শিরোনামের সংলাপটি আবদুল্লাহ আল মামুন লিখেছিলেন ১৯৭৫সালে তার ’এখন দুঃসময় ’ এ। এই সংলাপের সত্যতা কি আজও প্রাসঙ্গিক নয় ? তার ‘এখনও ক্রীতদাস’ নাটকের সমাপ্তিতে কাজী আবদুল মালেকের ষড়য্নত্রে নিহত বাক্কা মিয়ার কথা বলতে এই সংলাপঃ “আসলে কাজী আবদুল মালেকেরা কখনও মরে না । মরে বাক্কা মিয়ারা । তবু, এই বাক্কা মিয়ারাই ভবিষ্যতের হাতে একটা স্বপ্ন রেখে যায়। স্বপ্ন প্রতিরোধের , প্রতিশোধের এবং চূরান্ত প্রতিবিধানের । ”
বিষয়ের অভিনবত্ব, প্রকাশশৈলির স্বাতন্ত্র্য, প্রয়োগরীতির সৃষ্টিনৈপুণ্য, সর্বোপরি প্রগত সমাজচেতনার রূপকার হিসেবে বাংলাদেশের নাট্যজগতে আবদুল্লাহ আল মামুন এক উজ্জ্বল নাম । তাঁর নাটকে আমরা লক্ষ্য করি , মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশের নানা আলোড়ন , মুল্যবোধহীনতা, রাজনৈতিক স্বেচ্ছাচার , স্বাধীনতা যুদ্ধের ষ্মৃতি এবং উত্তরণের আহ্বান । বস্তুত,মুক্তিযুদ্ধোত্তর সমাজবাস্তবতা অবলম্বন করে রচিত হয়েছে মামুনের নাট্যভুবন । আঙ্গিকগত পরীক্ষা-নিরীক্ষা নয়, বরং হাস্য-কৌতুকময় বিষয়বস্তুর মাধ্যমে জীবনের কোন গভীরতর সত্যের সন্ধানই তার নাট্যসাহিত্যের প্রধান প্রবণতা । তাঁর উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে -সুবচন নির্বাসনে (১৯৭৪), এখন দুঃসময় (১৯৭৫), এবার ধরা দাও (১৯৭৭) , সেনাপতি (১৯৮০) ,চারিদিকে যুদ্ধ (১৯৮৩) ,আয়নায় বন্ধুর মুখ (১৯৮৩), এখনও ক্রীতদাস (১৯৮৪), তোমরাই (১৯৮৮), আমাদের সন্তানেরা (১৯৮৮) , কোকিলারা (১৯৯০), দ্যাশের মানুষ (১৯৯৩), স্পর্ধা (১৯৯৬) , মেরাজ ফকিরের মা (১৯৯৭), মেহেরজান আরেকবার (১৯৯৮) ইত্যাদি । রচনা, নির্দেশনা, অভিনয় -থিয়েটারের তিন ক্ষেত্রেই তার দাপুটে বিচরণ জানান দিয়ে যায় একজন ভিন্নমাত্রায় শক্তিশালী নাট্যজনের কথা । ’পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকের পর মোড়ল চরিত্রের একটা টাইপই তৈরি হয়ে গিয়েছিল ।
থিয়েটারের শক্তি মঞ্চে আর টেলিভিশনের শক্তি অন্দর মহলে ঢুকে পড়া পর্দায় । আবদুল্লাহ আল মামুন একজন সৃজনশীল মানুষের মতো টেলিভিশনে কাজ করেছেন আন্তরিকতায়, পরম নিষ্ঠায় । তাই আমরা পেয়েছি তাঁর প্রযোজনায় ’ইডিয়ট’, এখানে নোঙ্গর, সংশপ্তক ইত্যাদি । তাঁর রচিত ’আয়নায় বন্ধুর মুখ’, ’বাবর আলী ও বাবর আলী’, ’ শাহজাদীর কালো নেকাব’ এর কথা এখনও অনেকের মুখে মুখে ।
আবদুল্লাহ আল মামুন আমার প্রিয় চলচ্চিত্রকার । তিনি নির্মাণ করেছেন -সারেং বউ, এখনও সময় , দুই জীবন ইত্যাদি চলচ্চিত্র। দুইবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার । না আর কথা নয় , তার চলচ্চিত্রগুলো থেকে কিছু গান উপভোগ করা যাক-
http://www.youtube.com/watch?v=Ci_sPC4yaiE
http://www.youtube.com/watch?v=PndZsdi0s8E
http://www.youtube.com/watch?v=WT6DMUW0co4
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


