somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সন্তানের প্রতি পিতার ভালোবাসাঃ শিক্ষামূলক গল্প সিরিজের ৯ম গল্প

৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গল্প পড়ে আমরা অনেক আনন্দ ও অনেক কিছু শিখতে পারি। তবে গল্পের মধ্যে যে গল্প গুলো থেকে আমরা নৈতিকতার বিষয়ে শিখে থাকি তাই শিক্ষনীয় গল্প। এ গল্প গুলির মাধ্যমে আমরা আমাদের নৈতিক চরিত্রকে সুন্দর করতে পারি। এসব গল্পের আরেকটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে - প্রতিটা গল্পেই শিক্ষনীয় কিছু মেসেজ থাকে। আর গল্পের আকারও বেশ ছোট, যাতে অল্প সময়েই বলে ফেলা যায়। সেই রকম কিছু শিক্ষণীয় গল্প নিয়ে সাজানো আমার শিক্ষামূলক গল্প সিরিজ। শিক্ষামূলক গল্পের আগের পর্বঃ
১। মা-বাবাকে ভালো বাসুনঃ শিক্ষনীয় গল্প-১
২। মিথ্যার কাছে পরাভূত সত্য (শিক্ষণীয় গল্প-২)
৩। পর্দার উপকারিতাঃ শিক্ষামূলক গল্প-৩
৪। ধার্মিক মাছঃ শিক্ষামূলক গল্প সিরিজের ৪র্থ গল্প
৫। এক ধার্মিক স্বর্ণকারঃ শিক্ষামূলক গল্প -৫ঃ
৬। রুপকথার রাজা এবং মূর্খ বাঁদরের বাঁদরামীঃ নীতি কথার গল্প-৬
৭। নাস্তিক নাপিত ও আস্তিক খদ্দেরঃ শিক্ষামূলক গল্প সিরিজের ৭ম গল্প
৮। অপাত্রে দয়ার পরিনাম
বছরের শেষ দিনে আজ এই সিরিজের ৯ম গল্পঃ সন্তানের প্রতি পিতার ভালোবাসাঃ


সন্তানের প্রতি পিতার ভালোবাসাঃ
একদিন ৬০/৭০ বছর বয়সী এক বৃদ্ধ পিতাও তার পুত্র তাদের বাগানের একটা বেঞ্চে বসেছিল।
হঠাৎ সেখানে একটি কাক এসে বসলো, তার পিতা জিজ্ঞেস করলেন, “এটা কি ?”
পুত্র বলল – “এটি একটি কাক ।”
কয়েক মিনিট পর, পিতা আবার জিজ্ঞেস করলেন , “এটা কি ?
পুত্র বলল – “আমি তো কেবলি বললাম এটা একটা কাক ।”
একটু পর আবার পিতা জিজ্ঞেস করলেন, “এটা কি ?” এবার পুত্র অনেকটা বিরক্ত হয়েই
কর্কশ গলায় বলল ,”এটা একটা কাক, এটা একটা কাক।”
এবার পিতা ৪র্থ বারের মত জিজ্ঞেস করলেন “এটা কি ?” এবার পুত্র প্রচণ্ড রেগে গেল, রাগের চোটে,
কাঁপতে কাঁপতে চিৎকার করে পিতাকে বলল্, “তুমি কেন বার বার আমাকে একি কথা জিজ্ঞেস করছ ?
আমি তো তোমাকে বহুবার বললাম, এটা একটা কাক,এটা একটা কাক, চোখ নেই তোমার?
বুঝতে পার না ?” বৃদ্ধ পিতা কোন কথা বললেন না, হেঁটে হেঁটে চলে গেলন।
একটু পর ফিরে এলেন একটা ডায়রি সাথে নিয়ে । তিনি তার পুত্র কে বললেন “এটা পড়, মনোযোগ দিয়ে পড়বে ।”
“আজ আমি আমার ৩ বছর বয়সী ছেলের সাথে বাগানের বেঞ্চিতে বসেছিলাম। হটাৎ একটা কাক এসে বসলো ।
আমার ছেলে আমাকে ২৩বার জিজ্ঞেস করলঃ “এটা কি?”
আর আমি ২৩ বার উত্তর দিলামঃ
“এটা একটা কাক। ” তাকে প্রতিবার উত্তরদেবার সময় তাকে, গভীর ভালবাসায় জড়িয়ে ধরে ছিলাম ।
আমার পুত্র আমাকেএকি প্রশ্ন ২৩ বার জিজ্ঞেস করেছে এবং আমি একটুও বিরক্ত বোধ দেখাইনি আমার নিস্পাপ ছেলেটার প্রতি ।”
পুত্রের চোখের কোনে জল জমতে শুরু করল।পুত্র ডায়রিটা বন্ধ করে গভীর ভালবাসায়সতার পিতাকে জড়িয়ে ধরলো । আর ধরা গলায় বললঃ “Sorry Baba”.


শিক্ষণীয়ঃ অনেক সময়ই আমরা আমাদের বাবা – মায়ের সাথে খারাপ ব্যাবহার করি, উচু গলায় কথা বলি ।
কখনো কি ভেবে দেখেছেন কি পরিমান ভালবাসা আর কষ্ট করেছেন তারা আমাদের বড় করার জন্য ?
পৃথিবীর কোনকিছু দিয়ে কি তাদের এই ঋণশোধ করা সম্ভব ? পিতা-মাতার প্রতি যেমন সন্তানের দায়িত্ব রয়েছে ঠিক
তেমনি সন্তানেরও পিতা মাতার প্রতি দায়িত্ব অৃপরিসীম।
আল্লাহ পাকের কাছে ঐ ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম, তদ্রুপ ঐ সন্তানও আল্লাহ পাকের নিকট উত্তম যে সন্তান তার পিতা মাতার নিকট উত্তম। আমাদের সন্তানদের এমন শিক্ষায় বড় করা উচিত যেন তারা আমাদের বৃদ্ধ বয়সেও কাছে টেনে নিবে ঠিক যেমনটা আমরা তাদের ছেলে বেলায় বুকের সমাঝে আগলে রাখতাম।
]গল্পটির চিত্ররূপ

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক
[email protected]
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০২১ সকাল ১০:২৩
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×