somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অজ্ঞ বালক
আমি আসলে একজন ভীষণ খারাপ মানুষ। তবে ভালো মানুষের মুখোশ পড়ে দুর্দান্ত অভিনয় করতে পারি বলে কেউ কিছু বুঝতে পারে না। সে হিসাবে আমি একজন তুখোড় অভিনেতাও বটে!!!

রিডিং চ্যালেঞ্জঃ বারো মাসে বারো বই - ব্লগারদের সুপারিশ চাই!!!

০৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রিডিং চ্যালেঞ্জ জিনিসটা ভালো না মন্দ সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। মনের আনন্দে যেই কাজ করা হয় সেটাই যদি করতে বাধ্য করা হয় তখন অনেকের বিরক্ত লাগে। আবার পালটা যুক্তি হলো, যারা নিজেদের থেকে কোনো কাজ করতে রাজি না, তাদের ঘাড়ে ধরেই করাতে হয়।



বুকস্টাগ্রামার ও বুক ইনফ্লুয়েন্সার শ্যাডোবুকার একটা রিডিং চ্যালেঞ্জ তৈরি করেছেন। সেই পোস্ট আবার ভাইরাল হয়ে চলে এসেছে বাঙাল মুলুকে। ফেসবুকের বই-প্রিয় বন্ধুদের মধ্যে সেটার বহুল চর্চা দেখে ভাবলাম, বেশ তো, চ্যালেঞ্জটাকে ব্লগ পর্যন্ত নিয়ে আসা যাক!

বিষয়টা খুব সহজ, ব্লগের মানীগুণী ব্লগারদের নিকট থেকে এই বছরে পড়বো সেরকম বারোটি বইয়ের সুপারিশ প্রত্যাশা করছি। না না, একজন ব্লগার বারোটা বইয়ের সুপারিশ দেবেন ব্যাপারটা সেরকম নয়। একজন ব্লগার একটা বইয়েরই সুপারিশ দেবেন। সেটা যদি আমার আগে পড়া না থাকে ও যদি সেই বইটি আমার যথেষ্ট পছন্দসই হয় তবে সেটাকে এই চ্যালেঞ্জের মধ্যে অন্তর্ভুক্ত করবো। অবশ্য পছন্দ না হওয়ার কিছু নেই। পাঠক হিসেবে আমি সর্বভূক। উপন্যাস পড়ি যেমন তেমনি প্রবন্ধও পড়ি। কবিতা যেমন পড়ি সেভাবে রূপকথাও পড়ি। কাজেই নির্দ্বিধায় যে কোনো রকম-সকমের বইয়ের সুপারিশ দিতে পারেন।

ব্লগে সাধারণ আর দশ জনের চাইতে অধিক জ্ঞানী মানুষের বিচরন বলেই আমার বিশ্বাস। কাজেই, আমি বেশ আশা নিয়েই অপেক্ষায় রইলাম সবার সুপারিশ দেখতে। আর হ্যাঁ, ভালো কথা, আপনারা যারাই সুপারিশ দেবেন তারা নিজেদের প্রিয় বইয়ের জনরার কথা বলে যাবেন দয়া করে। তাহলে আমিও প্রতিমন্তব্যে আপনাকে একটি বই পড়ার সুপারিশ করে যাবো। পড়া না পড়া আপনার মর্জি। তবে, পড়লে পস্তাবেন না আশা করি। যে বই আমার মতন খুঁতখুঁতে, উন্নাসিক পাঠকের কাছে ভালো লেগেছে, সেটার মধ্যে কিছুটা হলেও সারবস্তু থাকার কথা।

ব্যাস, তাহলে শুরু করা যাক!
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩৩
১৯টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

×