somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মসজিদের মাইক নিয়ে নষ্ট খেলা (খবরের লিঙ্ক সংকলন)

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিগত কয়েক মাসে পবিত্র মসজিদের মাইকে মিথ্যাচার ও গুজব ছড়িয়ে জামাতশিবির কিভাবে সহিংসতা ছড়িয়েছে, সাম্প্রদায়িকতা উসকে দিয়েছে এবং সাধারন মানুষকে বিভ্রান্ত করে তান্ডবে অংশ নিয়েছে, সেসবের কিছু লিঙ্ক ও সংবাদের একাংশ।

ফটিকছড়িতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ৩, আহত শতাধিক
প্রত্যক্ষদর্শী কাজিরহাট জামে মসজিদের মুসল্লি ও স্থানীয় দোকানি আবদুস সাত্তার প্রথম আলো ডটকমকে জানান, জোহরের নামাজ শেষ হওয়ার পরই একজন মুসল্লি ‘মসজিদে হামলা হচ্ছে, আগুন দিচ্ছে সন্ত্রাসীরা’ বলে মাইকে ঘোষণা দেন। ঘোষণায় আরও বলা হয়, ‘আমাদের পাশের মাদ্রাসার হুজুরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে।’ এরপর গ্রামবাসী মিছিলকারীদের ঘেরাও করে হামলা চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায়।

চাঁদে সাঈদীকে দেখা যাওয়ার গুজব
চাঁদে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর চেহারা দেখা গেছে বলে গুজব ছড়িয়েছে চট্টগ্রামের সাতকানিয়ায়। গতকাল শনিবার রাত ১২টার পর সাতকানিয়া সদরসহ আশপাশের এলাকার বেশির ভাগ মসজিদ থেকে সাঈদীকে চাঁদে দেখা গেছে বলে একযোগে মাইকে ঘোষণা দেওয়া হয়। এরপর শত শত মানুষ রাস্তায় নেমে আসেন।

মনিরামপুরে ঘরবাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ
প্রশাসন ও পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
গত শুক্রবার ভোরে পুলিশের ১৩০ সদস্যের একটি দল আসামি গ্রেপ্তারের জন্য মনিরামপুরের জয়পুর গ্রামে অভিযান চালায়। তখন জামায়াত-শিবিরের লোকজন গ্রামে ডাকাত পড়েছে বলে মসজিদের মাইকে প্রচার করে গ্রামবাসীকে সংঘটিত করে পুলিশের ওপর হামলা করে। পুলিশ আত্মরক্ষার্থে ফাঁকা গুলি চালায়। এতে আনিছুর রহমান নামের এক ব্যক্তি মারা যান। কিছুক্ষণ পর পুলিশ এলাকা ছেড়ে আসার পর আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িতে তাণ্ডব চালানো হয়।

মসজিদের মাইক থেকে গুজব ছড়িয়ে জামায়াত-শিবিরের তাণ্ডব, নিহত ১২
বর্বরতা শুরু যেভাবে: ভোর চারটার দিকে বগুড়া শহরতলির বিভিন্ন পাড়া-মহল্লার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মানুষকে রাস্তায় নেমে আসার আহ্বান জানানো হয়। মসজিদ থেকে বলা হয়, চাঁদে দেলাওয়ার হোসাইন সাঈদীর মুখ দেখা যাচ্ছে। তাঁকে রক্ষা করা ইমানি ও জিহাদি দায়িত্ব। এ ঘোষণার পর থেকে জামায়াত-শিবিরের নেতৃত্বে হাজার হাজার মানুষ বিভিন্ন স্থান থেকে মিছিল বের করে।

মসজিদের মাইকে ঘোষণা, সহিংসতার ডাক
এদিকে সকাল নয়টার দিকে পাবনা সদর উপজেলার জাফরাবাদ ও কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। জাফরাবাদ এলাকায় মসজিদের মাইকে জিহাদের ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা চালান নেতা-কর্মীরা। তাঁরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন ও একটি লেগুনা পরিবহনে ভাঙচুর চালান।

আনোয়ারায় সংঘর্ষ
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্থানীয় বারশত ইউনিয়নের দুধকুমড়া গ্রাম থেকে হেফাজতে ইসলাম একটি মিছিল বের করে। মিছিলকারীরা পারকি সৈকতে বারুণী স্নানের জন্য আসা সনাতনী সম্প্রদায়ের লোকজনের গাড়ি আটকে দেন। এ সময় স্থানীয় লোকজন গাড়িগুলো ছেড়ে দেওয়ার জন্য হেফাজতের লোকজনকে অনুরোধ করলে তাঁরা গ্রামবাসীদের মারধর করেন। এতে সংঘর্ষ বেধে যায়। তখন বাজারের লোকজন এসে হেফাজতের কর্মীদের ধাওয়া করেন। পরে তাঁরা দক্ষিণপাড়ায় গিয়ে মসজিদের মাইকে ইমামদের ওপর হামলা চালানো হচ্ছে বলে প্রচার করেন। এরপর পাড়ার লোকজন জড়ো হয়ে উত্তরপাড়ার লোকজনের ওপর হামলার চেষ্টা করে। স্থানীয় কওমি মাদ্রাসার ছাত্ররাও তাতে যোগ দেন।

বেলকুচিতে সংঘর্ষে বিএনপির ২ কর্মী নিহত
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলকুচিতে হরতালের সময় আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর মামলার তালিকাভুক্ত আসামি হাবিবুর রহমানকে ধরতে মৌপুর গ্রামে যায় পুলিশ। এ সময় আসামি জামায়াত কর্মী হাবিবুর রহমানকে আটক করে নিয়ে মৌপুর বাজারে এলে পুলিশের ওপর হামলার চালায় জামায়াত-শিবির ও বিএনপির কর্মীরা।
এ খবর পেয়ে আওয়ামীলীগ কর্মীরা এগিয়ে গেলে জামায়াত ও বিএনপি কর্মীরা মসজিদের মাইকে মাইকিং করে পাশের ৩টি গ্রামের নিজেদের দলীয় লোক জড়ো করে। পরে উভয়ের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

চান্দিনায় ‍জামায়াত-শিবিরের তাণ্ডব
চান্দিনা থানার অফিসার তদন্ত (ওসি) সৈয়দ ফজলে রাব্বী বাংলানিউজকে জানান, হরতালে মহাসড়ক অবরোধ করায় তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করেন। হঠাৎ সব্দলপুর গ্রামের একটি মসজিদ থেকে পুলিশের উপর হামলা চালানোর জন্য ঘোষণার সঙ্গেই তাদের ঘেরাও করে ফেলে এবং ইট-পাটকেল ছুঁড়ে জামায়াত-শিবির কর্মীরা। এতে তিন পুলিশ সদস্য আহত হয়।

যে মাইকে আযানের ধ্বনি শুনে ধর্মপ্রান মুসলিমরা সালাত আদায়ের প্রস্তুতি নেয়, জামাতশিবিরের হাতে পড়ে সেই মাইক এখন অপপ্রচার, মিথ্যাচার ও গুজব ছড়ানোর অস্ত্র। যে মাইকে আযানে বলা হয়, "শান্তির জন্য এসো", "কল্যানের জন্য এসো", সেখানে আজ সহিংসতার ডাক দেয়া হয়।
ঠান্ডা মাথায় উপরের সংবাদগুলো পড়ুন এবং ভাবুন, কতটা জঘন্য এবং ভয়ঙ্কর হীন মানসিকতার হলে আল্লাহ তাআলার পবিত্র ঘরের মাইক দিয়ে এই কর্মকান্ড চালাতে পারে কেউ!!!
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৪
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

উৎসর্গ: ব্লগার রাজিব নূর এবং মহাজাগতিক চিন্তা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৩৬


ঢাকার শীতের সকালটা একটু ঘোলাটে ছিল। রাজিব নূর ট্রেনে চড়ে বগুড়া যাচ্ছিল। হাতে একটা পত্রিকা, মাথায় অন্য কিছু। ট্রেনের জানালা দিয়ে মাঠ, গ্রাম, আর ধোঁয়াটে আকাশ পেরিয়ে যাচ্ছিল।... ...বাকিটুকু পড়ুন

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

=মন বাগানে ফুটে আছে রঙবাহারী ফুল=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:০৫



তুমি তো আর করলে না যাচাই, মন আমার মন্দ কী ভালো,
প্রেম কথনে ভরালে না মন, ভালোবেসে করলে না মনঘর আলো;
মনের শাখে শাখে ঝুলে আছে মধু মঞ্জুরী ফুল,
কী মুগ্ধতা ছড়িয়ে পাপড়ির... ...বাকিটুকু পড়ুন

×