somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অজ্ঞ বালক
আমি আসলে একজন ভীষণ খারাপ মানুষ। তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করতে পারি বলে কেউ কিছু বুঝতে পারে না। সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে!!!

উত্তরাধিকার

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম যেইদিন আমার বাবা আমারে শিখাইছিলো
কিভাবে মুরুব্বিদের পায়ে ধইরা সালাম করতে হয়
সেইদিন থেইকাই আমি এই কবিতাটা লিখতাসি।
সেইদিন থেইকা লিখতাছি যেইদিন ক্লাসের আর্ট টিচার
দেখাইসিলো নীল আর হলুদ রং মিল্যা সবুজ রং হয়।
যেইদিন জীবনে প্রথম দেখসিলাম কুয়াশা পড়তে,
যেইদিন প্রথম ঝিনুক কানে ধইরা শুনছিলাম সমুদ্রের গর্জন,
যেইদিন আম্মার বলা গল্প শুইনা রাতে ডরে ঘুমাইনাই,
সেইদিন থেইকাই এই কবিতা লেখা শুরু করছিলাম।

একদিন একটা চড়ুই পাখি ঘরে ঢুইকা ফ্যনের বাড়ি খাইয়া মইরা গেলো,
একদিন উকি দিয়া দেখলাম কাজের মাইয়াটা আপুর লিপস্টিক ঠোঁটে ডলতাসে লুকাইয়া,
একদিন বাজার থেইকা আনা কই মাছের ঘাই খাইলাম, রক্তারক্তি ব্যাপার,
একদিন দেখলাম বৃষ্টির পানির সাথে ছোট ছোট শিল পড়তাছে আর মানুষের সে কি দৌড়,
আমি কইলাম কবিতাটা লেখা থামাইনাই।

কবিতা লেখা চলতেছিলো যখন প্রথম প্রেমিকারে চুমু খাইসিলাম,
যেইদিন প্রথম রাত কাটাইলাম তার সাথে আমি কবিতা লেখতেসিলাম,
যেদিন ফকির বইলা গালি দিয়া সে আমারে ছাইড়া গেলো আমি কবিতা লেখতেছিলাম,
যেদিন বাসা থেইকা ফোন কইরা জানাইলো আব্বা আর নাই আমি কবিতা লেখতেসিলাম।

কবিতা লিখছি যেইদিন প্রথম রাতের ঢাকার পথে একা একা হাঁটলাম,
কবিতা লেখছি যেদিন প্রথম টান দিলাম গাঞ্জায়, দিলাম মদের গ্লাসে চুমুক,
কবিতা লেখছি যেদিন বন্ধুদের সাথে বেড়াইতে গেলাম রাঙামাটি-সাজেক,
কবিতা লেখছি যেদিন বুঝলাম আমি আসলে অপদার্থ একটা, পরিবারের ব্ল্যাক শীপ।

প্রথম যেদিন বসন্ত দেখছি সেদিন থেইকাই কবিতা লেখা শুরু হইছিল,
যেদিন গাছ থেকে সবুজ পাতাগুলা ঝইড়া যাইতে দেখসি একে একে,
রাস্তার ঐপাশের খালি জায়গাটায় যেদিন থেইকা সাত-তালা দালান উঠলো,
যেদিন বিয়ে হইয়া আপু হইয়া গেলো অন্য পরিবারের বউ,
যেদিন নিজে চইলা গেলাম পেটের দায়ে দেশের আরেক মাথায়,
কবিতা লেখা শুরু হইছিল যেদিন একজনরে দেইখা মনে হইলো এইবার থামা যায়।

তারপর একদিন, বয়স যখন যোগ হইছে আর তিন কিংবা চার,
জন্ম নিলো অখ্যাত এক হাসপাতালে যখন সন্তান আমার,
আমি হয়তো জীবনে প্রথমবার কলম-খাতা সরাইয়া রাইখা,
অন্যরকম সেই সৃষ্টিটারে হাতে নিয়া আদরে মাইখা,
ভাবলাম আমার এখন এরেই শিখাইয়া যাইতে হইবো কিভাবে কবিতা লেখা যায়।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:১৭
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

×