আমার এক আগুন লাগা ভোর ছিলো
ফাগুন ছিলো গাঁয়ে
আমার এক ফুল বাগানে ঘোর ছিলো
ফুলের মর্মছায়ে।
আমার ঐ চলার পথে রোদ ছিলো
শ্যামল ছিলো মাঠে
ধূলির হাসি আমার সাথে চলছিলো
বাঁকা নদীর ঘাটে।
নিত্য দেখা নিত্য কথার বান ছিলো
আমার সবুজ গাঁয়ে
কতশত সহজ সরল ডাক ছিলো
স্নেহের পরশ নিয়ে।
আমার এক স্বপ্নভরা দিন ছিলো
হাজার গল্প দিয়ে
সজল চোখের হাজার কাছের জন ছিলো
আমার ছোট্ট গাঁয়ে।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





