মিতু,
তোমার ঐ চোখের তারায় নিজেকে আমি হারাই,
তোমার জন্য পথ ছেড়ে ভুল পথে পা বাড়াই।
মিতু,
তোমার ঐ ঠোঁটের কোণে লজ্জারাঙা হাসি,
তোমার হাসি দেখতে আমি বড় ভালোবাসি।
মিতু,
তোমার ঐ অঙ্গজুড়ে ছন্দোময় দোলা,
তোমার জন্য ম্যাথম্যাটিক্সের সূত্রগুলো ভোলা।
মিতু,
তোমার ঐ স্পর্শে যে পাই স্বর্গসুখ,
তোমার ছোঁয়ায় আমি ভুলি সকল দুখ।
মিতু,
তোমার ঐ হৃদয়ে আমার নামটি লেখো,
তোমার জন্য আমি আছি, কথাটা মনে রেখো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

