আমার বন্ধু একটি মেয়েকে সাহায্য করতে গিয়েছিলো।
মেয়েটি চাকরি হারিয়েছিলো,
অর্থাভাবে তার দিন চলছিলো না।
বন্ধু মেয়েটির দুঃসময়ে নিয়মিত টাকা পাঠাতো
আর বাসায় বেড়াতে যেতো যখন মেয়েটির ভাই বাসায় থাকতোনা।
মেয়েটি তার সঙ্গে গল্প করতো, আড্ডা দিতো, তাকে সাধ্যমতো
খাওয়াতো, গিফ্ট করতো কিনতু কিছুতেই তার
মন ভরতো না। একদিন বন্ধুটি সে কথা বুঝে মেয়েটিকে
বিছানায় আহবান করলো, মেয়েটি তাতে সাড়াও দিলো,
আমার বন্ধুটি বলেছিলো, এ ঘটনায় মেয়েটির ঋণ বোধ অনেকটা
কমে এসেছিলো।
আমি বন্ধুকে জিগেস করলাম, মেয়েটি যদি চাকরি ফিরে পায় আর
তোমার সমস্ত টাকা ফেরত দিয়ে দেয় তখন তুমি কি করবে?
বন্ধু জানালো, তার ঋণ শোধ হয়ে গেছে ,মেয়েটির কাছে তার কোন
পাওনা নেই।
তখন আমি তাকে বিপদের কথা স্মরণ করিয়ে দিলাম; টাকা না নেয়ায়
মেয়েটি যদি নিজেকে প্রস্টিটিউট ভাবে! ভাবতেই তো পারে!
তার ভেতরে যদি প্রবল ঘৃণার উদ্রেক হয় , তখন?
তখন আমার বন্ধুটি নষ্ট রোবটের মতো একবার বলে, হ্যাঁ আমি
অবশ্যই টাকা ফেরত নেবো আরেকবার বলে, না, অসম্ভব!
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১১ রাত ১০:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


