somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার বাড়ি, সে তো আমার নয় !

২২ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এই পোস্ট লিখতে শুরু করার পর শুধু ভাবছি, প্রথম পাতায় কি এটা দেবো, না কি দেবো না । ব্লগের অনলাইন লিস্টে যেভাবে চৈত্র মাসের খরা চলছে মনে হচ্ছে যেন রমজান শেষ হবার পর ব্লগারগণ ব্লগিং ছেড়ে দিয়েছেন । আগে দেখতাম বিকেলবেলা সত্তর আশিজনের নামের পাশে সবুজ বাতি জ্বলছে, এখন সংখ্যাটা অর্ধেকে নেমে এসেছে ।
ঈদের ছুটিতে এখনো সবাই ব্যস্ত ? নাকি ব্লগে দেবার সেই সময়টা এখন ফুটবল খেলা দেখে সবাই কাটাচ্ছেন কে জানে ।
এনিওয়ে, মূল কথায় আসি ।
এবার ছুটিতে বাড়ি যাবার পর একটা চিন্তা এলো । আমি আমাদের পুকুর ঘাটে একা বসে ভাবছিলাম, গ্রামের বাড়িটা আমাদের কি কাজে লাগে ? শুধু ঈদের ছুটিতে দুই তিনদিন থাকার জন্য গ্রামের বাড়ি আসি আর সারাবছর বাড়িটাতে ঘুঘু চরে । আমার কল্পনার মাঝে ছেদ পড়ল বাবার কারণে । বাবা এসে জানতে চাইলেন আমি একা বসে কি ভাবছি । কোন রাখঢাক না করে বাবাকে বলেই দিলাম, বাবা আমাদের এতো বড় বাড়ির কি দরকার ছিল ? আমাদের সবার জন্ম হয়েছে শহরের হাসপাতালে, সবার বিয়ে শাদি হচ্ছে শহরের কমিউনিটি সেন্টারে, খুব সম্ভবত মারাও যাবো শহরের কোন এক হাসপাতালে । এই যে টিনের চালার এতো সুন্দর বাংলো ঘর, এখানে তো আমরা বাঁচিও না মরিও না । এই বাড়িঘরের কি দরকার ছিল ?
বাবা হেসে বললেন, মরার পর কবর দিতে হবে তো এই বাড়ির পাশের গোরস্থানে । মরার পর কুলখানি করার জন্য আত্মীয় স্বজন সবাই আসবে এই বাড়িতেই, তখন কেউ কমিউনিটি সেন্টারে যাবে না ।
আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, বুঝেছি বাবা, এই বাড়ি তাহলে তোমার জন্য, মায়ের জন্য, আর ভাইয়ার জন্য । তোমরা মরে গেলে এখানেই তোমাদের কবর হবে । আপাকে তো অন্য জায়গাতে বিয়ে দিয়ে দিয়েছ । সে এই বাড়িতে মরতে আসবে না । তার কবর হবে দূরে কোথাও । আমারও একই পরিণতি হবে, তাই না বাবা । তার মানে তো এই বাড়ি ঘর মোটেই আমার নয় ।

আমার কথা শুনে বাবা একদম চুপ হয়ে গেলেন । আমার চালাক বাবা তখন হয়ত মনে মনে একটা জুতসই উত্তর খুঁজছিলেন । নীরব বিকেল বেলা আমাদের নীরবতায় আরো নীরব হয়ে গেল । যেন আমরা বাপ বেটি কবরস্থানে বসে আছি, সেরকম চমৎকার নীরব পরিবেশ ।
আমি বেশিক্ষণ থাকিনি । বাবাকে পুকুর ঘাটে একা রেখে আস্তে উঠে ঘরে চলে গেলাম । আমার বাবা হয়ত তখনো বসে উত্তর খুঁজছিলেন ।

বাবা বাকপটু লোক । আমি জানি তিনি খুব শীঘ্রই আমার এই প্রশ্নের একটা ভালো জবাব দিবেন । হয়ত আজ কালের মধ্যেই তিনি আমাকে সান্ত্বনা দিয়ে কিছু একটা বলবেন । দেখি, আমার চালাক পিতাজি আমাকে কি বলে সান্ত্বনা দেন ।

সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০১
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটা অপরাধ দশটা অপরাধের সুযোগ করে দিতে পারে ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩


রাড্ডা হাসপাতালে লুটপাট
ঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×