ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা সিটি করপোরেশনের চারজন ও রাজশাহী সিটি করপোরেশনের দু'জন মেয়র পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে তিনজনের আবেদন বাতিল হয়েছে ঋণখেলাপের কারণে।
রোববার মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে এসব মনোনয়নপত্র বাতিল করা হয়।
আমাদের প্রতিনিধির পাঠানো খবর-
খুলনা: মনোনয়নপত্র বাছাইয়ের প্রথমদিন মেয়র পদে চারজন, কাউন্সিলর পদে সাত জন এবং নারীদের জন্য সংরক্ষিত কাউন্সিলর পদের একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রোববার ১০টি ওয়ার্ডের মনোনয়নপত্র বাছাই করা হয়। করপোরেশনের ৩১টি ওয়ার্ডের মধ্যে বাকি ২১টির মনোনয়নপত্র বাছাই করা হবে সোমবার।
বিভাগীয় উপ নির্বাচন কমিশনার মো. মোহসিন আলী জানান, ঋণখেলাপী হওয়ায় মেয়র পদে তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এরা হলেন- খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, মুসলিম লীগের নগর সভাপতি ও সাবেক মেয়র মো. সিরাজুল ইসলাম এবং সামাজিক রাজনৈতিক আন্দোলনের নগর সমন্বয়কারী এস এম কামরুল আলম মিন্টু। এছাড়া সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত কর্মকর্তা এস এম হাফিজুর রহমানের মনোয়নপত্রও বাতিল করা হয়েছে।
সংরক্ষিত আসনের মধ্যে ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী পারভীন সুলতানার মনোনয়নপত্র বাতিল হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে চাকরিরত থাকার কারণে।
গত বৃহস্পতিবার মেয়র পদে ১৫ জন, কাউন্সিলর পদে ২৮৪ জন এবং নারীদের জন্য সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৭ জন মনোনয়নপত্র জমা দেন।
রাজশাহী: প্রথম দিন সব মেয়র ও সংরক্ষিত নারী প্রার্থীর মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়েছে। সাধারণ ওয়ার্ডের মধ্যে প্রথম ১০টির বাছাই শেষ হয়েছে। ৩০টি ওয়ার্ডের মধ্যে বাকি ২০টিতে বাছাই হবে সোমবার।
এ সিটিতে দু'জন মেয়র ও একজন কাউন্সিলর প্রার্থী বাদ পড়েছেন।
বাদ পড়া মেয়র প্রার্থীরা হলেন- সিদ্দিকুর রহমান ও গোলাম রব্বানী। কাউন্সিলর প্রার্থী হলেন- ১ নম্বর ওয়ার্ডের আলতাফ হোসেন।
রাজশাহী বিভাগীয় উপ-নির্বাচন কমিশনার সৈয়দ মোহাম্মদ মুসা জানান, ঋণ খেলাপী হওয়ায় সিদ্দিকুর রহমান এবং মনোনয়ন ফরমে স্বাক্ষর না থাকায় গোলাম রব্বানীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
অন্যদিকে কাউন্সিলর প্রার্থী আলতাফ হোসেন বাদ পড়েছেন স্কুলে চাকরিরত থাকার কারণে।
এছাড়া ঋণ খেলাপের অভিযোগ উত্থাপিত হওয়ায় সংরক্ষিত কাউন্সিলর পদে চার নম্বর ওয়ার্ডের হোসনে আরা বেগম, ছয় নম্বর ওয়ার্ডের সামসুর নাহার এবং সিটি করপোরেশনে শ্রমিক হিসেবে নিযুক্ত থাকায় ১০ নম্বর ওয়ার্ডের রহিমা বেগমের মনোনয়নপত্র অমীমাংসিত রাখা হয়েছে।
সিলেট: প্রথম দিন সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের মধ্যে ১০টি এবং ৯টি সংরক্ষিত ওয়ার্ডের মনোনয়নপত্র বাছাই শেষ হয়েছে।
২১ জন মেয়র প্রার্থীর মধ্যে কারও মনোনয়নপত্র বাতিল হয়নি। তবে সংরক্ষিত কাউন্সিলর পদের তিনজন এবং কাউন্সিলর পদের তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
উপ নির্বাচন কমিশনার খন্দকার মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঋণ খেলাপি হওয়ায় একজন কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে দুই জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। সঠিকভাবে ফরম পূরণ না করায় দুইজন নারী কাউন্সিলর প্রার্থী ও একজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
ঋণখেলাপি হওয়ায় বাতিল হয়েছে ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কামরুল হোসেন চৌধুরী, ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বেবী দেবী এবং ৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের ফাতেমা জামানের মনোনয়নপত্র।
সঠিকভাবে ফরম পূরণ না করায় বাতিল হয়েছে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী দিলীপ কুমার দত্ত, ৯ নম্বর ওয়ার্ডে মহিলাদের জন্য সংরক্ষিত কাউন্সিলর পদের প্রার্থী আসমা বেগম এবং ৭ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পদের নিলুফার রশীদ চিশতির মনোনয়নপত্র।
এছাড়া সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র বাছাই রোববার সম্পন্ন হয়েছে। এতে কাউন্সিলর পদে ৪৯ প্রার্থীর কারও মনোনয়নপত্র বাতিল হয়নি। নারী কাউন্সিলর ও মেয়র পদে মনোনয়নপত্র বাছাই হবে সোমবার।
বরিশাল: বাছাইয়ের প্রথমদিন মেয়র ও সংরক্ষিত কাউন্সিলর পদের সব এবং ১৫টি ওয়ার্ডে কাউন্সিলর পদের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়েছে।
বিভাগীয় উপ নির্বাচন কমিশনার মনিরুল ইসলাম জানান, মেয়র পদে ১৪টি মনোনয়নপত্রের একটিও বাতিল হয়নি। সংরক্ষিত কাউন্সিলর পদের ৪২ প্রার্থীর মধ্যে ২ নম্বর ওয়ার্ডের রোজি আক্তারের মনোনয়নপত্র বাদ পড়েছে বয়স কম হওয়ার কারণে।
আর কাউন্সিলর পদপ্রার্থীদের মধ্যে ঋণখেলাপী হওয়ার কারণে বাদ পড়েন ওমর ফারুক, মাহাবুব গাজী ও জুলহাজ উদ্দিন মাসুদ। প্রয়োজনীয় রাজস্ব স্ট্যাম্প জমা না দেওয়ায় বাদ পড়েছেন মাওলানা মাহাবুব হাসান। পেশাদার ঠিকাদার হওয়ার কারণে বাদ দেয়া হয়েছে লুৎফর রহমানের মনোনয়নপত্র।
এছাড়া গাজী গোলাম মোস্তফার শিক্ষাগত যোগ্যতার সনদ জমা না দেওয়ায় তার ব্যাপারে সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। সোমবার তাকে সনদ জমা দিতে বলা হয়েছে।
হায়ের হায় আর তো ভালো লাগে না ভাই । কেন এই ?????????
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।