somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন মা ,একটি খুনের গল্প , বিবেকহীন গণমাধ্যম এবং আমাদের প্রচলিত সমাজের বিবেক ।

১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত কিছুদিন যাবৎ একটি ঘটনায় পুরো বাংলাদেশ ব্যাপক ভাবে আতংকিত ,শঙ্কিত আবার বিকৃত বিনোদনে বিনোদিত । সেটি রামপুরার বনশ্রীর নুসরাত এবং আলভী হত্যা । যদিও প্রকৃত হত্যাকারী এখনও শনাক্ত হয়নি । কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর এবং গনমাধ্যম কর্মীদের সংবাদ থেকে জানা যায় প্রাথমিক তদন্তে বাচ্চা দুটোর মা হত্যা করার কথা স্বীকার করেছে । কারন হল বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা । কখনও কি বিশ্বাসযোগ্য ! সেদিন আবার তাদের চৌদ্দতম বিয়ে বার্ষিকী ছিল । পরিবারের লোকজন ও বিশ্বাস করতে পারছে না। এমন ঘটনা বিশ্বাস করার কথা নয় ।আমাদের দেশের একজন গৃহিণী মা মনের দিক থেকে নানা ভাবে অসুখী থাকে । প্রতি নিয়ত তাকে ত্যাগ স্বীকার করে শুধু দাম্পত্য জীবন ধরে রাখার জন্য লড়াই করতে হয় । প্রতি মুহূর্তে তাকে সুখের অভিনয় করতে হয় । একটি মেয়ে তার শ্বশুর বাড়ির লোকজনদের আপন করার জন্য কতো কিছুই না করে । অন্য দিকে একজন ছেলে কোনদিনই স্ত্রীর পক্ষের কাউকে আপন ভাবতে পারে না । স্বামী আর শ্বশুর বাড়ির মন যোগাতে যোগাতে নিজের সব টুকু অস্তিত্ব বিসর্জন দিতে হয় । এখনও শিক্ষিত কিংবা অশিক্ষিত যৌতুকের লোভ থেকে কোন পুরুষই মুক্ত নয় । মেরুদণ্ডহীন বিবেকহীন সমাজের এক শ্রেণীর শিক্ষিত সমাজ । যাইহোক পত্রিকা থেকেই জানা যায় মাহফুজা আক্তার ম্যানেজমেন্ট এ মাস্টার্স করা এবং জামালপুরের একটি কলেজে শিক্ষক ছিলেন । একজন শিক্ষিত মা এবং শিক্ষক কোন পরিস্থিতে খুনি হয়ে উঠলো কিংবা খুনি সাজানো হল । কেন সবাইকে জিজ্ঞাসা করা হলেও বাচ্চা দুটোর দাদিকে কিছু জিজ্ঞাসা করা হয়নি । অতি উৎসাহী সমাজ একটি মেয়ের করা কোন নেগেটিভ খবর পেলেই হল । মিথ্যা দোষারোপ করতে বিকৃত আনন্দ পায় । আজ মাহফুজা আক্তারের ঘটনা কোন স্ত্রী কিংবা মা এর ইমেজকে কলঙ্কিত করেছে । গা শিউরে উঠা ঘটনা ভবিষ্যৎ সব নারীকেই মিথ্যা অপবাদ বইয়ে বেড়াতে হবে । একটি সন্তানের জন্ম হওয়ার রোমাঞ্চকর এবং কষ্টকর গল্প একজন মায়ের চেয়ে কেউ দিতে পারবে না । আজ আমরা কিংবা আমাদের বিবেক কোথায় নিয়ে যাচ্ছে যে একজন মা কে খুনি হিসেবে খুব দ্রুত স্বীকৃতি দিয়ে দিচ্ছি । যে মহিলা দুইটি বাচ্চা জন্ম দেওয়ার কষ্ট ভোগ করেছে এবং সংসারের জন্য নিজের একটি ক্যারিয়ার বিসর্জন দিয়েছেন । সে তাঁর আদরের সন্তানদের খুন করেছেন । পৃথিবীর বিবেক আজ শূন্য পথে হাঁটছে । কাউকে দোষারোপ করার আগে আরও একটু থামুন । একবার নিজের বিবেক কে জিজ্ঞাসা করুন ।ঘটনা এবং বাস্তবতা গুলো বুঝার চেষ্টা করুন । এই ঘটনাকে কেন্দ্র করে পত্রিকাওয়ালারা বেশ ভালভাবে খবর বিক্রি করেছেন । হয়তো আরও কিছুদিন করবে । কিন্তু কি এমন গোপন রহস্য একটি সোনার সংসারের কথা ভুলে গিয়ে নিজেদের বিবাহ বার্ষিকীতে নিজের দুই সন্তান এর খুনি হলেন একজন মা । একজন সুস্থ মা কিংবা মানুষের পক্ষে কি সম্ভব ? প্রকৃতির কাছে কোনও কিছুই লুকানোর নেই ।পৃথিবীর সকল রহস্য ভেদ করে একদিন সত্য বের হয়ে আসবে । মা চিরকালই মা । একজন মা কোনদিন হত্যাকারী হতে পারে না ।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০০
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাননীয় প্রধানমন্ত্রী, সাবধান!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৪



যারা প্রধানমন্ত্রীর হাতে মরা মাছ ধরিয়ে দিয়ে পানিতে ছাড়তে বলেন, তারা কেমন মানুষ!!!.....এটা কেমন তামাশা!!! স্লোগান দেওয়া বাদ দিয়ে প্রধানমন্ত্রী আসার আগে মাছগুলো চেক করার কথা একবারও মনে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

×