মাটি ছাড়াই বাড়িতে ১২ মাস চাষ করুন ধনেপাতাঃ চাষ পদ্ধতি ভিডিও সহ
২৪ শে এপ্রিল, ২০২১ রাত ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শীতকাল মানেই নানা রকমের সবজি, ফুল, ফল চাষের এক আদর্শ সময়। নুনের মতো বেশ কিছু উপাদান আছে যেগুলোর উপস্থিতিতে খাবার হয়ে ওঠে আরও সুস্বাদু। শীতকালে বিভিন্ন রকম শাক সবজির মধ্যে ধনেপাতা অন্যতম। অনেকেই আমরা ধনেপাতা খেতে খুব পছন্দ করি। শীতকালের বেশিরভাগ রান্নাতেই আমরা ধনেপাতা ব্যবহার করি। কারন ধনেপাতা যেকোনো সবজির স্বাদ বাড়িয়ে তোলে দ্বিগুণ। কিন্তু দুঃখের বিষয় সারাবছর বাজারে পাওয়া যায়না এই ধনেপাতা। শুধুমাত্র শীতেই পাওয়া যায়। যদি সারাবছরই পাওয়া যেত তাহলে খুব ভালো হতো তাই না? আর চিন্তা নেই এমন এক উপায় আজ আপনাকে বলে দেবো যার মাধ্যমে সারা বছর ধনে পাতা থাকবে আপনার বাড়িতে। এমনকি মাটিও লাগবে না এর চাষ করতে। অবাক হচ্ছেন কিভাবে সম্ভব! রান্নাঘরেই ছোট একটি জায়গার মধ্যে হাইড্রোপনিক মেথডে এই ধনেপাতার চাষ করতে পারবেন। মাটি ছাড়া ও ১২ মাস টবের মধ্যে ধনেপাতা চাষ করা যায়।
তাহলে চলুন জেনে নেওয়া যাক সে পদ্ধতি।বাড়িতেই বারোমাস ধনেপাতা চাষের জন্য নিন একটি বড়ো ছাকনি এবং বড়ো পাত্র। পাত্রটিতে এমন পরিমাণ জল দিন যাতে ছাকনি অবধি আসে জল আবার যেন ছাকনির উপরে জল উঠে না যায় তা খেয়াল রাখবেন। এরপর রাতে গোটা ধনে ভিজিয়ে পরের দিন সেগুলি জল থেকে ছেকে নিয়ে জল ভর্তি পত্রের উপরে রাখা ছাকনির মধ্যে বিছিয়ে দিন।
এরপর একটি সাদা কাপড় ঠাণ্ডা জলে ভিজিয়ে নিকরে নিয়ে উপর থেকে ঢেকে দিন। এরপর পাত্রটিকে এমন জায়গায় রাখুন যেখানে সূর্যের প্রখর রোদ এসে পরে না কিন্তু সামান্য হলেও আলো এসে পৌঁছায়। এইভাবে রেখে দিন আর কাপড়টা শুকিয়ে গেলে উপর থেকে জল স্প্রে করে দিন অথবা হাতে করে ছিটিয়ে দিন। ৫ দিন পর খুলে দেখতে পাবেন চারাগাছ বেরিয়ে আসছে। এরপর দুদিন পর দেখতে পাবেন চারাগাছ আরো বেশ কিছুটা বড়ো হয়েছে। এইভাবেই ২৮ দিনে ধনেপাতা খাওয়ার উপযোগী হয়ে উঠবে। এইভাবে স্টেপ বাই স্টেপ মেনে ধনেপাতা চাষ করলে ১২মাস বাড়িতে পাবেন ধনেপাতা।
সহজে বুঝবার জন্য ভিডিও দেখুন।সূত্রঃনূর মোহাম্মদ নূরুগণমাধ্যমকর্মীব্রেকিং নিউজ২৪.কম
ফেসবুক-১
ফেসবুক-২[email protected]
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০২১ রাত ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩

সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা...
...বাকিটুকু পড়ুন
গত শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক অংশীদারিত্ব আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত...
...বাকিটুকু পড়ুন
আগে জানতাম উন্নয়নের জন্য বিনিয়োগ লাগে, চাহিদা অনুযায়ী শিল্প গড়ে ওঠে, কর্মসংস্থান তৈরি হয় - তারপর দেশের উন্নতি হয়।
কিন্তু বাংলাদেশ স্বাধীনতা ২.০-এ এসে উন্নয়নের সংজ্ঞাই পাল্টে গেছে।
এখন উন্নয়নের নতুন...
...বাকিটুকু পড়ুন

৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮

আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা...
...বাকিটুকু পড়ুন