somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

মেয়েরা পুরুষদের তুলনায় কথা বলে বেশী কাঁদেও !

১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মেয়েরা বেশী কথা বলে এটা বিবাহিত, অবিবাহিত সব পুরুষেরই জানা। বিবাহ পূর্ব প্রণয় এবং বিবাহ উত্তর দাম্পত্য জীবনে পুরুষ হাড়ে হাড়ে উপলব্ধি করেণ নারীদের কথা বলার এই বিশেষ ক্ষমতা বা সৃষ্টিকর্তা প্রদত্ত বিশেষ গুন। তবে বিবাহ পূর্ব প্রণয় কালীন সময়ে নারীর এই বিশেষ গুণ সকল পুরুষের কাছে আরাধ্য হলেও বিবাহ পরবর্তী সময়ে তা বিশেষ যন্ত্রণার কারণ হয়ে উঠতে পারে যদিনা তা যথা সময়ে নিয়ন্ত্রণ করা না হয়। ২০০৬ সালে প্রকাশিত সান ফ্রানসিসকোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের স্নায়ু-মনোবিজ্ঞানী লুয়ান ব্রিজেনডাইনের লেখা ‘দ্য ফিমেল ব্রেন’ নামের এক বইয়ে দাবি করা হয়েছে, নারীরা দিনে গড়ে ২০ হাজার শব্দ ব্যবহার করে। আর পুরুষেরা করে, সাত হাজার শব্দ। অর্থাৎ পুরুষের তুলনায় নারীরা বেশি কথা বলে।


গবেষণায় প্রমানিত যে একজন নারী পুরুষের তুলনায় প্রায় তিন গুন বেশী কথা বলে। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিজ্ঞান ও মনস্তত্ত্ব গবেষকেরা এ তথ্য জানিয়েছেন নারীর মস্তিষ্কে বিশেষ ‘ল্যাঙ্গুয়েজ প্রোটিন’ বেশি পরিমাণে থাকে বিধায় তারা পুরুষের তুলনায় বেশি কথা বলে। মেয়েরা ছেলেদের তুলনায় অনেক বেশী কথা বলে শুধু তাইনা মেয়ে বাচ্চারা ছেলে বাচ্চাদের চেয়ে আগে কথা বলতে শিখে, এবং কথা বেশী বলার অভ্যাসটা ছোটবেলা থেকেই থাকে ! শিশুদের ওপর পরিচালিত ৭৩টি গবেষণার ফলাফল সমন্বয় করে মার্কিন গবেষকেরা দেখতে পান, দুই থেকে আড়াই বছর বয়সী ছেলেশিশুদের চেয়ে মেয়েশিশুরা বেশি কথা বলে। Thier Brain Is Designed That Way


জার্নাল অব নিউরোসায়েন্স সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়েছে নারীরা প্রতিদিন প্রায় ২০ হাজার শব্দ উচ্চারণ করে। এ সংখ্যা পুরুষের তুলনায় অন্তত ১৩ হাজার বেশি। নারীর মস্তিষ্কে ফক্সপিটু নামের ‘ল্যাঙ্গুয়েজ প্রোটিন’ বেশি থাকে বিধায় তারা এমন বেশী কথা বলে।


শুধু কথায় নয় কাঁদুনিতেও এগিয়ে মেয়েরা। এ কথা অনস্বীকার্য যে পুরুষদের তুলনায় নারী বেশী কথা বলার পাশাপািশি কাঁদেনও বেশি। শুধু বেশি নয়, অনেকটা বেশি। কারণে-অকারণে ফেদ ফেদ করে কেঁদে ফেলেন নারীরা। সম্ভবত যখন কথা বলে জিততে না পারে তখন কাইন্দা জিততে চায়। যদিও বর্তমান সমাজে সবদিকের বিবেচনার উর্ধেই রয়েছেন বর্তমানে নারীরা। কোন অংশেই তারা পুরুষদের তুলনায় কম নন। তা সত্বেও কোথাও না কোথাও নারীদের মধ্যে মাতৃত্বসুলভ আচরণ থেকেই যায়। নারীরা সমাজের হয়রানিকে টেক্কা দিতে বাইরে দুর্গারূপ ধারণ করলেও তাদের ভেতরটা সব সময সেই কোমলই থেকে যায়। আর তাই এই কোমল হৃদয়ের জন্যই তারা নিজেদের ইমোশনকে কখনও কন্ট্রোল করতে পারেন না। সেই জন্যই হয়তো সকল নারীকে ছোটবেলা থেকেই শুনে আসতে হয়, মেয়েরা তো কথায় কথায় কেঁদে ফেলে। নেদারল্যান্ডের তিনবুর্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এড ভিঙ্গারহোয়েটস দ্বারা পরিচালিত একটি গবেষণায় এ তথ্য জানাযায়। গবেষণা কমিটি ৭টি দেশের প্রায় ৫ হাজার মানুষের সঙ্গে কথা বলেন। গবেষকরা জানিয়েছেন, নারীরা বছরে ৩০ হতে ৬৪ বার অশ্রুপাত করেন। উল্টোদিকে ছেলেদের অশ্রুপাতের পরিমাণ বছরে ৬ হতে ১৭ বার। গবেষকরা আরও বলেছেন, মেয়েদের কান্নার ব্যাপ্তিকাল ছেলেদের তুলনায় অনেক বেশি। মেয়েদের কান্নার আয়ু গড়ে ৬ হতে ৭ মিনিট, সেখানে পুরুষদের কান্নার আয়ু মাত্র ২ হতে ৩ মিনিট। মেয়েেদের কান্নার ওপর ভিত্তি করে 'হোয়াই অনলি হিউম্যানস উইপ: আনর‌্যাভেলিং দ্যা মিস্ট্রিজ অফ টিয়ারস' নামে একটি বইও রচনা করেছেন অধ্যাপক এড ভিঙ্গারহোয়েটস।সেই কথা বলার সূত্রেই তিনি জানতে পারেন, পুরুষেরা ৬৬ শতাংশ ক্ষেত্রে পাঁচ মিনিটের কম সময় কাঁদেন। বাকি ২৪ শতাংশ ৬ থেকে ১৫ মিনিট। আর মেয়েদের ক্ষেত্রে ৪৩ শতাংশ কাঁদেন ৫ মিনিটের কম। বাকি ৫৭ শতাংশের কাঁদার গড় সময় ৬ থেকে ১৫ মিনিট।এখানেই শেষ নয়। ওই গবেষণা বলছে, মাত্র ৫ শতাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে, পুরুষ ১৫ মিনিটের বেশি কাঁদছেন। কিন্তু এই সংখ্যাটা মেয়েদের ক্ষেত্রে দ্বিগুণেরও বেশি। ১১ শতাংশ মহিলা একবার কাঁদলে ১৫ মিনিটের আগে থামেন না।


(Dr. Margaret McCarthy Ph.D, Professor of Physiology,
University of Maryland School of Medicine
)
সংশ্লিষ্ট গবেষক মার্গারেট ম্যাককার্থি বলেন, বিশেষ প্রোটিনের উপস্থিতির কারণে প্রাণীর লৈঙ্গিক পার্থক্যবিষয়ক গবেষণা এটিই প্রথম। এতে নারী-পুরুষের মস্তিষ্ক ও আচরণগত ব্যবধানের বিষয়টি আগের তুলনায় স্পষ্ট হয়েছে।
পর্যবেক্ষণে নারীর মস্তিষ্কে ফক্সপিটুর অধিক মাত্রা এবং প্রভাব প্রমাণিত হয়েছে। স্নায়ুজীববিদ্যার ভিত্তিতে স্তন্যপায়ী প্রাণীর কথা বলার ধরন বিবেচনায় এই গবেষণার ফলাফল নির্ধারিত হয়েছে।
সূত্রঃ Red Orbit
Women More Talkative Than Men

বিঃদ্রঃ গবেষণাটি আমার নয় তাই নারীরা অনুগ্রহ করে আমার মুন্ডপাত করবেন না!

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম :-& ফেসবুক-১ :-& ফেসবুক-২
[email protected]
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪৫
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×