somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদ্যুৎ: শহরে আছে গ্রামে নেই

০৬ ই মে, ২০১৬ সকাল ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অনেকদিন আগের কথা। যখন দেশটা স্বাধীনই হয়নি। সেসময়ে বিদ্যুৎ বলতে যা বোঝাতো তা হল, বিদ্যুৎ একটি শহুরে উপকরণ। গ্রামের মানুষের জন্য হারিকেন আর প্রদীপ ছিল ভরসা। কিন্তু সেদিন এখন আর নেই। মানুষের ধারণা পাল্টে দিয়ে গ্রামে-গঞ্জেও পৌঁছে গেছে বিদ্যুৎ। বিদ্যুতের থামগুলো সেখানেও আকাশপানে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

প্রশ্ন থেকে যায়, সহজ সরল গ্রাম্য জনগণের ভাগ্যের কি পরিবর্তন হয়েছে? হলেও কতটুকুইবা হয়েছে? শহরের বিত্তশালী লোকদের মতই উচ্চ দামে বিদ্যুৎ কিনতে হয় তাদের। কিন্তু সেবা কতটুকু মিলছে তা একটু খতিয়ে দেখা দরকার। বিদ্যুতের ভয়াবহ লোড শেডিং ও বিদ্যুৎ বিভ্রাট এর কবল থেকে কোনো অবস্থাতেই মুক্তি মিলছে না গ্রামের মানুষের। দেশের প্রায় প্রতিটি অঞ্চলেরই এই একই অবস্থা। সেখানে “বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে আসে”।

গত কয়েক দিন থেকে চলৎ কাঠালপাকা গরম ও বৈরী আবাহওয়ার মধ্যেই পাল্লা দিয়ে চলছে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুতের যন্ত্রনাদায়ক বিভ্রাট। দিন কি রাত্রি চলছে বিদ্যুতের আসা-যাওয়া। এতে করে জনজীবনে পোহোতে হচ্ছে চরম দুর্ভোগ।

অথচ শহরের মানুষেরা বিশেষত ঢাকা শহরের মানুষ ভুলতেই বসেছে বিদ্যুৎ বিভ্রাট। স্বাধীন সার্বভৌম একটি দেশের অভ্যন্তরে চলমান এ বৈষম্য স্বাধীনতার মূল চেতনারই পরিপন্থি। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মূলমন্ত্র বুকে ধারণ করে লাখো শহীদের রক্তের সাথে এ যেন নির্মম তামাশা।

বিদ্যুৎ জ্বালাতন করলেই গ্রামের মানুষেরা শহুরে মানুষের মত ক্ষীপ্র আচরণ প্রদর্শণ করেনা। সড়ক অবরোধ করেনা। গাড়ি ভাংচুর করেনা। সরকারের ভিত নিয়ে টানা-হেঁচড়া করে না। তাই বলেই কি তাদের সাথে এ অসম নীতি? সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার কি গ্রামের স্বল্প শিক্ষিত কিংবা অশিক্ষিত লোকদের জন্য থাকতে নেই? অবাক লাগে এই ভেবে, কৃষি ভিত্তিক অর্থনীতির দেশেই কৃষকের জন্য বিদ্যুৎ থাকে না...
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৬ সকাল ১১:৩৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×