রাঘব বেয়াল, গেল কই!
১৬ ই মে, ২০২২ রাত ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাঘব বেয়াল, গেল কই!নূর মোহাম্মদ নূরুঘটা করে নামছে এবার ধরবে রাঘব বোয়াল,
পাইক পেয়াদা অস্ত্র হাতে রাখছে সবই খেয়াল
হবু রাজার গবু মন্ত্রী করছে পাড়া মাত।
জাল ফেলিছে চতুর্দিকে এক করে দিন রাত,
কিন্তু একি! জাল যে ফাঁকা উঠছে চুনো পুটি,
রাঘব বোয়াল দূরে বসে হেসেই কুটি কুটি।
তুড়ির চোটে ভূড়ি নাচে বোয়াল শুধু হাসে,
গলদ ঘর্ম পাইক পেয়াদা, বোয়াল পরবাসে।
সব আয়োজন জলে গেলো আয়োজকরা ভাবে,
বোয়াল ধরার মন্ত্র আবার নতুন শিখতে হবে।
তার পরেও কাজ হলোনা ! মন্ত্র ছিলো বাঁসি,
নতুন যুগের রাঘব বোয়াল ছিড়ে দিলো রশি।
পেটে তাহার তেল জমেছে চোহারা চিক চিক,
গবু মন্ত্রীর কাণ্ড দেখে হাসে যে ফিক ফিক।
ধরছে কিছু চুনো পুটি, টাকি গোটা তিন,
বোয়াল মশাই মহানন্দে বাঁজায় মধুর বীণ
যত গর্জে তত যদি বর্ষণ হতো ভবে,
রাঘব বোয়াল পালাবার পথ পেতোনা তবে।
আয়োজন আর হুলুস্থলে আসল কাজ না হয়,
নিষ্ঠার সাথে কাজ করিলে তবেই আসে জয়।
বাগড়ম্বর চুলোয় দিয়ে নিজের ত্রুটি খোঁজো,
কোনটা পুটি কোনটা বোয়াল সেটা আগে বোঝ।
লম্ফ ঝম্ফ কূট মন্ত্র নিন্দা কভূ নয়।
ভালোবাসিলেই কেবল পাবে বিনিময়।
প্রকাশকালঃ ঢাকা-১৬ মে ২০২২ ইং
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০২২ রাত ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা...
...বাকিটুকু পড়ুনঅনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

১
আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে...
...বাকিটুকু পড়ুন
২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়...
...বাকিটুকু পড়ুন
ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,...
...বাকিটুকু পড়ুন