somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শীতে বাড়ি ভ্রমন

১৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শীতের পিঠা খেতে হঠাৎ বাড়িতে আসা। বোন জামাই বাড়ি থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে তিন খালের একটা মোহনা। পাশেই উত্তর দিকে একটা ঘাটলা। তিনটে বাচ্চা খেলছে। ঘাটলার লাগোয়া একটা মসজিদ। মসজিদের পূর্ব পাশে মাঠের অপর প্রান্তে জীর্ণ একটি টিনের ঘর। ওটা হলো মক্তব। আছরের নামাজ পড়ে সিএনজি ধরতে যাবো। মোহনায় হারিয়ে যাওয়া গরু,নৌকো ও মানুষের গল্প শুনছিলাম। তখনি খালের অপরপ্রান্তে এই করুন দিনযাপন চোখে পড়ল।

তিনটি খালের মোহনায় এরকম একটি বাড়ি। সম্বল একটা নৌকা। কলস দেখে মনে হলো দুধ দিতে যায়। মানে কয়েকটি গরু আছে। সন্ধ্যার সময় কিশোরী মেয়েটা মাকে বলতেছে "ও মা,মুই গেলাম দুধ দিয়া আইতে"। অনেকটা সময় দাড়িয়ে রইলাম। সন্ধ্যার মলিনতা ধীরে গ্রাস করছিলো শীতের করুণ সূর্যকে।কুয়াশা নামার দাড় প্রান্তে মনে হলো পৃথিবী সন্ধ্যার মতই মলিন।





বাড়ি আসার দ্বিতীয় দিন গোসলে যাবার সময়ে হঠাৎ গাছটাকে নজরে পড়লো। প্রতিদিন এমন দৃশ্য দেখে অভ্যস্ত তবুও গাছের দু'প্রান্তে দুইটি নৌকো বিষয়টা ভালো লাগল।
ওনারা সকাল থেকে বঁড়শি ফেলে চিংড়ি মাছ ধরেন। শীতের নদী পুকুরের মত শান্ত। নরম রোদে গা জুড়ায়, মনের সুখে গান গায় আর চিংড়ি ধরে সন্ধ্যার হাটে বেঁচে।





বাড়িতে ফজরের নামাজ পড়েও খানিকটা ঘুমোই। ওদিন সকাল ৯টা পর্যন্ত ঘুমিয়ে উঠে মনে হলো ৭ টাও বাজেনি। নদীর পাড়ে গিয়ে দেখি সূর্য অনেক চেষ্টা করেও পারেনি। নদীর শান্ত জ্বলে দু'একটা নৌকা আসা যাওয়া করে। ঢাকা থেকে আসার পরে এমন একটা সকালে কানটা বড়ই অদ্ভুত আচরণ করে। এত নিরবতা কিছুতেই মেনে নিতে পারে না। মাঝে মাঝে নৈঃশব্দের মাঝেও কেমন ঝিঃ ঝিঃ করে।

সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৪:১৫
১৪টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হযরত আলী (রা.) ও হযরত মুয়াবিয়ার (রা.) যুদ্ধের দায় হযরত আলীর (রা.) হলে আমরা হযরত মুয়াবিয়াকে (রা.) কেন দোষ দেব?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ২:৪৪



সূরাঃ ৯ তাওবা, ৬০ নং আয়াতের অনুবাদ-
৬০। সদকা বা যাকাত ফকির, মিসকিন, এর কর্মচারী, মোয়াল্লাফাতে কুলুব (অন্তর আকৃষ্ট),দাসমুক্তি, ঋণ পরিশোধ, আল্লাহর পথে ও মুসাফিরের জন্য। এটা আল্লাহর বিধান।... ...বাকিটুকু পড়ুন

তোমাকে ভালোবাসি I love you

লিখেছেন তানভীর রাতুল, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ৩:০২

তোমাকে ভালোবাসি বাতাসের মতো,
যেমন শিশুর কাছে বালি একটা খেলনা,
অথবা ঝড়ের মতো, যাকে কেউ বোঝে না।

I love you like the wind,
Playing like a child in the sands,
Or a storm that no... ...বাকিটুকু পড়ুন

গর্ব (অণু গল্প)

লিখেছেন আবু সিদ, ২৭ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৪০

একটা সরকারি প্রাইমারি স্কুল। ক্লাস শুরু হয়েছে বেশ আগে। স্কুলের মাঠে জন মানুষ নেই। কয়েকটা গাছ, দু'একটা পাখি আর চিরসবুজ ঘাস তাদের নিজের মতো আছে। একান্ত চুপচাপ একজন মানুষ শিক্ষক-রুমে... ...বাকিটুকু পড়ুন

দায় নেওয়ার কেউ নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৫


বাংলাদেশের ব্যাংকিং সংকট নিয়ে যত আলোচনা হচ্ছে, যত টকশো হচ্ছে, যত বিশেষজ্ঞ মতামত দিচ্ছেন, তার কিছুই ব্যাংকের সামনে লাইনে দাঁড়ানো মানুষটার কাজে লাগছে না। তিনি জানতে চান একটাই কথা,... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের মানুষদের মাঝেও 'উত্তম মানুষ' আছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৪৭



পবিত্র কোরআনে অসম্ভব সুন্দর একটি আয়াত আছে। মহামহিম খোদাতায়ালা পুরো বিশ্বের মানুষদের দিকে একটি চ্যালেঞ্জ ছুঁড়ে পবিত্র কোরআনে জিজ্ঞাসা করেছেন - "আর ঐ ব্যক্তি থেকে কে বেশি উত্তম... ...বাকিটুকু পড়ুন

×