
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আলোচিত পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে খুন করা হয়েছে।
রোববার সকাল সাতটার দিকে প্রতিদিনের মতোই চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় ছেলেকে নিয়ে বাসার সামনে স্কুলগামী বাসের অপেক্ষায় ছিলেন মাহমুদা খানম। সে সময় ৩টি মোটরসাইকেলে করে আসা সশস্ত্র দুর্বৃত্তরা তাকে ঘিরে ফেলে। তারা মাহমুদা খানমের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। দুর্বৃত্তরা প্রথমে তাকে ছুরিকাঘাত এবং পরে তাকে লক্ষ্য করে গুলি চালায়।। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ পুলিশ বাহিনীতে তিনবার সবোর্চ্চ পদক অর্জনকারী ও জঙ্গি দমনে আলোচিত পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার সদ্য পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন। টেরোরিস্টদের কাছে বাবুল আক্তার্ ছিল মুর্তিমান আতঙ্ক।
আজ এক পুলিশ অফিসারের স্ত্রীকে নিজ বাসার কাছে খুন করা হয়েছে, কাল কোনো এমপি মন্ত্রির ঘরে যে ঢুকবে না এর নিশ্চয়তা কী? বিচ্ছিন্ন ঘটনার ভিক্টিম আমি বা আপনিও হতে পারেন মহামান্য মন্ত্রী! মন্ত্রনালয়ে বসে বসে আর কত ঘাস কাটবেন?
এবার অন্তত এসব সন্ত্রাসী ও জঙ্গি নির্মূলে বড় ধরনের অভিযান চালান।
গো ফাইন্ড দা বাস্টার্ডস
টেক রিভেঞ্জ
শো নো মার্সি
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



