ময়লা দূর্গন্ধে অস্থির বাংলাদেশ।
১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ময়লা আবর্জনায় দুর্গন্ধময় বাংলাদেশ।এই বিষয়টায় কারো কোন মাথা নেই। চলছে সবকিছু এভাবেই চলবে। অথচ মেয়রদের নির্বাচনের সময় কতো কতো আর্কষনীয় প্রোগ্রাম হতো টিভিতে। আমাদের মতো সাধারন নাগরিকগন টিভির সব প্রোগ্রাম রেখে মেয়রদের ঝাড়ু হাতে নির্বাচনের প্রচারনা প্রোগ্রাম দেখার জন্য উদগ্রীব হয়ে যেতাম।কি অদ্ভুত নির্বাচন শেষ আর মেয়র সাহেবদের হাতের ঝাড়ু ও নেই। শীতকাল কিংবা গ্রীষ্মকাল পথের দুই ধারে ময়লা আবর্জনা এমন করে জায়গা দখল করে আছে যে কোন পথচারীদের পথে হাটার উপায় নাই। মাঝে মাঝে ভাবি সব দলই নির্বাচনের স্বার্থে শুভঙ্করের ফাকিঁ দেয়। সাংস্কৃতিক ঐতিহ্যে ভরপুর এই সোনার বাংলায় তো আর কম সামাজিক সংগঠন নেই। তারা কি করে? সমাজ আর দেশের উন্নয়ন নিয়ে তাদের কাজ করার কথা। এসব আবর্জনার কারনে বাতাস বিষাক্ত হয়ে উঠছে। এখন বাসা থেকে বের হওয়া যায়না। কতো রকমের রোগ আর সংক্রমণ নিয়ে আমরা জীবন যাপন করছি আমরা কেউ জানিনা। ভূমি দস্যুরা জায়গা দখল করে বড় বড় প্লট আর ফ্লাট বানাচ্ছে। সামান্য উদদ্যোগ আর জনগনের সচেতনতা পারে দেশকে দুর্গন্ধ মুক্ত করতে। দেশের প্রতি আমাদের ভালবাসা সত্যি অদ্ভুত! যে দেশকে ভালবাসে সে দেশের ধুলিকনাকে ভালবাসে। নিজের বাড়ি ঘরের মতো চারপাশের পরিবেশের প্রতি সমান দায়িত্ব পালন করে। নিজের হাতে দেশকে সুন্দর করে। কবে আমাদের বোধোদয় হবে? কবে নিজের দেশকে নিজের স্বপ্ন এর মতো ভালবাসবো?হয়তো একদিন জাতি বুঝবে যেদিন পরিবেশে নেমে আসবে মহাদূর্যোগ!

সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬

জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।
দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা...
...বাকিটুকু পড়ুন
বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,...
...বাকিটুকু পড়ুন
আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭

ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই...
...বাকিটুকু পড়ুনবিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন