একজন 'আটকে পরা পাকিস্তানি' নাসির হোসেন ও রংপুরে বাঙালি-বিহারি দাঙ্গা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
অবাঙালি 'আটকে পরা পাকিস্তানি'দের নিয়ে ছোটবেলা থেকেই আমার সন্দেহ ছিল। ১৯৯৯ সালের ক্রিকেট বিশ্বকাপের সময় রংপুরের জেনেভা ক্যাম্পের দেয়ালে বড় করে পাকিস্তান ও বাংলাদেশের পতাকা আঁকা ছিল। দুই দেশের জন্য শুভ কামনা ছিল। আমার তবুও সন্দেহ হত। সেলুনের উর্দুভাষী নাপিতের পান খাওয়া জবানে শোনা ভিনদেশি কিচিরমিচির আমার রক্তে আগুন জ্বালাতো। লাথি মেরে আরব সাগর পার করে ওদের বন্দিদশা খতম করার ইচ্ছে জাগতো। এমনই হয়তো থাকতাম উগ্র জ্যাতাভিমান নিয়ে। শহরের নাম করা স্কুলে পড়ার সময় একদিন আমার চেনা বাস্তবতায় ধাক্কা লাগে প্রথম বারের মতো। আমার খুব কাছের বন্ধু একদিন কাঁদো কাঁদো মুখে আমাকে বলেছিল, 'বিশ্বাস কর, আমি বিহারি না। আমি বাসায় বাংলায় কথা বলি!'
তার আগে কল্পনাও করিনি বন্ধুটি আমাদের একজন নয়। সংখ্যালঘুর সাথে সংখ্যাগুরুর পার্থক্যটা এরপর বুঝতে শিখেছি। পূর্বপুরুষের পাপের বোঝা এদের এখনও সহ্য করতে হয়। যদিও বুকের পুরোটা জুড়ে রয়েছে প্রিয় জন্মভূমি 'বাংলাদেশ'!
রংপুরের রবার্টসনগঞ্জের বিহারি ক্যাম্পে অগ্নিসংযোগের খবর পেলাম ফেসবুক মারফত। এদেশের মুক্তি সংগ্রামে 'উড়ে এসে জুড়ে বসা' বিহারিরা বিরোধিতা করেছে। বাঙালি-সাঁওতালের রক্তে গাঢ় লাল করেছে ঘাঘটের ঘোলা জল। তবুও এরা মানুষ। পূর্বসুরীর পাপের দায় ঢালাওভাবে এদের ওপর চাপানোতেও আমি বিশ্বাস করিনা। আমার মনে হয়, জেনেভা ক্যাম্পের সীমাবদ্ধ আশ্রয়ে ধুকেধুকে চলা এই হতভাগ্য মানুষগুলো আর পাকিস্তানেও যেতে রাজি নয়। মনুষ্য বর্জ্যের বিছানাও যে পাকিস্তানের চেয়ে ভালো। এই অসহায় স্বল্প আয়ের মানুষগুলোকে আজ ডিসেম্বরের শীতের রাতে খোলা আকাশের নিচে কাটাতে হবে। রংপুরের শীত ভয়ংকর। এই ঘটনার পূর্ণ তদন্ত দাবি করছি। আশা করছি, এমন যেন আর না ঘটে।
যাদের মনে এখনও সন্দেহ রয়ে গেছে তাদের বলছি, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে রংপুরের দুই কৃতি খেলোয়াড় নাসির হোসেন ও সোহরাওয়ার্দী শুভ জাতিগতভাবে বিহার প্রত্যাগত 'আটকে পরা পাকিস্তানি'!
আরেকটা জিনিস এড করছি, জাভেদ ওমর, আতহার আলি খান, আকরাম খান, তামিম ইকবালও কিন্তু বিহারি!
৩৫টি মন্তব্য ৩৪টি উত্তর
আলোচিত ব্লগ
রাষ্ট্রভাষা নিয়ে জিন্নাহর সেই ভাষণ। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন।

জিন্নাহর সেই ভাষণ
সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”... ...বাকিটুকু পড়ুন
গালিব সাহেব, মিথ্যারও তো একটু সামাজিক মর্যাদা আছে!

মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”
গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।... ...বাকিটুকু পড়ুন
লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন
অধরা বালিকা

লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন
যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।