় এই মরণব্যাধির টিকা আবিষ্কৃত হয়েছে এবং তা সাধারণ মানুষের হাতের নাগালের মধ্যেই রয়েছে। সেইসঙ্গে ম্যালেরিয়া নির্মূলে যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে তাতে রোগের প্রকোপ ও মৃত্যুহার দুইই কমে এসেছে। বাংলাদেশে এর সাফল্য আশাব্যাঞ্জক।ম্যালেরিয়া শব্দের অর্থ দূষিত বাতাস। ম্যালেরিয়া (Malaria) হল মানুষ এবং অন্যান্য প্রাণীদের একটি মশা-বাহিত সংক্রামক রোগ যার মূলে রয়েছে প্লাজমোডিয়াম গোত্রের প্রোটিস্টা (এক ধরনের অণুজীব) । ম‍্যালেরিয়া শব্দটি সর্বপ্রথম ব‍্যবহার করেন Torti (১৭৫৩) । ইতালিয় শব্দ Mal (অর্থ-দূষিত) ও aria (অর্থ-বায়ু) হতে Malaria শব্দটি এসেছে। তখন মানুষ মনে করতো দূষিত বায়ু সেবনে এ রোগ হয়। ১৮৮০ সাল নাগাদ চার্লস ল্যাভেরন লোহিত রক্ত কণিকা থেকে ম্যালেরিয়ার কারণ হিসেবে একটিমাত্র কোষবিশিষ্ট পরজীবী প্রোটোজোয়াকে চিহ্নিত করেন। ফলে শত বছর ধরে চলা দূষিত বায়ু সেবনের ফলে রোগ সৃষ্টির ভুল ধারণার অবসান ঘটে। ১৮৯৭ সালে ভারতে কর্মরত ব্রিটিশ ডাক্তার স‍্যার রোনাল্ড রস প্রমান করেন যে Anopheles (অ্যানোফিলিস) মশা এই রোগের বাহক হিসেবে কাজ করে। এ যুগান্তকারী আবিষ্কারের কারণে তাকে ১৯০২ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়। বিশ্বজুড়ে ম্যালেরিয়া নির্মূলে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি না থাকলেও বাংলাদেশে এ পরিস্থিতি অনেকটাই ভিন্ন। দুই দশক আগেও রাঙ্গামাটিতে প্রতি বছর ম্যালেরিয়ায় প্রায় পঞ্চাশ হাজার মানুষের মৃত্যু হতো। এখন সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে মাত্র ৩ জনে। যদিও এখনও দেশে এক কোটি ৮০ লাখ মানুষ ম্যালেরিয়ার ঝুঁকিতে আছেন। এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে বিশ্ব ম্যালেরিয়া দিবস। আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস। আফ্রিকায় ২০০১ সালের ২৫ এপ্রিল প্রথম ম্যালেরিয়া দিবস পালন করা হয়। এরপর ২০০৭ সালে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির ৬০তম অধিবেশনে বিশ্ব ম্যালেরিয়া দিবসের প্রস্তাবনা করা হয়। এর পর থেকে প্রতি বছর ২৫ এপ্রিল দিবসটি পালিত হয়ে আসছে। এ বছর দিবসের প্রতিপাদ্য 'আমি করব ম্যালেরিয়া নির্মূল। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। বিশ্ব ম্যালেরিয়া দিবসে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (বাংলাদেশ), বেসরকারি সংস্থা ব্র্যাক ও অন্যান্য সহযোগী সংস্থাগুলো এ অনুষ্ঠানের আয়োজন করে। ' তবে এবারের পরিস্থিতি ভিন্ন। করোনা ভাইরাসের কারনে এবার হয়তো আনুষ্ঠানিক ভাবে দিবসটি পালিত হবেনা। অন্যান্য বছরের মতো কোন Rally বা সমাবেশের আয়োজন করা হবেনা। এবার অনানুষ্ঠানিক ভাবে যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে। স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার আওতায় জাতীয় ম্যালেরিয়া নির্মূলে বীজবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির উদ্যোগে বর্তমান করোনা পরিস্থিতির মাঝেও সকল সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ম্যালেরিয়া কার্যক্রম সচল রাখা হবে।


ম্যালেরিয়া একটি সংক্রমিত স্ত্রী মশার (আনোফেলিস মশা) কামড়ের সাথে শুরু হয়। যা তার লালার মাধ্যমে প্রোটিস্টর সংবহন তন্ত্রের মধ্যে প্রবেশ করে এবং শেষে যকৃতে পৌছায়, যেখানে তারা পরিপক্ক হয় এবং বংশবৃদ্ধি করে। ম্যালেরিয়ার সাধারণ রোগের লক্ষণসমূহ হল জ্বর এবং মাথা ব্যাথা, যা খুব গুরুতর ক্ষেত্রে কোমা বা মৃত্যুর কারণ হতে পারে। চিকিৎসদের মতে, মূলত কাঁপনি দিয়ে ৪৮ ঘণ্টার বেশি জ্বর থাকাই সাধারণ ম্যালেরিয়ার প্রধান লক্ষণ। এছাড়া অজ্ঞান হয়ে যাওয়া, হঠাৎ করে অস্বাভাবিক বা অসংলগ্ন আচরণ করা, বারবার খিঁচুনি হওয়া, অত্যধিক দুর্বলতা, বারবার বমি হওয়া এবং শিশুর ক্ষেত্রে মায়ের বুকের দুধ বা অন্য যেকোনো খাবার খেতে না পারা মারাত্মক ম্যালেরিয়ার লক্ষণ। বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে ১৩টিতে এই রোগের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। যে ১৩টি জেলায় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বেশি, সেগুলো হলো রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর এবং কুড়িগ্রাম। তবে তিন পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতেই এর প্রকোপ বেশি। এই তিন জেলা সীমান্তবর্তী, পাহাড় ও বনাঞ্চলবেষ্টিত হওয়ায় সেখানে এই রোগের প্রকোপ এত বেশি। দেশের মোট ম্যালেরিয়া রোগীর শতকরা প্রায় ৯১ ভাগই বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলারচট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে বসবাসরত প্রায় ১ কোটি ৮০ লাখ মানুষ ম্যালেরিয়ার ঝুঁকিতে রয়েছে। দেশে এ পর্যন্ত ম্যালেরিয়ায় সর্বোচ্চ ২২৮ জন মারা যান ২০০৭ সালে। সে বছর ৫৯ হাজার ৮৫৭ জন এ রোগে আক্রান্ত হয়েছিলেন। এরপর ম্যালেরিয়ায় আক্রান্ত ও মৃত্যুর হার ক্রমান্বয়ে কমানো গেলেও ২০১৪ সালে বৈরী আবহাওয়ার কারেণ তা আবার বেড়ে ৪৫ জনে দাঁড়ায় এবং এ সময় আক্রান্ত হন ২৬ হাজার ৮৯১ জন। এরপর ২০১৮ সালে ম্যালেরিয়ায় ৭ জন মারা যান, যেখানে আক্রান্ত হন ১০ হাজার ৫২৩ জন।যেকোনো ধরনের ম্যালেরিয়ার ক্ষেত্রেই লক্ষণ দেখা মাত্রই দ্রুত রোগীকে হাসপাতালে নেওয়ার প্রতিনিয়ত পরামর্শ দেন চিকিৎসকরা। দেশের ১৬ ভাগ ম্যালেরিয়া প্লাজমোডিয়াম ভাইভেক্স জীবাণুর দ্বারা সংঘটিত হচ্ছে। এই জীবাণূ মূলত ভারত ও মিয়ানমারে বেশি লক্ষ্য করা যায়। এ কারণে দেশের ঝুঁকিপূর্ণ জেলাগুলোর সীমান্ত অঞ্চলে মূলত এ জীবাণুর সংক্রমণ বেশি। এজন্য রোহিঙ্গা শরণার্থী শিবিরেও বিশেষ ব্যবস্থা নেওয়া জরুরী।


ম্যালেরিয়ার প্রবণতা লক্ষণীয়ভাবে কমে এসেছে ঠিকই কিন্তু মানবিক বিপর্যয়ের কারণে মিয়ানমার থেকে এদেশ চলে আসা রোহিঙ্গাদের জন্য কর্মসূচির অগ্রগতি কখনও কখনও বাধাগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতিতে দেশ থেকে ম্যালেরিয়া নির্মূল করা হয়তো কঠিন হয়ে পড়বে। ঘন ঘন অভিবাসন, ভাষা বুঝতে না পারা এবং বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে বিদ্যমান রাজনীতি এক্ষেত্রে বড়ো চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। এই চ্যালেঞ্জগুলোকে বিবেচনা করে দেশকে ম্যালেরিয়ামুক্ত করতে আমাদের আবার নতুনভাবে ভাবতে হবে। কর্মকৌশলে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে, যাতে যেসব উদ্যোগ ও কর্মকৌশলে আমরা এগোচ্ছি তার সর্বোচ্চ সুযোগ কাজে লাগাতে পারি। সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত এনোফিলিস মশাটা সবচেয়ে বেশি রক্ত শোষণ করে। যতটুকু সম্ভব আমরা গা ঢেকে রাখার চেষ্টা করব। মসকিওটো রিপ্লেন্ট কিনতে পাওয়া যায়। আমরা এগুলো ব্যবহার করতে পারি। কিছু লোশন পাওয়া যায়, এগুলো আমরা লাগাতে পারি। এগুলোর সঙ্গে আমরা ওষুধ খেয়ে নিতে পারি। ডোক্সিসেকলিনও আমরা খেতে পারি। ভ্রমণে যাওয়ার আগে থেকে শুরু করে ফিরে আসার পর চার সপ্তাহ পর্যন্ত নিয়মিত খেলে আমরা প্রতিরোধ করতে পারি। সরকার ম্যালেরিয়া নিয়ে কাজ করছে নিরলসভাবে। তার ফলও আসতে শুরু করেছে। ম্যালেরিয়া এখন অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে এসেছে। স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার আওতায় জাতীয় ম্যালেরিয়া নির্মূলে বীজবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির উদ্যোগে বর্তমান করোনা পরিস্থিতির মাঝেও সকল সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ম্যালেরিয়া কার্যক্রম সচল রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। আসুন আজ আমরা বিশ্ব ম্যালেরিয়া দিবসে অঙ্গীকার করি, আমাদের চারিপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখবো, ম্যালেরিয়া থেকে দূরে থাকবো। ম্যালেরিয়া মুক্ত বিশ্ব গড়তে আসুন আরও একধাপ এগিয়ে যায়।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক লিংক
[email protected]
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৮:১৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

মরীচকাি ও নক্ষত্র

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৩ শে জুন, ২০২৬ রাত ৮:১০


মেয়েটি অত্যন্ত শান্ত ভঙ্গিতে টিস্যু পেপার দিয়ে ঠোঁটের কোণ মুছে নিল। তারপর সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে অবলীলায় বলল, "নীল, আমি প্রেগন্যান্ট!"
আমি তখন চায়ের কাপে সবেমাত্র একটা অসতর্ক চুমুক দিয়েছি।... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

নীল গ্রহের শেষ প্রেম // কেয়া এবং আমি।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে জুন, ২০২৬ বিকাল ৩:১৯



আমি ভেসে আছি মহাশূন্যে।
আমার শরীরে রূপালী স্পেসস্যুট।
চারপাশে অসীম অন্ধকার।
আর আমার সামনে দূরে জ্বলছে এক নীলাভ-সবুজ গ্রহ—
Earth-666।
এই গ্রহেই আমার জন্ম।
এই গ্রহেই আমি প্রথম প্রেমে পড়েছিলাম।
আর এই গ্রহই আমার কাছ থেকে সবকিছু... ...বাকিটুকু পড়ুন

×