
এই নিস্তব্ধ দুপুর
সংশয়হীন কল্পলোক
স্থবির চঞ্চল প্রাণ
গরম রোদ্দুর মেঘ ফেটে বেরিয়ে এসে
কড়াইয়ের চুড়ায় কাকের বসত ভিটায়
রেন্ট্রির পাতার ফাঁক গলে আমাদের শরীরে
কি আদ্র অনুভবে অথবা দমফাটা তাপদাহ
এই নরম গরম দুপুর
তোমার শরীরের পরতে পরতে ঘাম
উপরে ঘূর্ণায়মান পাখা
তোমার নড়ে উঠে অন্য কাতে ফেরা
এই দুপুরে কেউ ঘুমায় না
চোখ বুঝে অনুভবে কামার্ত হৃদয়
কেউ বা মাছ ধরে কেউবা খুঁজে আঁচলের তলদেশ।


সুগন্ধা নদী, ঝালকাঠি
৫ জৈষ্ঠ্য ১৪২৮
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০২১ বিকাল ৩:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



