somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

প্রতিবাদের অগ্নিমশাল জ্বেলেছি যখন জ্বলবেই ফন্দিবাজের বিদায় হবে, প্রতিরোধ যে চলবেই...

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

মাইরের ওপর ঔষধ নাই...!

লিখেছেন অগ্নি-মশাল, ০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ১১:৫৪

আফসানার কথা মনে আছে? মিরপুরের সাইক ইন্সিটিউট অব ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজির স্থাপত্য বিভাগের ছাত্রী। যাকে গত ১৩ আগস্ট তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রবিন হত্যা করে দলীয় সাঙ্গ পাঙ্গ সাথে নিয়ে মৃত অবস্থায় হাসপাতালে ভর্তি করে রেখে পালিয়ে যায়। পরে অবশ্য বিশেষ মহলের বিশেষ ইশারায় চিকিৎসক জানিয়েছেন, আফসানার... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৫১০ বার পঠিত     ২ like!

আমরা বিশ্বাস করি, তোমরা পতিতাপুত্র নও

লিখেছেন অগ্নি-মশাল, ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১১

খুব বেশিদিন নয়। মাত্র ক’দিন আগে নারাণগঞ্জের এক আলোচিত ঘটনার প্রেক্ষিতে জনৈক সাংসদ সাংবাদিকদের একটি বিশেষ ভাষায় গালি দিয়েছিল। যে ভাষাটি ইদানিংকালে সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছে। শুধু এই সাংসদই নয়, এর আগে প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী মহসিন আলীও সাংবাদিকদের ‘সারমেয়’ বলে সম্বোধন করেছিলেন।

সাংবাদিক সমাজের ওপর জনমনের এ ক্ষোভ কি অমূলক বা... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২৩৩ বার পঠিত     ০ like!

নাকহীন ভারতের লজ্জা হবে কবে?

লিখেছেন অগ্নি-মশাল, ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫০

বাংলাদেশের কোথায় তাজমহল আর কোথায় কয়লা বিদ্যুৎ সবকিছু বলে দেয়ার জন্য দাদা ভাই সেজে বসে আছে ভারত। রাজনীতি কে করবে আর কে জেলে পঁচে মরবে সবকিছু বলে দেয়ার দায়িত্ব যেন তারই কাঁধে। কোন নদীতে পানি থাকবে আর কোন নদী শুকিয়ে মরুভূমি হবে সেসব ভাগ্য নির্ধারণের দায়িত্বও যেন তার। অথচ স্বঘোষিত... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৩১৬ বার পঠিত     ০ like!

নিশ্চিন্তে একটি ডিমও খেতে পারবো না!

লিখেছেন অগ্নি-মশাল, ১৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:২১


ব্যাচেলর আর ডিম দু’টো জিনিস একে অপরের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। স্বল্প আয়োজন, স্বল্প খরচ আর সামান্য পরিশ্রমে মনের মত খাবার এই ছোট্ট বস্তুটি। এছাড়াও ডিমের প্রতি একটু বাড়তি আকর্ষণ সবারই থাকে। গৃহিনীদের জন্যও এটা বেশ স্বস্তিদায়ক। কারণ, ব্যস্ততার সময় ঘরের মাতব্বর যখন তাড়াহুড়ো করে অফিস কিংবা ব্যবসার কাজে ছুটে... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ২৭৩ বার পঠিত     ১ like!

দুঃখিত, বাবুল আকতার। আমরা আপনার বাহিনীর জন্য লজ্জিত...

লিখেছেন অগ্নি-মশাল, ০৯ ই জুন, ২০১৬ রাত ১১:৫১


চট্টগ্রামে জঙ্গি দমনে বিশেষ ভূমিকা রাখা চৌকস পুলিশ কর্মকর্তাদের একজন এসপি বাবুল আক্তার। অপরাধ দমনে সাফল্যের স্বীকৃতি হিসেবে পেয়েছেন রাষ্ট্রপতি পুলিশ পদক, আইজিপি ব্যাজ, বাংলাদেশ পুলিশ মেডেলসহ সরকারি-বেসরকারি বিভিন্ন মর্যাদাকর পদক। কিন্তু ওসব পদক যে রাষ্ট্রের তরফ থেকে প্রতারণা মাত্র, তার প্রমান মিললো সন্ত্রাসী হামলায় নিজ স্ত্রীর মর্মান্তিক মৃত্যুর... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৫২৭ বার পঠিত     ১ like!

যদি পারতাম পালিয়ে যেতে!

লিখেছেন অগ্নি-মশাল, ৩০ শে মে, ২০১৬ রাত ৩:২৪


মাঝে মাঝেই ভাবতে থাকি
পালিয়ে যাবো
হারিয়ে যাবো
চোখ দু’টো যায় যে অজানায়

নষ্ট এ সমাজটাকে ছেড়ে
বিবেকহীনের
লোভাতুরের
ধান্দাবাজের গন্ডিটাকে ছিড়ে

দূর অজানায় ছুটবো আমি
স্বাধীনভাবে
মুক্তভাবে
বাঁচবো সেথায় নিজের মত করে!

মানুষ নামের অমানুষের ভীড়ে
আর কতকাল
আর কত যূগ
থাকতে হবে এমনি করে পড়ে? বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৫৫ বার পঠিত     ১ like!

কার কান ধরি? আর কার কান ছাড়ি?

লিখেছেন অগ্নি-মশাল, ২১ শে মে, ২০১৬ রাত ১০:২১



কানমলা খেয়ে স্কুল জীবনে কান লাল হয় নাই এমন লোক খুঁজে পাওয়া বেশ দুষ্কর। স্যারের ভয়ে প্যান্ট ভিজিয়ে ফেলার ঘটনাও কম নয়। স্যারের তৈলাক্ত বেতের দিকে তাকালেই পড়া অর্ধেক মুখস্ত হয়ে যেত। কিন্তু এসবই এখন যেন রূপকথার গল্প।

এখন আর স্কুলে গেলে পিঠ টান করে মাথা নিচু করে স্যারদের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৪৯ বার পঠিত     ০ like!

বিদ্যুৎ: শহরে আছে গ্রামে নেই

লিখেছেন অগ্নি-মশাল, ০৬ ই মে, ২০১৬ সকাল ১১:৩৫


অনেকদিন আগের কথা। যখন দেশটা স্বাধীনই হয়নি। সেসময়ে বিদ্যুৎ বলতে যা বোঝাতো তা হল, বিদ্যুৎ একটি শহুরে উপকরণ। গ্রামের মানুষের জন্য হারিকেন আর প্রদীপ ছিল ভরসা। কিন্তু সেদিন এখন আর নেই। মানুষের ধারণা পাল্টে দিয়ে গ্রামে-গঞ্জেও পৌঁছে গেছে বিদ্যুৎ। বিদ্যুতের থামগুলো সেখানেও আকাশপানে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

প্রশ্ন থেকে যায়,... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ২৮৮ বার পঠিত     ১ like!

শ্রমিকের রক্তে তুমি ব্যবসায়ী...

লিখেছেন অগ্নি-মশাল, ২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩২


তুমি তো ব্যবসায়ী তাই না? পায়ের উপর পা তুলে গুনে যাচ্ছো ডলারের বান্ডিল। মাপামাপি করে চলেছ অর্থনৈতিক সূচকের ওঠানামা। চুলকাতে চুলকাতে চুলশূণ্য করে ফেলেছো মাথার তালু। কিন্তু একবারের জন্যও ভেবে দেখেছো তোমার ডলার আয়ের নেপথ্যের কারিগরদের নিয়ে?

আজ ২৪ এপ্রিল। বিশ্বের ইতিহাসে ৩য় বৃহত্তম শিল্প দুর্ঘটনা। ৩ বছর আগের এই... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৪২ বার পঠিত     ০ like!

সুন্দরবনটা সুন্দর থাকতে দিন

লিখেছেন অগ্নি-মশাল, ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:০৮


সুন্দরবন সমুদ্র উপকূলবর্তী পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি। এই বনভূমি গঙ্গা ও ব্রহ্মপুত্র মোহনায় অবস্থিত এবং বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তৃত। সুন্দরবন ১৯৯৭ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায়। সুন্দরবন যে আসলে কতটা সুন্দর তা সুন্দরবনে না গেলে অজানাই থেকে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৫৪ বার পঠিত     ০ like!

মনের কথাগুলো

লিখেছেন অগ্নি-মশাল, ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২৫

মনের কথাগুলো
বলতে পারিনি খুলে কোথাও
সইতে পারিনি আজও

লিখতে গিয়ে মনের কথা
ভেঙেছে দোয়াত কলম
বোঝাতে গিয়ে মনের যাতনা
হারিয়ে ফেলেছি শরম

মনের কথারা ডুঁকরে কেঁদেছে
হৃদয়ের আঙিনায়
কখনওবা সে গিয়েছে ছুটে
মুক্তির দলিজায়

মনের অনল রেখেছি চেপে
মনের কথার তলে
বলেই কি লাভ মনের কথা
অরণ্যেরই তলে?
বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৭৬ বার পঠিত     ১ like!

শহীদের দেনা

লিখেছেন অগ্নি-মশাল, ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ২:০৬


রক্তে গড়া দেশটা আমার
করতে এলে দখল
সইবো না সে ষড়যন্ত্র
আসুক যতই ধকল।

উপড়ে ফেলবো সে চোখ আমি
ভেঙে ফেলবো সে হাত
যে দালাল সেজে আমার ভূমি
করতে চাইবে বেহাত।

ফন্দি ফিকির যতই করো
দেশপ্রেমিকের ভান
খুলে যাবে মুখোশ তোদের
মারলে হেচকা টান।

প্রতি ইঞ্চি মাটি আমার
রক্ত দিয়ে কেনা
জীবন দিয়েও হবে না শোধ
সেই শহীদের দেনা।

এই মাটিতেই জন্ম আমার
এই মাটিতেই মরবো
স্বাধীকারের জন্য... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৩২৭ বার পঠিত     ১ like!

সত্যের পথে অবিরাম...

লিখেছেন অগ্নি-মশাল, ১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৪


বাঁধা বিঘ্ন আছে বলেই তো সত্যের পথটা এত বেশী আকর্ষণীয়। এত বেশী চ্যালেঞ্জিং। এত বেশী অনুপ্রেরণার। মিথ্যাকে ঘৃনা করতে শিখেছি সেই জন্মের পর থেকেই। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, অনেক বড় অন্যায় করেও পিতা-মাতার যতটুকু না ঘৃণা কুড়িয়েছি তারচেয়ে অনেক বেশি ঘৃনা কুড়িয়েছি সামান্য মিথ্যা বলার কারণে। আমাদের দেশের... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৫০২ বার পঠিত     ১ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৩৮৫২ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ