
এই লেখাটা লিখতে শুরু করার আগে খুব যত্ন করে প্রথম পাতা হতে চেকবক্স হতে টিকমার্ক উঠিয়ে দিলাম । লেখাটা প্রথম পাতায় যাবে না ।
কি হবে প্রথম পাতায় লিখে ? এখন থেকে মনের ডায়েরি হিসেবে নিজের ব্লগে লিখে ফেলে রাখবো । কেউ যদি নিজ থেকে আমার লেখাগুলো দেখতে চায় সে তো দেখতেই পাবে ।
সেফ হবার পর আজ আবার নিজের পাতায় সীমাবদ্ধ হচ্ছি ।
কিছুদিন নিজের মাঝেই গুটিয়ে থাকবো । যদি ভালো লাগে আবার প্রথম পাতায় যাবো ।
মাঝে মাঝে মনে হয় যেন, ধুর ফেসবুক ছেড়ে এসে ভুল করেছি । ফেসবুকে সেলিব্রিটিগিরি করার অন্য এক ধরনের মজা আছে । মাঝে মাঝে সিগারেটের নেশার মত তীব্র ফেসবুকের টান অনুভব করি । তখন ঢুকে পড়ি ব্লগে । ব্লগে সময় কাটিয়ে ফেসবুকের নেশা দূর করার এক দুরূহ চেষ্টা চালিয়ে যাচ্ছি ।
আজ আমার মন খারাপ । মন খারাপ দূর করার কত যে উপায় আছে, কিন্তু যেদিন আসলেই মন খারাপ হয়ে থাকে সেদিন সব উপায় ব্যর্থ হয়ে যায় । তাই কিবোর্ড টেপাটেপি করছি । দেখি তো কত দ্রুত লিখে শেষ করতে পারি !
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




