যেদিন তোমার বিবেক জেগে উঠবে, সেদিন কান্নায় বুক ফাটিয়ে দিয়েও আমাকে কাছে পাবে না। আমার বুকে মাথা রেখে ক্ষমাটুকুও চাইতে পারবে না। আমাকে অন্য মেয়ের সাথে দেখে হয়ত কষ্টে বুক ফেটে যাবে, কিন্তু সেদিন তোমার তাকিয়ে দেখা ছাড়া আর কিছু করার থাকবে না। হাজার মিনতি করেও আমাকে তার কাছ থেকে ফেরাতে পারবে না। কেন জানো? তুমি চলে যাওয়ার কষ্টের মুহুর্তে এই মেয়েটি আমাকে তার বুকে আগলে রেখেছিল। আমাকে বলেছিল, সে তোমার মত না হলেও তোমাকে কল্পনা করে যেন তাকে সারা জীবন ভালবেসে যাই। সে আমার আবয়ব দেখে ভালবাসে নি, সে আমার হৃদয়টুকু ছুয়ে দেখতে চেয়েছিল। আমি তখন কতটুকু বোকা ছিলাম!! যেদিন দেখেছি বৃষ্টিতে একা দাঁড়িয়ে ভিজছে, ভালবাসার জবাবটা দেই নি বলে। দুর থেকে বুঝেছিলাম দাঁড়িয়ে কাঁদছিল। ভিজে একাকার হয়ে যাচ্ছিল বলে সামনে গিয়ে কষে একটা চর দিয়ে বলেছিলাম "ভিজছ কেন?" মানুষ দেখছে ত!! ছেলে মানুষির মত বুকে আটকে থাকা কান্নাটা আর ধরে রাখতে পারে নি। কান্নায় বেসুরো গলায় বলছিল "কেন কষ্ট দিচ্ছ আমায়?" আমাকে জড়িয়ে ধরে বলেছিল তুমি যতক্ষন "হ্যা" না বলবে বৃষ্টি থামার আগ পর্যন্ত ভিজে যাব। হয়ত বৃষ্টির ফোঁটায় বুঝতে পারি নি তার চোখ দিয়ে কতটুকু পানি ঝড়ে যাচ্ছে, কিন্তু মনে হয়েছিল কান্নায় যেন শহরটাকেই ভিজিয়ে দিয়েছে পাগলিটা। কপালে একটা চুমু দিয়ে জিজ্ঞেস করি, এত ভালবাসো আমাকে? জবাব পাই নি, শুধু মাথা নড়েছিল। জানো? মেয়েটা দেখতে তোমার থেকে কম নয়! হয়ত একটু বেশিই। ছেড়ে চলে যাওয়ার দিন বলেছিলাম না, আজ সামনে থেকে তুমি আমার কান্নার মর্ম বুঝ নি, যেদিন তুমি কাঁদবে সেদিন আমাকে আর কাছে পাবে না। কান্নার মর্মটুকুও বুঝাতে পারবে না।।
বলার কিছু থাকবে না সেদিন..
একান্ত ভাবনা
একবার রিয়েক্টর ফিজিক্স ক্লাসে আমাদের একজন শিক্ষক বলেছিলেন, "এই দেশে আসলে সবাই সবার সঙ্গে বাটপারি করে।" কথাটা শুনে প্রথমে একটু অবাক হয়েছিলাম। কিন্তু যতদিন গেছে, চারপাশটা যতটুকু দেখেছি, ততই মনে... ...বাকিটুকু পড়ুন
দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?
মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন
সম্ভাবনার বন্দি

বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।
বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন
মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন
ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।
- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।