somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিশ্চিন্তে একটি ডিমও খেতে পারবো না!

১৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ব্যাচেলর আর ডিম দু’টো জিনিস একে অপরের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। স্বল্প আয়োজন, স্বল্প খরচ আর সামান্য পরিশ্রমে মনের মত খাবার এই ছোট্ট বস্তুটি। এছাড়াও ডিমের প্রতি একটু বাড়তি আকর্ষণ সবারই থাকে। গৃহিনীদের জন্যও এটা বেশ স্বস্তিদায়ক। কারণ, ব্যস্ততার সময় ঘরের মাতব্বর যখন তাড়াহুড়ো করে অফিস কিংবা ব্যবসার কাজে ছুটে যায়, তখন তড়িঘড়ি করে একটা ডিম ভাজি এনে দেয় স্বস্তি। সন্তানকে সকাল সকাল স্কুলে পাঠাতেও একই চিত্র ঘরে ঘরে দেখা যায়। অতিথি আপ্যায়নেও তড়িৎ গতিতে একটি ডিমের পোজ স্বল্প সময়ে গৃহিনীর মান সম্মান বাঁচায়।

বিগত কয়েকদিন আগে হঠাৎ করেই অনেক রাতে খিদে পেল। হাড়িতে ভাত আছে। কিন্তু মেস মেটরা রাতেই তরকারি সাবাড় করেছে। কি আর করার আছে? তরকারির বিকল্প হিসেবে শেষ পর্যন্ত ডিমকেই বেছে নিতে হলো। কিন্তু ডিমটা ভাঙার চেষ্টা করতে গিয়েই খটকা লাগলো। সাধারণের চেয়ে অনেক বেশি ভঙ্গুর মনে হলো। সন্দেহ হওয়ায় ডিম হাত দিয়ে ধরে পুরাই ‘থ’। ডিমে কোন গন্ধ নেই! অথচ ডিম হাত দিয়ে ধরলে সে গন্ধ কয়েক ঘন্টা থেকে যাওয়ার কথা! নাক চোখ বন্ধ করে ওই ডিম দিয়েই ভাত খেতে হলো।

হতে পারে ডিমটি আসলই। প্লাস্টিকের নয়। কিন্তু, এ সন্দেহ সংশয় কি অমূলক? দেশের সীমান্ত পথে কি চীনের প্রস্তুতকৃত প্লাস্টিকের ডিম আমদানী হচ্ছে না? সরকার কি জনগণকে এ নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছে? যদি না পারে তবে কেন পারেনি? খাদ্য নিরাপত্তা নিয়ে এই উদ্বেগ কতদিন ভোগ করতে হবে দেশের মানুষের? অসাধু ব্যবসায়ীদের লাগাম টেনে ধরার জন্য কি আরও একজন রোকন-উদ-দৌলার আগমন ঘটতে পারে না?


শুধু ডিম নয়, এখন নাকি শ্যাম্পু দিয়ে শত শত লিটার দুধ তৈরী করা হচ্ছে। বিস্কুট, আইসক্রিম, জুস, সেমাই, আচার, নুডলস, মিষ্টিতেও মেশানো হচ্ছে ভেজাল। আর ফরমালিন যেন নিত্যসঙ্গী হয়ে গেছে। রাজধানীসহ এর আশেপাশের বেশকিছু এলাকায় গড়ে উঠেছে অসংখ্য ভেজাল খাদ্য উৎপাদনকারী কারখানা। বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরাও পড়ছে এসব চোরেরা। কিন্তু এতে জনগণের উদ্বেগ বাড়ছে বৈ কমছে না। কারণ, অপরাধীরা প্রশাসনকে ম্যানেজ করে, কখনো আইনের বাঁকাপথে আবারো ফিরে যাচ্ছে নিজেদের জগতে। কিংবা নেপথ্যে থাকা আসল অপরাধী ধরা ছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে।

ভেজাল পণ্য ক্যান্সার, হেপাটাইটিস, কিডনি ও লিভারের জটিল রোগ সৃষ্টির জন্য দায়ী। প্রতিবছর এসব রোগের রোগীর সংখ্যা বেড়েই চলেছে। খাদ্যদ্রব্যে ভেজালদাতা ও ভেজাল খাদ্য আমদানীকারক অসাধু ব্যবসায়ীরা খুনী। ওদের টুটি চেপে না ধরতে পারলে ধ্বংস হয়ে যাবে এদেশের মূল্যবান জনসম্পদ। মানুষ ও মানবতা রক্ষায় দল-মত নির্বিশেষে এই দুষ্কৃতিকারীদের রুখে দাঁড়াতে হবে।

প্লাস্টিকের চাইনিজ ডিম বাজারে আছে কি নেই তা সরকারকেই স্পষ্ট করতে হবে। স্বস্তি ফিরিয়ে দিতে হবে জনমনে। অন্যথায় অসাধু ব্যবসায়ীদের আশ্রয়দাতা হিসেবে লাখ লাখ মানুষ বিষপ্রয়োগে হত্যার জন্য সরকারকেই দায়ী থাকতে হবে। ভেজালে দৌরাত্ম্য দেখে হতাশ হই। ভাবতে অবাক লাগে, নিশ্চিন্তে একটি ডিমও খেতে পারবো না! ভক্তি আর তৃপ্তি সহকারে খেতে পারবো না একগ্লাস দুধ!!
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:২১
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×