১। পাগল-১ (ছড়া)
২। পাগল ভরা বঙ্গ দেশ
৩। পাগল-২ (ছড়া)
৪।একটি রম্য ছড়া
৫। পাগল-৩ (রম্য কবিতা)

ঈদ বাজারে ব্যস্ত পাগল
নূর মোহাম্মদ নুরু
============================
ঈদ শপিংয়ে ব্যস্ত পাগল ঘুরে নানা্ন বাজার।
বাদ যায়না শপিংমল মসজিদ কিংবা মাজার।
আজ বাদে কাল ঈদ যে হবে পাগলেও তা জানে।
ঈদ এলো ওই রোজার শেষে সুর বাজে তার কানে।
ঈদ হলে যে টাকা লাগে পাগলেও বোঝে।
তাইতো তাহার চক্ষু দু'টি বিত্তবানদের খোঁজে!
তাদের দেখে হাতটি পাতে দেন না দুটো টাকা।
দু্দিন ধরে খাইনা কিছু পকেটটাও ফঁকা!
যাকাত বিলায় অনেক মানুষ ফেতরাও যে দেয়।
যে নিয়তে যে যাই দিক খুশি হয়ে নেয়।
টাকা্র মর্ম সবাই বোঝে পাগলেরও জানা
যত পায় ততই যে চা্য করেনা কভু মানা।
থালা বাটি হাড়ি পাতিল্ কিছুই যে তার নাই
তার পরেও স্বপ্ন দেখে জর্দা সেমাই খাই।
টাকা পয়সা বেশ জমেছে থাকে তাহার সনে
এটা কেনে ওটা কেনে সবই মনে মনে।
লাল্লু কাল্লু জগাই মাধাই নামনা জানা পাগল
মাঝে মাঝে ক্যাচাল কথায় লাগায় গন্ডেগোল।
অতিরিক্ত বেড়ে গেলে তাদের পাগলামী
চুবানি দেয় মোড়ল তাদের পুকুরেতে নামি।
ঠাণ্ডা থাকে কয়েকটা দিন সান্ত থাকে পাড়া
কেয়েক দিনে যায়না পাওয়া তাদের কোন সাড়া।
কিন্তু আবার নতুন বেশে ফিরে আসে পাগল
হাজার টাকার বাগানটাকে শেষ করে দেয় ছাগল।
পাগল তুমি সাকো নাড়াও কে করেছে মানা।
তোমার দৌড় যে কতটুকু আছে মোদের জানা।
পাগল বলে আর হেলা নয় যদি দেখো বনে।
মনে রেখে পাগলের সুখ রাখে মনে মনে।
ঈদের খুশী লাগুক সবার যত পাগল আছে।
পাগল হলেও সমান তারা মহান আল্লাহর কাছে।
উচু নিচু তাহার কাছে ভেদাভেদ যে নাই
পাগল হলেও মানুষ তারা আমাদেরই ভাই।
প্রকাশকালঃ ঢাকাঃ ১৩ মে ২০২১ ইং বৃহস্পতিবার
উৎসর্গঃ সামুর সকল পুরাতন ও নতুন আমদানী হওয়া পাগলদের।
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম
[email protected]
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০২১ দুপুর ২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




