somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা বিশ্বাস করি, তোমরা পতিতাপুত্র নও

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব বেশিদিন নয়। মাত্র ক’দিন আগে নারাণগঞ্জের এক আলোচিত ঘটনার প্রেক্ষিতে জনৈক সাংসদ সাংবাদিকদের একটি বিশেষ ভাষায় গালি দিয়েছিল। যে ভাষাটি ইদানিংকালে সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছে। শুধু এই সাংসদই নয়, এর আগে প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী মহসিন আলীও সাংবাদিকদের ‘সারমেয়’ বলে সম্বোধন করেছিলেন।

সাংবাদিক সমাজের ওপর জনমনের এ ক্ষোভ কি অমূলক বা অযৌক্তিক? সাংবাদিকতাকে মহান পেশা বলে সম্বোধন করা হয়। কিন্তু এই পেশা কি তার মহত্ত্বের জায়গাটি ধরে রাখতে পেরেছে? মহান পেশাকে বাণিজ্যে পরিণত করতে গিয়ে আজ জাতি বিভিন্নভাবে এই পেশায় জড়ি মানুষদের দ্বারা প্রতিদিনিই কমবেশি ক্ষতির শিকার হচ্ছে। উপকৃত যে হচ্ছে না তা বলবো না। তবে যে ক্ষতি হচ্ছে তা কেন হবে?
সামাজিক মাধ্যম ফেসবুক পত্রিকার অনলাইন সংস্করণগুলোর veiw বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পত্রিকাগুলো এখানে তাদের লিঙ্ক শেয়ার করে আর পাঠকরা সহজেই পেয়ে যায় চমকপ্রদ খবরগুলো। কিন্তু এই পাঠক বাড়ানোর চিন্তা করতে গিয়ে পত্রিকাগুলো ইদানিং মোটেই দায়িত্বশীল সূলভ আচরণ করছে না। যেসব সংবাদকর্মী এসব মিডিয়ায় কাজ করে তারা সকলেই জানে যে, ফেসবুক শুধু এডাল্ট তথা প্রাপ্তবয়স্করাই ব্যবহার করে না। এখানে স্কুল পড়ুয়া কিশোর থেকে শুরু করে বয়ো:বৃদ্ধ পর্যন্ত সকলেরই আনাগোনা রয়েছে। অথচ তারা এসব জেনেও যেন এডাল্ট খবরের লিঙ্ক শেয়ারের প্রতিযোগিতা শুরু করে দেয়।

নিচে আজকের বিভিন্ন পত্রিকার অনলাইন ভার্সনের কিছু স্ক্রীণশট প্রমাণ হিসেবে উপস্থাপন করছি। যেগুলো এই সংবাদমাধ্যমের অনলাইন সংবাদকর্মীরা ফেসবুকে শেয়ার করেছে।















এখন প্রশ্ন হলো সামাজিক মাধ্যমে এধরণের অশালীন অসামাজিক খবরের লিঙ্ক কি কোন বিবেকবান সংবাদকর্মী শেয়ার করতে পারেন? এসবের মধ্যে এমনসব খবরও আছে যা আমি কমিউনিটি স্টান্ডার্ডের কথা চিন্তা করে উপস্থাপন করতে পারিনি। আমি দেশের সকল বিবেকবান মানুষের কাতারে দাঁড়িয়ে মনে করি সাংবাদিকরা পতিতাপুত্র কিংবা সারমেয় গোছের কেউ নন। আমাদের সে বিশ্বাস ভঙ্গ করার কোন অধিকার তাদের আছে কি? কোমলমতি কিশোরদের এডাল্ট খবর পড়ানোর কোন দায়িত্ব পত্রিকার মালিকপক্ষ কিংবা সম্পাদকীয় পর্ষদের পক্ষ থেকে দেয়া হয়েছে কি?

আমরা মিডিয়ার কাছে জনগুরুত্বপূর্ণ খবরগুলোই আশা করি। ওয়ার্ল্ড ক্লাস পতিতাদের খবর প্রচারে দেশ ও জাতির ক্ষতি বৈ উপকারের কোনই সম্ভাবনা দেখি না।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×