somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক ইউরোর লোভ

০৩ রা মার্চ, ২০০৯ দুপুর ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হাজারো সংজ্ঞায় মানুষের মনকে সংজ্ঞায়ীত করা গেলেও মনে হয় মনের চেয়ে জটিল কিছুই নেই । এই মনের প্ররোচনায় অনেকে মিথ্যাবাদী, কেউবা লোভী, কেউবা খুশী আবার কেউবা বেজায় বিরক্ত ।

বেশ কিছুদিন আগের কথা, এক বন্ধুর সাথে গ্রোসারিতে গেলাম প্লুস নামক শপে । সবে মাত্র জার্মানী পদার্পণ, প্রতিটি জিনিস কেনার সময় দেশী টাকায় দাম কত পড়লো হিসেব করি তখনো । কেনাকাটা শেষে দাম চুকিয়ে যখন চলে আসব তখনই লক্ষ্য করলাম পায়ের কাছে একটি চকচকে পাঁচ ইউরোর নোট । কুড়িয়ে যেইনা আমি কাউন্টারে জমা দেয়ার জন্য যাচ্ছি বন্ধুটি আমাকে টেনে শপের বাইরে নিয়ে এল । টেনে আনার কারন জানতে চাইলেই উত্তর পেলাম, গাঁধার মত কেন ফেরত দিচ্ছিলা নোটটা ? আমি বল্লাম, ওটাতো আমার না, ফেরত দিবনা কেন ? বন্ধুর সহজ উত্তর, তুমি না নিলে আমাকে দিয়ে দাও । ওটাতো তোমারও না, তুমি কেন নিবে বল্লেও প্রায় জোর করেই আমার হাত থেকে নিয়ে নিল মহামূল্যবান পাঁচটি ইউরো । খুউব মন খারাপ হল সে রাতে, মাষ্টার্স করতে আসা বাংলাদেশের একটি সোনার ছেলে মাত্র পাঁচটি ইউরোর লোভ সামলাতে পারলোনা ভেবে অনেক কষ্ট পেলাম মনে ।

আরেক বন্ধুর জন্মদিনে খেতে গেলাম ওর সাথে । দোকানী ভূলে ২ ইউরো বেশী দিলে জানালাম বন্ধুটিকে । উত্তর পেলাম, বেশী দিলে সমস্যা নেই, কম দিলে বলতাম । সে বার আর বেশি অবাক হইনি আগের বারের মত । মনে কিছুটা দুঃখ পেলেও কিন্তু নির্বাক রইলাম ।

আজ ওফিস শেষে বাসায় ফেরার পথে ট্রেন ষ্টেশনে বসের সাথে কফির দাম চুকিয়ে আমার থিসিসের ব্যাপারে কিছু কথা বলতে যাব তখনই পায়ের কাছে ১ ইউরোর একটি কয়েন বেজে উঠলো । সুপরিচ্ছদের এক মধ্যবয়ষ্ককে বল্লাম ওর কিনা কয়েনটা, মাথা নেড়ে না করলো । পাশের এক ছেলেও না করলো ওর না । মধ্যবয়ষ্ক আমাকে বল্ল নিয়ে নিতে কয়েনটা । কিন্তু নির্লোভচিত্তের আমি কয়েনটা কাউন্টারের পাশে রেখে দিলাম । সাথে সাথেই দেখি মধ্যবয়ষ্ক লোকটি পকেটে ভরে নিল কয়েনটি !!!

লোকটির সত্যবাদীতা প্রশংসার দাবী রাখে, কিন্তু তার লোভকে কী বলে আখ্যায়িত করা যায় ঠিক বুঝতে পারছি না ।

কিন্তু আমার বন্ধুগুলোর ওপর জমে থাকা রাগ অনেকটা হালকা হয়ে গিয়েছে । উন্নতির শিখরে থাকা ধনতান্ত্রিক একটি জাতির অনেককে ১ ইউরোর একটি কয়েন যদি লোভী করে তুলতে পারে তাহলে একটি উন্নয়নশীল দেশের অভাগা কিছু মানুষকে একটু লোভী করবেই বৈকি । বন্ধুরা মন থেকেই আজ তোদের মাফ করে দিলাম । কিন্তু একটা অনূরোধ, লোভটা সংবরণ করে অভাগা দেশটার মুখ একটু উজ্জ্বল কর প্লীজ ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×