somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Eye Floaters!!! দেখেছেন নাকি ? (রি-পোস্ট)

৩১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


((রি-পোস্ট))

কখনো কোন সময় আনমনে দেওয়ালের অথবা নীল আকাশের দিকে তাকিয়ে দেখেছেন কি ট্রান্সপারেন্ট ব্যাকটেরিয়া সেপের কিছু চোখের সামনে দিয়ে ভেসে বেড়াতে? যদি দেখে থাকেন তাহলে আপনি যা দেখেছেন নাম হল 'আই ফ্লোটার'।

মজার ব্যাপার হল এই আই ফ্লোটারের অবস্থান কিন্তু আকাশে বা বাতাসে নয়, আপনার চোখের ভিতরে। মানুষের চোখ ভিট্রিয়াস হিউমর নামের এক ধরনের জেল দ্বারা পূর্ণ,অনেকটা ডিমের সাদা অংশের মত। চোখের পিছনের দিকে আছে আলোক সংবেদনশীল কোষের একটি স্তর, যাদের নাম হয়তো শুনে থাকবেন, তা হল রডস এবং কোনস।এই রডস এবং কোনস দিয়ে গঠিত হয় চোখের রেটিনা।

এই ফ্লোটারগুলি হল ভিট্রিয়াস হিউমরের প্রোটিনের টুকরা অথবা কোষের গুচ্ছ যা রেটিনার সামনে দিয়ে ভেসে বেড়ায়। আসলে আপনি সরাসরি প্রোটিন বা কোষগুচ্ছ দেখতে পান না ,যা দেখেন তা হল রেটিনার উপরে এদের ছায়া।এগুলো রেটিনার এত কাছে থাকে যে এদের ছোট্ট একটু ছায়াও বিশাল মনে হয়।এজন্যই ফ্লোটারগুলিকে অনেক সময় বেশ বড় দেখায়। আবার কোন নির্দিষ্ট ফ্লোটারকে ফলো করলে দেখবেন এটি অদৃশ্য হয়ে যায়। ব্যাপারটি অনেকটা বোতলে রাখা বরফের টুকরার মত। বোতলটি উল্টে দিলে বরফ টুকরাটিও সরে জাবে।ব্যাপারটি অনেকটা এরকমই।

বাই দা ওয়ে, মানুষের বয়স বাড়ার সাথে সাথে ভিট্রিয়াস হিউমর সংকুচিত হয়ে যায়। তাই আপনি যদি আপনি এখন এগুলি না দেখে থাকেন তাহলে এখনো দেখার সম্ভাবনা আছে। ৬০ বছরের বেশি বয়স্কদের মধ্যে ২৫% এই ফ্লোটার দেখতে পায় আর ৮০ পেরোতে পেরোতে দুই তৃতীয়াংশ মানুষ নিয়মিত ফ্লোটার দেখা শুরু করেন।

পি.এসঃ চোখ বন্ধ করলে আলোর যে ঝলকানি দেখতে পান সেটার কারনও ভিট্রিয়াস হিউমর। যখন আপনি চোখ বন্ধ করেন তখন জেলি টাইপ ভিট্রিয়াস হিউমর আর রেটিনাতে টান লাগে। যেহেতু রেটিনা সংবেদনশীল,তাই চোখ বন্ধ অবস্থায় আমরা অনেকটা সাদা আলোর ঝলকানি দেখি।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

আমি আর তুমিঃ ফানা থেকে বাকাঃ জীবনের উপলব্দি সবই তোমার

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ৩:১১


ইশ্‌কে আমি ও তুমি’র ব্যবধান ক্ষীণ হওয়া, ফানা-তে অহংকারের বিলয়, এবং বাকা-তে প্রকৃত বোধ নিয়ে কর্মময় জগতে ফিরে সেবা, বিনয়, করুণা ও কৃতজ্ঞতার জীবন বেছে নেয়ার উপলব্দিতে লেখা... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

×