somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

আগামী মঙ্গলবার বাংলাদেশে উদযাপিত হবে ঈদুল ফিতর! -

০১ লা মে, ২০২২ রাত ৮:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সৌদি আরবের আকাশে গতকাল শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সে কারণে আগামীকাল রোববার দেশটিতে শেষ রমজান পালিত হবে। ৩০ রোজা শেষে আগামী সোমবার (২রা মে) ঈদুল ফিতর উদযাপন করবে সৌদি আরববাসী।

সৌদি কর্তৃপক্ষ গতকাল এ ঘোষণা দিয়েছে বলে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে। এর আগে আবুধাবি-ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) বলেছে, শনিবার (৩০ এপ্রিল) মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই।
এর মানে আজ রবিবার (১ মে) ওই অঞ্চলে রমজান মাসের শেষ দিন। এর পরের দিন (২ মে) সোমবার উদযাপিত হবে ঈদুল ফিতর।

তবে আফগানিস্তানের কয়েকটি শহর থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে জানিয়ে আজ রোববার (১ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে দেশটির তালেবান সরকার
তাই আজ আফগানিস্তানে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।

বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পর ঈদ উদযাপিত হয়ে থাকে। কেনো বাংলাদেশে সৌদি আরবের এক দিন পর ঈদ উদযাপিত হয় তা আজকে সামুতে প্রকাশিত ব্লগার " প্রতিদিন বাংলা" এর নিবন্ধ "৷সৌদি আরবের পরদিন কেন বাংলাদেশে ঈদ,আজ জানলাম! ।" পাঠ করলে বিস্তারিত জানা যাবে। বিশেষজ্ঞদের মতে, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে রবিবার চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে মঙ্গলবার ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানে ইদ পালিত হতে পারে। তার পরেও নিয়ম মাফিক আজ রোববার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। যদি আজ শাওয়ালের চাঁদ দেখা যায় তাহলে আগামীকাল সোমবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। আর তা না হলে ৩০ রোজা শেষে মঙ্গলবার ঈদ উদযাপন করবেন বাংলাদেশের মানুষ।

তবে ব্যতিক্রম হলো বাংলাদেশের কিছু অঞ্চলে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করবেন যারা সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশ থেকে একদিন আগে পবিত্র রমজানের সিয়াম সাধনা শুরু করেছিলেন। অথচ হাদিস শরিফে রাসুল (সা.) ইরশাদ করেন—
তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ করো। কিন্তু যদি আকাশে মেঘ থাকে, তাহলে গণনায় ৩০ পূর্ণ করে নাও।
বুখারি, হাদিস : ১৯০৯; মুসলিম, হাদিস : ১০৮১
অন্য বর্ণনায় রাসুল (সা.) বলেন, ‘তোমরা (নতুন চাঁদ) না দেখা পর্যন্ত রোজা রেখো না এবং তা (নতুন চাঁদ) না দেখা পর্যন্ত রোজা ছেড়ে দিয়ো না।’ (মুআত্তা মালিক, হাদিস : ৬৩৫)
এই হাদিস দ্বারা বোঝা যায়, রমজান শুরু কিংবা ঈদ করার ব্যাপারটা চাঁদ দেখার ওপর নির্ভরশীল। কোনো এলাকায় চাঁদ দেখা না গেলে তাদের জন্য রোজা রাখা নিষিদ্ধ।

কেউ কেউ মনে করেন, এই হাদিসের মাধ্যমে একই দিনে বিশ্বব্যাপী রোজা ও ঈদ পালন করা সাব্যস্ত হয়। তাদের দাবি, মহান আল্লাহ মধ্যপ্রাচ্যকে মধ্যস্থল বানিয়েছেন। তাই সেখানে চাঁদ দেখা গেলে সারা বিশ্বে রোজা ও ঈদ পালন করতে হবে! অথচ পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘তারা আপনাকে (seরসুল সাঃ) নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে। বলুন, তা হলো মানুষ ও হজের জন্য সময় নির্দেশক।’ (সুরা বাকারা, আয়াত : ১৮৯)
এ আয়াতের ব্যাখ্যায় তাফসিরবিদরা বলেন, এখানে ‘আহিল্লাহ’ শব্দ আনা হয়েছে, যার অর্থ একাধিক নতুন চাঁদ, যা একেক উদয়স্থলে একেক দিন উদিত হয়। সুতরাং যে দেশে যে দিন রমজানের চাঁদ দেখা যাবে তার পরদিন থেকে রোজা এবং রমজান শেষে শাওয়াল মাসের চাঁদ উদিত হলে পরের দিন ১ম শাওয়াল ঈদ পালন করতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে (সম্পাদিত)

সুত্রঃ দৈনিক প্রথম আলো/ইত্তেফাক/সমকালসহ বিভিন্ন পত্রিকা এবং বহু অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০২২ রাত ১১:৪১
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাচার হওয়া টাকা বাংলাদেশেই আছে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:৩৭

বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া টাকা বাংলাদেশের ভিতরেই আছে - অন্য কারো মালিকানায়।

যদিও পাচারকারীরা হয়তো ওয়ার ট্রান্সফার বা টাকাকে বিদেশে ডলারে কনভার্ট করে বিদেশের কোন ব্যাংকে সরিয়ে নিয়েছে। কিন্তু,বাংলাদেশের... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে মমতা দিদি নিশ্চিত জিতে যেতেন যদি..

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৪৯


আগামীকাল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপ। গোটা রাজ্যে এখন যে উত্তাপ চলছে, সেটা এপ্রিলের গরমকেও হার মানাচ্ছে। এক দিকে মমতা ব্যানার্জি, তৃণমূলের সর্বোচ্চ নেত্রী, টানা তৃতীয় মেয়াদের পর চতুর্থবারও... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রচেষ্টা

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৬


কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৬

লিখেছেন রাজীব নুর, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৩



আমার নাম শাহেদ। শাহেদ জামাল।
আজ আপনাদের বলবো আমার জেল জীবনের কথা। জেলখানার খাবারের মান ভালো না। ফালতু খাবার। একদম ফালতু। এত ফালতু খাবার হয়তো আপনি জীবনে খান... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৫০

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৫৯



একটি সাইকেলের জন্য কন্যা অনেক দিন ধরে অপেক্ষা করছে। সে মাটির ব্যাংকে টাকা জমিয়েছে।


ক্লাস ওয়ানে উঠলে তাকে বাই সাইকেল কিনে দেবো বলেছিলাম।

তো একদিন গেলাম, দেখলাম কিন্তু কিনলাম না।... ...বাকিটুকু পড়ুন

×