পাল্টে যাও পাল্টে দাও (কবিতা)
২৫ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পাল্টে যাও পাল্টে দাও (কবিতা)নূর মোহাম্মদ নূরু
চোর ডাকাতে ভরে গেছে সোনার এই দেশটা
চুরি করার ধান্দাতে সব পাল্টে নেয় বেশটা।
খুনি যেমন খুন করে ফেলে রাখে লাশটা
চোর ডাকাতে সব লুটেছে ফাঁকা এখন দেশটা।
সোনার বাংলা চোর ডাকাতে লুটতে আছে দিন রাত
কেউ লুটে গাড়ি বাড়ি কেই শুধু ডাল ভাত।
ফাইল কলমে চুরি করে শিক্ষিত সব আমলা
মূর্খ চোরে পেটের দায়ে খোঁজে ভাতের গামলা।
যাদের আছে ভূড়ি ভূড়ি তাদেরও চাই আরো
প্রয়োজনে গুম অথবা পারলে মানুষ মারো।
যাদের হাতে নিরাপদে থাকবে সোনার দেশটা
তারাই এখন মারছে মানুষ ধরা যায়না কেশটা।
ক্ষমতাধর এতই এরা পিষে পায়ের নিচে
আম ছালা দুটোই যায় লাগলে এরা পিছে।
চোরে চোরে মাশতুতো ভাই উপর থেকে নীচে
সময় আর এনার্জি ক্ষয় দৌড়ে এদের পিছে।
চাল খায় ডাল খায় তেল চিনি সব খায়
এত ক্ষুধা তোদের যদি মল কেন বাদ যায়?
ভুখা নাঙ্গা মুচিদের মল আছে বিস্তর
খেয়ে নে মজা করে জঞ্জাল দূর কর।।
তেল গ্যাস আর সোনার খনি আছে অনেক দেশে
বঙ্গবন্ধু চোরের খনি পেয়েছিলেন বাংলাদেশে।
মান সম্ভ্রম সোনা দানা সব নিয়েছে চোরে
শেষ সম্বল কম্বলটিও নিছে ঘুমের ঘোরে।
ধরবে কে চোর সাহস কাহার বাধবে গলায় ঘণ্টা
চোর ডাকাত ধরতে হলে পাল্টাতে হয় মনটা।
সময় আছে পাল্টে নাও নিজের কালো মনটা
তা না হলে অতি লোভে খোয়াবে যে প্রাণটা।নূর মোহাম্মদ নূরুগণমাধ্যমকর্মীব্রেকিং নিউজ২৪.কম
ফেসবুক-১
ফেসবুক-২[email protected]
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নজির
সাইফুল ইসলাম সাঈফ
সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!
নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো...
...বাকিটুকু পড়ুন
ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুন