somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিটিসি এল এর আবির্ভাব আমাদের কি কি সুবিধা দিতে পারে তা জানি।ইন্টারনেট ফ্রি দেবার বিষয় টি স্পষ্ট করতে হবে।

০২ রা জুলাই, ২০০৮ ভোর ৫:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড মঙ্গলবার থেকে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) নামে কার্যক্রম শুরু করছে। আর প্রথম দিন থেকেই কার্যকর হচ্ছে সরকারি ফিক্সড লাইন টেলিফোনের (ল্যান্ডফোন) নতুন কলরেট।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এম এ মালেক সোমবার সাংবাদিকদের বলেন, বিটিটিবি কোম্পানি হিসাবে কাজ শুরু করার প্রথম দিনেই এ নতুন কলরেট কার্যকর করা হবে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত এম এ মালেক বলেন, ল্যান্ডফোনের কলরেট আরও পর্যালোচনা করা হবে। কারণ কোম্পানি হওয়ার আগে কলরেট কমানোর ক্ষেত্রে যে জটিলতা ছিল এখন আর তা থাকছে না।

নতুন রেট অনুযায়ী, স্থানীয় কলের ক্ষেত্রে একজন গ্রাহক অফ পিক (রাত ৮টা থেকে সকাল ৮টা) আওয়ারে প্রতি মিনিট ১০ পয়সায় কথা বলতে পারবেন। পিক আওয়ারে মিনিটে খরচ পড়বে ১৫ পয়সা।

এক জেলা থেকে অন্য জেলায় কথা বলতে পিক আওয়ারের জন্য কলরেট প্রতি মিনিট ১ টাকা। অফপিক আওয়ারে প্রতিমিনিট ৭০ পয়সা।

বর্তমানে স্থানীয় কলের ক্ষেত্রে কলরেট প্রতি ইউনিট ১ টাকা ৫০ পয়সা। একই জেলার ক্ষেত্রে পিক আওয়ারে ৭ মিনিটে ও অফপিকে ১০ মিনিটে এক ইউনিট হিসাব করা হয়। আর মাল্টি এক্সচেঞ্জ ও বিভাগীয় শহরে পিক আওয়ারে ৫ মিনিটে ও অফপিকে ৮ মিনিটে এক ইউনিট হিসাব করা হয়।

নতুন কলরেটে বিটিটিবি'র ফোন থেকে বেসরকারি অপারেটরের ল্যান্ড ফোনে (পিএসটিএন) কথা বলতে পিক আওয়ারে প্রতি মিনিটে দিতে হবে ৮০ পয়সা। আর অফ পিক আওয়ারে প্রতি মিনিটে ৭০ পয়সা।

বিটিটিবি'র ল্যান্ডফোন থেকে মোবাইল ফোনে কথা বলতে পিক আওয়ারে লাগবে মিনিটে ১ টাকা আর অফপিকে ৭০ পয়সা।

লাইনরেন্ট কমানো না হলেও গ্রাহকদের 'ফ্রি টক টাইম' দেবে বিটিসিএল। অর্থাৎ গ্রাহকরা প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ সময় বিনা খরচে কথা বলতে পারবেন। ঢাকা ও চট্টগ্রামের গ্রাহকরা ৫০ মিনিট, অন্য বিভাগীয় শহরে ১০০ মিনিট এবং উপজেলা পর্যায়ের গ্র্রাহকরা ১০০ মিনিট ফ্রি টকটাইম পাবেন।

ঢাকা ও চট্টগ্রামের জন্য বিটিটিবির মাসিক ৮০ টাকা, অন্য বিভাগীয় শহরগুলোতে ৭০ টাকা এবং উপজেলা পর্যায়ে ৫০ টাকা লাইন রেন্ট বিটিসিএলেও বহাল থাকছে।

ল্যান্ডফোনের নতুন সংযোগের ক্ষেত্রে ফি কমছে। ঢাকায় নতুন সংযোগের ফি নির্ধারণ করা হয়েছে ১০০০ টাকা। এর সঙ্গে জামানত হিসেবে দিতে হবে আরও ১০০০ টাকা।

এছাড়া চট্টগ্রামে নতুন সংযোগের জন্য ফি ৫০০ টাকা ও জামানত হিসেবে ৫০০ টাকা এবং অন্যান্য জেলা ও উপজেলা পর্যায়ে সংযোগ ফি ৩০০ টাকা ও ৩০০ টাকা জামানত দিতে হবে।

আগে ঢাকা ও চট্টগ্রামে নতুন সংযোগের ফি ছিল ৫৮৬০ টাকা। আর বিভাগীয় ও জেলা শহরে ৩৮৪০ টাকা এবং উপজেলা পর্যায়ে ২৩০০ টাকা করে সংযোগ ফি আদায় করতো বিটিটিবি।

বিটিসিএল এর ইন্টারনেট সেবার ক্ষেত্রে ডায়ালআপ সংযোগের জন্য জুলাই থেকে কোনো ফি নেওয়া হবে না। এ ধরনের সংযোগের জন্য বিটিটিবি ২ হাজার টাকা ফি নিত।

এছাড়া ফ্যাক্স ব্যবহারের জন্য ১০ হাজার টাকা রয়্যালটিও আর দিতে হবে না।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×