somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বইয়ের রেটিং ২.৮৫!!! হোয়াদ্দাফুচকা পোস্ট ও আলোচনা সভা!!!

০২ রা মার্চ, ২০২০ বিকাল ৩:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইদানিং কম-বেশি সব পাঠকই বইয়ের রিভিউ দেন আর রিভিউর শেষে সেই বইরে একটা রেটিং দেন। আমার সমস্যা এই রেটিং নিয়েই। গুডরিডস সম্পর্কে যারা জানেন তারা অবগত আছেন যে গুডরিডসে কেবল পূর্ণ-সংখ্যায় রেটিং দেয়া যায়। অনেক সময় আমার নিজেরই মেজাজ খারাপ হয়ে যায় কোনো বইকে .৫ বেশি বা কম রেটিং না দিতে পারার জন্য। পরে ভেবে দেখলাম, ঠিকই আছে। কারন .৫ এর ব্যবস্থা থাকলে মনে হইতো আরেকটু ভগ্নাংশে রেটিং দিতে পারলে আরো ভালো হইতো। যাই হোক, ২.৮৫ কিংবা ৩.৬ রেটিংদাতাদের সালাম ঠুকে রেটিং পদ্ধতিটা নিয়া একটু বিস্তারিত লিখলাম। তবে, এইটা ফলো করতে হইবো তেমন কোনো বাধ্যবাধকতা নাই। আমি সালমান মুক্তাদির না যে ফলোয়ার খুঁজতাসি। এটা বুঝার সুবিধার্থে দিলাম যাতে বইয়ের রেটিং দেখে দেড়-মাস পাগল না থাকা লাগে।

রেটিং যখন ১ - 'আম্মা, গত কুরবানিতে যেই বড় চাপাতিটা কিনছিলা, ঐটা কই রাখসো? একটু লাগবো, বাংলাবাজার যামু। সুদানবাসী পুত্রসম প্রকাশক আর লেখক হোয়াটারিউইটিংসানরে কাইট্টা আইজকা তেহারি বানাইয়া জগন্নাথের সামনে বেইচ্চা বইয়ের দাম তুলতে হইবো।'

রেটিং যখন ২ - 'বই শেষ করতে পারসি। আলহামদুলিল্লাহ ফর এভ্রিথিং। সামনের মাসে নতুন বই কিনার বাজেট রেডি করতে হইবো। যাই গ্রুপে একটা পোস্ট দিয়া আসি যে এই বইটা বিক্রি করুম, পুরা অর্ধেক দামেই৷ পাঁচ-দশ টাকা কম হইলেও সমস্যা নাই।'

রেটিং যখন ৩ - 'বাহ৷ ভালোই তো ছিলো বইটা। শুধু যদি গল্পের গরুটা উড়তে না পারতো, আর মাছগুলা ডাঙ্গায় নাচানাচি না করতো তাইলে বইটা পইড়া আরো ভাল্লাগতো। তবে, দারুন বই। এই লেখকের আর কি কি বই আছে খুঁইজ্জা দেখতে হইবো। হয়তো এর চাইতে বেটার লেখা আছে লেখকের, আমিই পড়ি নাই। আরো কত্ত বই পড়া বাকি।'

রেটিং যখন ৪ - 'সানি, কই তুই? কি? গার্লফ্রেন্ড নিয়া গাজীপুর রিসোর্টে গেসোস? রাখ তোর গার্লফ্রেন্ড। তারাতাড়ি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দে। ভিআইপি দিয়া সোজা নীলক্ষেত আয়। ঐখানে গিয়া এই বইটা কিনবি৷ কিন্যা, সোজা বাসায় গিয়া বইটা পড়বি। পড়া শেষে আমারে ফোন দিস। জিনিস লিখসে একটা মাম্মা। মাথা নষ্ট। আরে, রাখ তোর গার্লফ্রেন্ড। একটা গেলে আরেকটা আইবো। এই বই তোর আজকেই পড়তে হইবো। নাইলে কইলাম মিস, মাম্মা।'

রেটিং যখন ৫ - 'জানু, আমার একটা স্বপ্ন আছে জানো। একসময় আমি অনেক অনেক ব্রলোক হমু লাইক দরবেশ বাবা, তখন আমার বাড়িতে একটা বুকশেলফ বানামু৷ স্বর্ণ দিয়া। সেই বুকশেলফে এই বইটা রাখমু অবশ্য তার আগে বইটারে হীরা আর মুক্তা দিয়া বানানো একটা কভার পরামু। তার উপর তোমার হাত কাইটা রক্ত বাইর কইরা লাল করে বইটার নাম লিখমু। তুমারে যতটা ভালোবাসি, বইটারেও ততটাই ভালোবাসি কিনা৷ হ্যালো হ্যালো, কি হইলো। কল কাইটা গেলো কেন? হ্যালো...’

ইয়ে, তো যাই হোক, আসল কথা হইলো আমি নিজেও সবসময় এই ফর্মুলা মাইনা রেটিং দেই না। মানুষ তো, যন্ত্র না। তবে সাথে দুয়েকটা কথা বইলা যাই। একজন লেখক জীবনে একটাই ম্যাগনাম ওপাস লেখে। একটাই। তার অন্য সব লেখা ঐ বইয়ের সাথে তুলনা করেই রেট করা হবে। যেমন - ধরলাম 'আরশিনগর' সাদাত ভাইয়ের বেস্ট কাজ। তাইলে তার সব বইয়ের রেটিং দেয়ার আগে ভাবতে হইবো, ঐ বইটা ফাইভ স্টার হইলে এই বইটা হলিউড নাকি মেরিন। যাই হোক। আর ইয়ে, আপনে পাঠক, রামানুজন না। কাজেই দশমিকের পরের ঘরের কেরামতি দেখাইয়া ডর লাগাইয়েন না। এমনেও মুই ম্যাথ ভয় পাই।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০২০ বিকাল ৩:২৩
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

×