somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুরানো সেই দিনের কথা

১৮ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দু'দিন ধরে মনের আকাশে বিষাদ এর মেঘ জমেছে । শত ব্যাস্ততার মাঝেও কেন যেন বিষাদের মেঘ কাটছে না। তাই একটা যন্ত্রণা নিয়েই লিখতে বসা ।
পুরানো সেই দিনের কথা যখন আমরা রুটিন মাফিক আড্ডা মারতাম ।আমার বাসা গোপীবাগ । সকালে বাসা থেকে বের হয়ে প্রথমে ঢাকা কলেজ, এর পর নিউ মার্কেট কাঁটাবন হয়ে টি এস সি হাকিম মামার গরম চা আর একটা সিগারেট , এর পর এক রিক্সায় চারজন উঠে সোজা সিদ্বেশরী লাকি ভাই এর সিনে স্টার ভিডিও তে বসে নতুন ছবি দেখতে দেখতে চায়ের আড্ডা। এর পর আনার কলি মার্কেট এ সেলিম মামার হোটেল এ চা পুরি সন্ধ্যার পর বেইলি রোড নাসির মামার ফুস্কা খেয়ে বাসায় ফেরা ।ঘড়ির সময় দেখে বন্ধুরা বুজতো আমরা এখন কোথায় আড্ডা মারছি ।খুব মনে পড়ে সেই সব দিনের কথা ।

একদিন শুক্রবার নামাজ শেষে আনারকলি মার্কেটে আড্ডা মারছি সেলিম মামার চায়ের দোকানের সামনে ভাঙ্গা বেঞ্চে বসে এরই মধ্যে দুজন ভদ্রলোক চায়ের
দোকানে এসে বসতেই আমার বন্ধুরা হাতের সিগারেট লুকালো কিন্তু আমি কোন কিছু না বুঝে সিগারেট এ সুখ টান দিয়েই চলেছি পাশ থেকে আমার এক বন্ধু বললো সিগারেট ফেলে দে উনি পাড়ার মুরব্বী চাষী ভাই । আমি চাষী ভাই কে নামে চিনি কিন্তু কোন দিন উনাকে ছবিতে বা সামনা সামনি দেখিনি এইপ্রথম দেখলাম ।
চাষী ভাই এর বাসা আনারকলি মার্কেটে এর পিছনের গলিতে মাঝে মাঝেই তিনি সেলিম মামার দোকানে এসে চা পানে আড্ডাদেন । এর পর থেকে চাষী ভাই এর সাথে আমাদের এখানে দেখা হত । তিনি প্রায়ই আমাদের দিকে তাকিয়ে কি যেন ভাবতেন কিন্তু কিছু বলতেন না সেই সময় চাষী ভাই হাঙ্গর নদী গ্রেনেট ছবির স্ক্রীপ্ট নিয়ে অনেক ব্যাস্ত প্রায় দেখতাম নানান ধরনের লোকজন উনার কাছে আসতেন ছবির শুটিং নিয়ে কথা বলতেন ।
কয়েকদিন ধরে এই আনারকলি মার্কেট দখল নিয়ে সিদ্দেশরীর রাসু ভাই ও মালিবাগের আরিফ কমিশনারের দন্ধ চরম পর্যায়ে আমরা তখন দিন রাত এই আনার কলি মার্কেটের সামনে পাহারায় সময় কাটেনা তাই লাকি ভাইয়ের ভিডিও ক্যামেরা দিয়ে যা মন চায় তাই শুট করি কখনও ফুটবল বা ক্রিকেট খেলি ।আমাদের হাতে ভিডিও ক্যামেরা দেখে চাষী ভাই আমাদের ডাকলেন !আমরা চাষী ভাই এর কাছে এলাম । তিনি আমাদের জন্য চায়ের কথা বলে কি যেন ভেবে আমাকে জিজ্ঞেস করলেনঃ
ক্যামেরা চালাতে ভাল লাগে ?
আমি বললাম হ্যা ভালই লাগে ।
এর পর একেক করে সবাই কে জিজ্ঞেস করলেন কে কি করি ? কে কি করতে চাই ? এর পর নানা কথা , অল্প সময়ের মধ্যে আমরা সবাই চাষী ভাইএর ভক্ত বনে গেলাম ।বাইরে থেকে চাষী ভাইকে অনেক রাগী মানুষ মনে হলেও ভিতরের চাষী ভাই এক অন্যরকম ভাল মানুষ ।
একদিন দুপুরে চাষী ভাই আমাদের শুটিং দেখাতে নিয়ে গেলেন বাংলাদেশ চলচিত্র উন্নয়ন করপোরেশনে ।কি ভাবে শুটিং ডাবিং এডিটিং করে সব আমাদের ঘুরে ঘুরে
দেখালেন । এর পর থেকে আমরা কেমন যেন বদলে গেলাম ! পাড়ার সেই উঠি মাস্তান দল এখন আর পাড়ায় আড্ডা মারেনা ধীরে ধীরে সবাই কেমন যেন বদলে গেল এর পরের গল্প অনেক বড় লিখতে গেলে অনেক পাতা লিখতে হবে । আমাদের সেই বন্ধুদের মধ্যে আমি ছাড়া বাকী সবাই যার যার অবস্থানে বাংলাদেশ মিডিয়ার
জনপ্রিয় উজ্জ্বল নক্ষত্র ।
আমি ভিষন ভাবে কষ্ট পেয়েছি যখন জানলাম চাষী ভাই বেঁচে নাই ।
কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি ।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৫১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×