চাপা মারবেন না...বেশি প্রশংসা করবেন না
১৯ শে জুন, ২০০৯ দুপুর ২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কেউ যদি বোকা মনে করে কন্টিনিউয়াস চাপা মারে তখন কেমন লাগে! কয়েকমাস ধরে এই জ্বালাতন সহ্য করছি। চাপা মারার সময় ধরতে পারি যে চাপা মারা হচ্ছে কিন্তু কিছুই বলিনা। কারণ স্বভাবে নাই। ব্লগে যতই পটর পটর করি না কেন এমনি হাবার মত বসে থাকি।
আরেকটা জিনিস খারাপ লাগে সেটা হল অযথা প্রশংসা করা। ইদানীং চুলগুলো নিয়ে অশান্তিতে আছি। আমার চুলগুলো অনেকদিন হয়েছে কাটি না ...এই জন্য বেশ বড় হয়েছে। এই জন্য সেদিন বিরক্ত প্রকাশ করে বলছিলাম, মনেহয় ন্যাড়া হয়ে যাই। একজন আমার চুল দেখে বললো, তুমি চুল কেটো না ভালো লাগছে দেখতে। তুমি লম্বা মানুষ ছোট চুল ভালো লাগে না। (আমি লম্বা না কিন্তু তার তুলনায় লম্বা আরকি!)
অথচ তার দুইমাস আগে যখন আমার চুল ছোট ছিল তখন সে অনেক প্রশংসা করেছিল। আমি একবার ভাবলাম তাকে জিজ্ঞেস করি, তোমার কোন কথাটা বিশ্বাস করবো আমি? তাৎক্ষণিক চিন্তা করলাম কি দরকার!
খুব রাগ লাগলে চাপা মারলে কিংবা অযথা প্রশংসা করলে। আমি বুঝি না মানুষকে খুশি করে মানুষের লাভটা কি হয়! অবশ্য খারাপ কথা বললেও খারাপ লাগে তবে সত্যি কথা যদি খারাপ হয় তাহলে শুনতে খারাপ লাগে না। আর কথার দামও থাকে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন