somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাজীগঞ্জের পশ্চিম হাটিলা গ্রামের ভাঙা রাস্তাঘাট এবং জনগণের দুর্ভোগ

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




চাদঁপুরের সবচেয়ে বড় উপজেলা হাজীগঞ্জ।ইতিহাস এবং ঐতিহ্যের অনুসন্ধানে অনেক ভাবেই হাজীগঞ্জের নাম পাওয়া যায়। তার মধ্যে ঐতিহাসিক মসজিদ গুলো অনেক খানি গর্ব ধারন করে আছে। কিন্তু দু:খজনক হলেও এই উপজেলার অনেক গুলো গ্রামের রাস্তাঘাট ভাঙা এবং পানি আটকে থাকায় জনগণ নানা দুর্ভোগে দিন যাপন করছে। প্রতিনিয়ত ঘটছে নানা রকম দুর্ঘটনা।




স্থল পথে রাজধানীর সায়েদাবাদ থেকে নানা রকম বাস সার্ভিস আছে পদ্মা, তিশা এবং আল আরাফাহ। এই বাসে ২০০ থেকে ৫০০ টাকা ভাড়ায় যাওয়া যায় হাজীগঞ্জ। কেউ যদি নদী পথে যেতে চায় তাহলে সদর ঘাট হয়ে যেতে হবে। এছাড়া নিজের প্রাইভেট কার বা যেকোন গাড়ি যোগে তিন থেকে চার ঘন্টার পথ।

ঢাকা চিটাগাং মহাসড়ক দিয়ে বাস নারায়নগঞ্জ, কুমিল্লা, চাদঁপুর পার হলেই হাজীগঞ্জ। আর এই হাজীগঞ্জের পৌরসভার খুব কাছেই আলীগঞ্জ বাজার। সে বাজারের কাছেই দেখা যায় সৌন্দর্যময় ঐতিহাসিক বড় মসজিদ, উপজেলা সদরের নানা অফিস, ভূমি অফিস, সরকারি বাস ভবন পিটিআই। আলীগঞ্জ বাজারের ভিতর দিয়ে চলে গেছে যে রাস্তা সেটা পশ্চিম হাটিলা গ্রামের । অবারিত সবুজ আর সীমাহীন মেঠো পথ যেন দিগন্ত ছুঁয়েছে। যে কোন মানুষের মন হারিয়ে যাবে। সবুজ পথে যেতে যেতে মাঝ খানে ট্রেন লাইন যে কোনো মানুষের মন কেড়ে নেবে। কিন্তু এই ট্রেন লাইন খুবই বিপদজনক। ট্রেন আসা-যাওয়ার কোন সিগনাল নেই। নেই কোন কাউন্টার।

জানা যায়, এখানে ১৯৯৫ সালে ঘটেছে বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনা। তবুও এতোদিনে কর্তৃপক্ষ নেয়নি কোন সঠিক পদক্ষেপ কিংবা ব্যবস্থা করেনি জনগনের সচেতনতা। এই ট্রেন লাইনের আগে-পড়ে যে রাস্তাগুলো, সেগুলো বিপদজনক ভাবে ভাঙা। প্রায় প্রতিদিন ঘটছে রিকশা, সিএনজি, প্রাইভেট কার, অটো রিকশার দুর্ঘটনা। কিন্তু প্রশাসন কেন নিয়মিত দুর্ঘটনা প্রবল এলাকা সম্পর্কে অবগত নয় নাকি জেনে-শুনে নিরব ভূমিকা পালন করছে তা কারও জানা নেই।

এই এলাকার বেশির ভাগ মানুষ সচেতন নয় কিংবা প্রশাসনের চরম দুর্বলতার কারনেই দীর্ঘদিন কোনো জনগণ চলাচলের রাস্তাঘাট এতোটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে ।

আশাকরি জনগণ সচেতন হবে এবং কর্তৃপক্ষ সঠিক দায়িত্ব পালন করবে।



সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×