দরপতন শেষ হলে টাকার অঙ্কে রতি দীর্ঘ হয়।
যবনিকা পতনের পর আড়মোড়া ভেঙ্গে উঠে বসে।
কেনা সাধুতার মুখোশের আবডালে ডুবে যায় ভোর।
ক্লান্ত দিন শেষ হলে,মুখোশের এলার্জি ধরা পড়ে।
রাত প্রকাশ করে নিখাদ মানুষ,
যে বাঁচে অন্ধকারে ঘন নিঃশ্বাসে,
বেরিয়ে আসে মুখোশ ছেড়ে,
সমুদ্রের ঢেউয়ের মত আছড়ে পড়ে,
খোলা বুক,জঙ্ঘার অতলে মিশে যায় নরম কটিতে।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


