somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মত প্রকাশের অধিকার নয়, মানুষের জীবন চাই

০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘‘যেভাবে টিভি স্ক্রলবারে মৃতের সংখ্যা দেখাচ্ছে, মনে হচ্ছে ভোট কেন্দ্রের ফলাফল ঘোষনা করা হচ্ছে!’’ কথাটি গতরাতে একজনের ফেসবুক স্ট্যাটাস থেকে নেয়া। তাতে একজনের মন্তব্য, ‘‘মৃতের সংখ্যা কি ৩০ লাখ ছাড়িয়ে গেছে!’’ দেশের চলমান পরিস্থিতিতে তরুন প্রজন্মের অভিমান, আক্রোশ ও প্রতিশোধ পরায়নতা প্রতিনিয়ত কত বাড়ছে এ কথার মাধ্যমে তা সহজেই অনুমেয়।

‘‘স্বাধীন দেশের নাগরিক হিসেবে সবার অধিকার রয়েছে সম্পদ ও জানমালের নিরাপত্তা পাবার। সরকার জনগণকে তা দিতে বাধ্য। মানুষ নিজের অভিপ্রায় ব্যক্ত করে কথা বলার অধিকার রাখে এবং এতে ইন্টারফেয়ার করার অধিকার সরকারের নেই। তবে, দেশের কোন নাগরিক এমন কোন উদ্ধত আচরণ কিংবা কথা বলতে পারবেন না যা দেশের প্রতিষ্ঠিত আইনের বিপরীতে যাবে।’ বইয়ের এই কথাগুলো আমরা শিক্ষার্থীদেরকে পড়াই। শিক্ষার্থীদের চোখ-মুখের চাহনি বলে দেয় কথাগুলোতে তারা সন্তুষ্ট নয়। চারদিকে অধিকার আদায়ের মিছিলে পুলিশ নির্বিচারে গুলি করছে, সাধারণ মানুষকে লাঠি দিয়ে পেঠাচ্ছে আচ্ছামতো। এসব দেখতে দেখতে বোধহয় এই অধিকারগুলোর কথা আর বিশ্বাস করেনা শিক্ষার্থীরা। তাই তারা মিটিমিটি হাসে, আমরা বিব্রত হই।

শাহবাগ আন্দোলনের ২১ দিনে অন্তত দেশের সাধারণ ২৭ জন মানুষকে হত্যা করা হয়েছে। তাছাড়া, আন্দোলনের ২৪ ও ২৫তম দিনে সাঈদীর রায়ের প্রতিক্রিয়ায় ৪ পুলিশসহ ৬০ জন মানুষ ইতোমধ্যে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। তথ্যটি অনলাইনের। ৭১ এ জাতির শ্রেষ্ঠ সন্তানদের রক্তে রঞ্জিত হয়েছে যে মাটি, স্বাধীনতার ৪২ বছর পরে সে শ্যামল মাটি তো রক্তের জন্য এত হিংস্র হওয়ার কথা না! ‘মিছিল করার অধিকার রয়েছে সাধারণ ও প্রতিবাদী জনগণের এবং তাদেরকে শান্তিপূর্ণভাবে মিছিল করতে দেওয়ার জন্য সাংবিধানিক দায়িত্ব রয়েছে দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের’ - কথাগুলো বিবিসি সংলাপে শাহরিয়ার কবিরের। আমরা দেখি, শাহবাগ কিংবা হরতাল বিরোধীদের মিছিলে সরকারের পক্ষে দেশের আইন অনুযায়ী পুলিশ প্রটেকশন দেয়, কিন্তু বিরোধী পক্ষের মিছিলে কেন বৃষ্টির মতো গুলি বর্ষণ হয়! শাহবাগের তারুন্যের মতো এদেরও তো অধিকার রয়েছে পুলিশ প্রহরায় শান্তিপূর্ণ মিছিল করার। সভ্য সমাজে পুলিশ তো সৎ মায়ের মতো আচরণ করেন না! কেন বিরোধী দলের মিছিলে ছোঁড়া হবে বৃষ্টির মতো গুলি! কেন সাধারণ মানুষকে পেঠাবেন অমানুষের মতো! জনগনের টাকায় দেশের শান্তি শৃংখলা রক্ষার জন্য যাদের চাকরি, তাদের কি অধিকার রয়েছে জানমালের নিরাপত্তা দেওয়ার নামে সাধারণ মানুষদের সাথে এমন পাশবিক আচরণ করার। উত্তর খোঁজার চেয়ে চলুন বিভিন্ন দলের পক্ষ থেকে ঘোষিত টানা ৩দিনের হরতালে আমরা প্রত্যাশা করি-

১। বিরোধীদল মিছিল বের করলে পুলিশ হঠাৎ গুলিবর্ষণ না করে তাদেরকে ঘোষনা দিক ‘লাঠিসোটা ফেলে শান্তিপূর্ণ মিছিল করুন, কোথাও ধ্বংসলীলা চালাতে পারবেন না, নিদ্দিষ্ট জায়গা পর্যন্ত প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে চলে যান। কোথাও আগুন কিংবা ভাংচুর চালালে গুলি চালাতে বাধ্য হবো’। প্রয়োজনে শাহবাগ আন্দোলনকারীদের মিছিলের মতো বিরোধী পক্ষের মিছিলেও আগে আগে থাকুক আমাদের পুলিশ। তখন দেশের সম্পদ নষ্ট হওয়ার সম্ভাবনা কম হতে পারে।

২। বর্তমান উদ্ভুত পরিস্থিতিতে উপরের সরল কথায় কাজ হবেনা বিশ্বাস হলে সরকারের মাধ্যমে হরতাল বন্ধ হোক। কারণ মত প্রকাশের অধিকারের চেয়ে সাধারণ মানুষের জীবনের মুল্য অনেক বেশি।

৩। যাদের বাড়িতে নুন আনতে পান্তা ফুরায় তাদের অনেককে সক্রিয় দেখেছি গতকালের মিছিলে। পুলিশ এদের ধরে নিয়ে গেলে থানা/জেল থেকে ছাড়িয়ে আনার চেষ্টা করবে এমন অভিভাবক হয়তো তাদের নেই। তাই আন্দোলনকারীদের বলবো, তারা যেন অহেতুক কোন ধ্বংসলীলা চালানোতে বেপরোয়া না হয়।

৪। আন্দোলনকারীরা যেন দেশের সম্পদ নষ্ট করা থেকে বিরত থাকেন, পুলিশের নির্যাতনের অজুহাতে তারা যেন হিংস্র না হন, যেন কারো গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার ধৃষ্ঠতা না দেখান - এই প্রত্যাশা আন্দোলনকারীদের প্রতি।

৫। বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক এবং শান্তি প্রিয়দের একাংশ উদ্ধত তরুনদের বুঝানোর চেষ্টা করছেন সহিংসতায় না জড়ানোর। নিঃসন্দেহে এটি ভাল উদ্যোগ। কারণ আমাদের দেশের কর্তাব্যক্তিরা দেশের তরুনদেরকে বলির পাঠা বানান বলে অভিযোগ রয়েছে। আগামী দিনগুলোতে দেশের সাধারণ নাগরিকরা যেন কারো অনৈতিক আচরনে নিষ্পেষিত না হয়।

‘রস+আলো’র একটি কৌতুকের কথা বলে শেষ করবো।

প্রেমিকাঃ দেখো তো আজ আমাকে কেমন দেখাচ্ছে?
প্রেমিকঃ শুধু আজ কেন তোমাকে আমার সব সময়ই খুব সুন্দর লাগে।
প্রেমিকাঃ তাই?
প্রেমিকঃ আমার চোখ ফটোশপের মতো কাজ করে। এটি তোমার উঁচু দাঁত, মুখভরা আঁচিল, ভোঁতা নাক সে কিছুই আমাকে বুঝতে দেয় না। তাই সুন্দর লাগে আর কি।

দেশের চলমান পরিস্থিতিতে প্রেমিকের ফটোশপের চোখ দিয়ে আমিও দেখছি, দেশের সর্বত্র এখন বিজয় উৎসব চলছে। যুদ্ধাপরাধের অপরাধে সাঈদীকে মৃত্যুদন্ড দেওয়ায় সবাই পুলকিত। শোকর আলহামদুলিল্লাহ! আমরা বেশ ভাল আছি।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:৫০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×