somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

ফোর্বস ম্যগাজিনের ৩৫তম বার্ষিক তালিকায় বিশ্বের শীর্ষ ১০ ধনী

০২ রা মে, ২০২১ রাত ৮:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


করোনা মহামারি বিশ্বব্যাপী ব্যবসা-বাণিজ্যসহ অর্থনীতিকে ওলটপালট করে দিলেও অতি ধনীদের কিছুই হয়নি। মহামারি চলাকালে চীন ও যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট কোম্পানিগুলো আরও বড় হয়েছে। এখন বিশ্বের বেশির ভাগ মানুষের কেনাকাটা জীবন অনলাইননির্ভর হয়ে পড়েছে, যা এই ধনীদের আরও ধনী করেছে। যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস ম্যগাজিন বিশ্বের বিলিয়নিয়ার তালিকা প্রকাশ করেছে। ফোর্বসের ৩৫তম বার্ষিক বিলিয়নিয়ারের ওই তালিকা অনুযায়ী, করোনা মহামারির মধ্যেই বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা রেকর্ড পরিমাণ বেড়েছে। গত বছরের তুলনায় ২০২১ সালে বিশ্বে বিলিয়নিয়ার বেড়েছে ৬৬০ জন। এক বছরে এতজন এই শত কোটি ডলারের ক্লাবে এর আগে কখনো ঢুকতে পারেননি। ফোর্বসের ৩৫তম বার্ষিক প্রতিবেদনে পৃথিবীর শীর্ষ দশ ধনীর তালিকা।


১। জেফ বেজোসঃ জেফরি প্রেস্টন জেফ বেজোস একজন মার্কিন ইন্টারনেট উদ্যোক্তা এবং বিনিয়োগকারী। তিনি একজন প্রযুক্তি উদ্যোক্তা যিনি ই-কমার্সের বৃদ্ধিতে মুখ্য ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্বে আমাজন. কম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর বৃহত্তম খুচরা বিক্রেতায় পরিণত হয়। বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় এক নম্বরে আছেন জেফ বেজোস। গত বছরেও এই তালিকার শীর্ষেই ছিলেন তিনি। তার সম্পদের পরিমাণ ১৭৭ বিলিয়ন মার্কিন ডলার।


২। এলোন মাস্কঃ এলন রিভ মাস্ক হলেন একজন ব্যবসায়ী ধনশালী ব্যক্তি, শিল্প ডিজাইনার, এবং প্রকৌশলী। সেন্টিবিলিয়নেয়ার, মাস্ক বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি।১৫১ বিলিয়ন মার্কিন ডলারের মালিক এলোন আছে তালিকায় দ্বিতীয় স্থানে। তিনি মহাকাশ ভ্রমণ সংস্থা স্পেসএক্স ও টেসলা মোটরসের সিইও। গত বছর সপ্তম স্থানে থাকা এলোন মাস্ক এবারে এক লাফে চলে এসেছেন দ্বিতীয় অবস্থানে।


৩। বার্নার্ড আরনল্টঃ বার্নার্ড জিন আতিয়েন আরনাউল্ট হলেন একজন ফরাসি বিলিয়নেয়ার ব্যবসায়ী এবং আর্ট কালেক্টর। তিনি এলভিএমএইচ মোট হেনেসির চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী - বিশ্বের বৃহত্তম বিলাসবহুল পণ্য সংস্থা লুই ভুটন এসই। করোনাকালেও ব্লুমবার্গ বিলিয়নেয়ার বিলাসবহুল পণ্যের বিক্রি বেড়ে যাওয়ায় এই ফরাসি ব্যবসায়ী আরো ধনী হয়েছেন। বার্নার্ড আরনল্ট ১৫০ বিলিয়ন ডলারের মালিক। আর বিশ্বে শীর্ষ ধনীদের মধ্যে তার অবস্থানটাও বেশ পাকাপোক্তই। এবার ফোর্বসের তালিকায় তিনি বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী।


৪। বিল গেটসঃ উইলিয়াম হেনরি গেটস তৃতীয় একজন আমেরিকান ব্যবসায়িক মহারথী, সফটওয়্যার বিকাশকারী, বিনিয়োগকারী, লেখক এবং সমাজসেবী। তিনি মাইক্রোসফ্ট কর্পোরেশনের সহ-প্রতিষ্ঠাতা। বিল গেটস গত বছর দ্বিতীয় শীর্ষ ধনী থাকলেও, এবার তার অবস্থানটা দুই ধাপ নিচে নেমেছে। ১২৪ বিলিয়ন মার্কিন ডলারের মালিক মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা এবার আছেন চতুর্থ অবস্থানে।


৫। মার্ক জুকারবার্গঃ মার্ক জাকারবার্গ একজন আমেরিকান কম্পিউটার প্রোগ্রামার ও সফটওয়্যার ডেভেলপার। তার পুরো নাম মার্ক এলিয়ট জাকারবার্গ, যার আসল পরিচিতি হলো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের প্রতিষ্ঠাতা হিসেবে। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ আছেন বিশ্বের শীর্ষ ১০ ধনী তালিকার পাঁচ নম্বরে। তার মোট সম্পদের পরিমাণ ৯৭ বিলিয়ন মার্কিন ডলার।


৬। ওয়ারেন বাফেটঃ ওয়ারেন এডওয়ার্ড বাফেট একজন মার্কিন ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং জনহিতৈষী ব্যক্তি। বার্কশায়ার হ্যাথাওয়ে নামের বহুজাতিক কোম্পানির মালিক ওয়ারেন বাফেট। তাকে বিংশ শতকের সবচেয়ে সফল বিনিয়োগকারী হিসেবে বিবেচনা করা হয়। তিনি ধারাবাহিকভাবে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হয়ে আসছেন। ৯৬ বিলিয়ন মার্কিন ডলার নিয়ে এই ধনকুবেরের অবস্থান বিশ্বে ষষ্ঠ।


৭। ল্যারি এলিসনঃ ল্যারি এলিসন, তার পুরো নাম লরেন্স জোসেফ এলিসন। তবে প্রযুক্তি বিশ্ব তাকে একনামে চেনে ল্যারি এলিসন হিসেবেই। তিনি ওরাকল কর্পোরেশনের অন্যতম সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী। ১৯৪৪ সালের ১৭ আগস্ট জন্মগ্রহণ করা ল্যারি তার শিক্ষাজীবনে ছিলেন অত্যন্ত অমনোযোগী। প্রযুক্তি কোম্পানি ওরাকলের বিনিয়োগকারী ও প্রাধান নির্বাহী ল্যারি এলিসন ৯৩ বিলিয়ন মার্কিন ডলারের মালিকানা নিয়ে তিনি তালিকায় সাত নম্বরে রয়েছেন।


৮। ল্যারি পেজঃ লরেন্স "ল্যারি" পেইজ একজন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী এবং ইন্টারনেট উদ্যোক্তা। পেইজ হলেন পেইজ-র‍্যাংক এর উদ্ভাবক, যা গুগলের সার্চ র‍্যাংকিং এলগরিদম হিসেবে বেশি পরিচিত। তিনি সের্গেই ব্রিন এর সাথে গুগল প্রতিষ্ঠা করেন। তিনি ২০০৪ সালে মার্কনি পুরস্কার পান। মার্কিন কম্পিউটার সাইন্টিস্ট এবং গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ বিশ্বের আট নম্বর ধনী। গত বছর তালিকায় নয় নম্বরে থাকা পেজ এবার এক ধাপ এগিয়ে এসেছেন আট নম্বরে। তার সমস্ত সম্পদের পরিমাণ ৯১.৫ বিলিয়ন মার্কিন ডলার।


(Larry Page and Sergei Brin)
৯। সার্গেই ব্রিনঃ সের্গেই ব্রিন বা সের্গেই মিখাইলোভিচ ব্রিন একজন রুশ বংশোদ্ভুত মার্কিন কম্পিউটার প্রকৌশলী ও ইন্টারনেট উদ্যোক্তা। তিনি সার্চ ইঞ্জিন গুগল এর অন্যতম প্রতিষ্ঠাতা। কম্পিউটার প্রকৌশলি সার্গেই ব্রিন অবস্থান করে নিয়েছেন নয় নম্বরে। ব্রিনের অর্থের পরিমাণ ৮৯ বিলিয়ন মার্কিন ডলার।


১০। মুকেশ আম্বানিঃ Last but not least, বিশ্বের শীর্ষ ধনীর তালিকার দশ নম্বরে আছেন পাশ্ববর্তী দেশের ধনকুবের মুকেশ আম্বানি। মুকেশ আম্বানি একজন ভারতীয় ধনকুবের। তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং বৃহৎ শেয়ারের মালিক। রিলায়েন্স ফরচুন গ্লোবাল ৫০০ কোম্পানির একটি এবং বাজার মূল্যের দিক থেকে ভারতের সবচেয়ে মূল্যবান কোম্পানি। তার মোট সম্পদের পরিমাণ ৮৪.৫ বিলিয়ন মার্কিন ডলার।
সূত্রঃ Investopedia.com

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম :-& ফেসবুক-১ :-& ফেসবুক-২
[email protected]
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০২১ রাত ৮:১৫
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপরাধীর বিচার চাই.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ১:৫৪

অপরাধীর বিচার চাই.....

যাদের থাকার কথা জেলে তারাই যদি স্বাভাবিক মানুষের মতো সমান অধিকার নিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, আদালতে দোষী সাব্যস্ত অপরাধী যদি কাঠগড়ায় দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেয়- সেটা কি... ...বাকিটুকু পড়ুন

একটি শোক সংবাদ

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ২:০৯



পেটের দায়ে সপরিবার নীলফামারি থেকে কুমিল্লা শহরে এসে,
ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মোঃ শরিফুল ইসলাম;
তিনি এখন মরহুম! স্ত্রী ও ২ কন্যা নিয়ে ছিলেন কোনোরকমে বেঁচেবর্তে।

গত... ...বাকিটুকু পড়ুন

হিসাব বিষয়ক ভাবনা

লিখেছেন করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩



সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

আরেকটা পদ্মা সেতু না বানিয়ে দেশ উন্নয়নের নিনজা টেকনিক!

লিখেছেন মাথা পাগলা, ১০ ই জুলাই, ২০২৬ রাত ১:৪৫




আগে জানতাম উন্নয়নের জন্য বিনিয়োগ লাগে, চাহিদা অনুযায়ী শিল্প গড়ে ওঠে, কর্মসংস্থান তৈরি হয় - তারপর দেশের উন্নতি হয়।

কিন্তু বাংলাদেশ স্বাধীনতা ২.০-এ এসে উন্নয়নের সংজ্ঞাই পাল্টে গেছে।

এখন উন্নয়নের নতুন... ...বাকিটুকু পড়ুন

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

×