একজন কবি আর একজন ধনী ব্যক্তির সঙ্গে রাজপথে
দেখা হয়ে গেলো। রাজপথের অনেক
নিয়মকানুন। সেসব মেনেই পথচারিরা হাঁটছিলো।
কবি আর ধনী ব্যক্তি যচ্ছিলেন উল্টোমুখে। তাদের পরস্পর
মুখোমুখি দেখা হলো। ধনী ব্যক্তি জিজ্ঞেস করলেন কবিকে,
কেমন আছেন আপনি?
‘আকাশের ঘন মেঘের মতো, কিংবা মুক্ত বিহঙ্গ
অথবা আমি যেমন খুশি তেমন আছি।’
ধনী ব্যক্তি হেসে বললেন,
আপনার উত্তর সুনির্দিষ্ট হয়নি, তবে সুন্দর হয়েছে,
আমার খুব ভাল লেগেছে।
কবি রুগ্ন দেহে কেঁপে উঠলেন,
আমি তো আপনার মনোরঞ্জনের জন্য কিছু বলিনি।
আমি দোকানদার কিংবা বেশ্যা নই।
ধনী ব্যক্তি জিব কেটে বললেন,ছি! ছি! আমি আমার
ভালোলাগা প্রকাশ করেছি মাত্র,নির্দোষ ভালোলাগা,
আপনাকে কটাক্ষ করে কিছু বলিনি। যদি সেরকম কিছু
মনে হয়ে থাকে, তার জন্য ক্ষমা প্রার্থী।
কবি নিরস্র হলেন, তার অহংকার অবদমিত হলো, তিনি হাসলেন
তারপর মুখোমুখি না দাঁড়িয়ে উত্তর দিকে
হাঁটা শুরু করলেন যেদিকে তিনি যাচিছলেন। কিন্তু
ধনী ব্যক্তি যেচে পড়ে ফের আলাপ জুড়ে দিলেন
আচ্ছা, টাকা ভালো না কবিতা, আপনি কি বলতে পারেন?
কবি নির্লিপ্তভাবে বললেন,কবিতা।
ধরুন, আপনার সামনে কেউ এক বস্তা টাকা রাখলো
অন্যপাশে কবিতা। বলা হলো, আপনি কোনটা নেবেন
টাকা না সারা জীবন কবিতা লেখার অধিকার।
কবি এবারও নির্লিপ্ত। বললেন,কবিতা লেখার অধিকার।
ধনী ব্যক্তি বললেন, আমার তা মনে হয়ন্।া আমি এক বস্তা টাকা
আপনার সামনে রেখে কোন ঝুঁকি নেবনা। আমার ত্র¯ত
হিসেবি মন এরকম কোন সিদ্ধান্তে সায় দেয় না।
তারপরও একটা বিষয়,সেটা হচ্ছে, সাধারনত, কবিদের
টাকা হয়না আর টাকাওয়ালাদের কবিতা হয়না,বিষয়টা আমাকে
খুব ভাবায়। আপনি কি এর কোন উত্তর জানেন ?
কবি বললেন ,কবিতা ঈশ্বরের মতো সর্বত্রই, আপনার টাকাও
একটি কবিতা। আপনি টাকা আবিস্কার করে
যেমন আনন্দ পান, আমি কবিতা আবিস্কার করে,কেউ দৃশ্য।
ক্ষমতা,ভোগ,প্রতিহিংসা, স্থাপত্য, শিল্প, নারী
নগরী, পুরুষ, শস্যক্ষেত্র সবকিছু কবিতা।
যে কাউকে পেতে হলে ধ্যানমগ্ন হতে হয়, উত্তীর্ণ হতে হয়।
ধনী ব্যক্তি কবির কাছে নতজানু হলেন। তিনি ষাষ্টাঙ্গে
প্রণাম জানিয়ে বললেন ,আপনি যথার্থই বলেছেন কবি।
আমি আজ হতে মুক্ত।
যৌবনে আমি কবিতা লিখতাম তারপর টাকা উপার্জনে
নেমেছি। আমি অনেক টাকা করেছি, কিছুরই অভাব নেই
আমার, আমি ‘হও’ বলা মাত্র সবকিছু হয়ে যায়, সেও
টাকার জন্য। কিন্তু আমার কবিতা হয়নি। তার জন্য ভীষণ
কষ্ট ছিলো। আপনি আজ সে কষ্ট থেকে আমার আত্মাকে
পরিত্রাণ দিলেন। আপনি পরিত্রাতা।
এর উত্তরে কবি ধনী ব্যক্তিটিকে
ষাষ্টাঙ্গে প্রণাম জানালেন আশ্চর্যজনকভাবে তারপর বললেন ,
আপনিও একজন কবি, মহান কবি।
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১১ রাত ১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


