somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শোলার মানুষ

১০ ই জুলাই, ২০১১ বিকাল ৫:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




দুই বন্ধু, প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে
বলছিলো, জীবনটা বেশ যান্ত্রিক আর অর্থহীন।
দ্বিতীয় বন্ধু: আমার তা মনে হচ্ছেনা।
প্রথম বন্ধু: কেন!
দ্বিতীয় বন্ধু: আমার মনে হচ্ছে জীবনের একটা অর্থ আছে
কোথাও না কোথাও আছে। অন্ততঃ একটা স্বপ্ন অাছে। সকালে উঠে কাজে যাই, সন্ধ্যায় ফিরে আসি। খাওয়া দাওয়া
ঘুম,আবার কাজে ছোটা, সাপ্তাহিক ছুটিগুলোতে ছেলে
মেয়ে নিয়ে বেরিয়ে পরি কোথাও ।
দীর্ঘ ছুটিগুলোতে অলস সময় কাটাই, টিভি সিনেমা
আর কবিতা লেখায় মেতে উঠি।
প্রথম বন্ধু: আমিও তাই করি কিন্তু আমার
একঘেয়েমি কাটেনা কেন? নিজেকে একটা শাটলকক
মনে হয়; নেটের এপাশে একবার ঠোক্কর ওপাশে
একবার। তুমি কি কোন স্বপ্ন দেখো?
দ্বিতীয় বন্ধু: হ্যাঁ, খু্ব মামুলি স্বপ্ন, আমি দেখি, আমার সন্তানরা একদিন বড় হবে,সুনাগরিক হয়ে গড়ে উঠবে, আমি ও আমার স্ত্রী বুড়ো হবো,তারপর মৃত্যুর জন্য অপেক্ষা করবো
একদিন মহান মৃত্যু আসিবেন তার আগে পৃথিবীতে একটা
সুন্দর বাড়ি বানাবো, নাম দেব স্বপ্নগুহা। আমার ছেলেমেয়েরা
সেখানে বসে সারা জীবনের স্বপ্ন আঁকবে।
প্রাচীনকালে গুহাবাসী মানুষওতো একই ভাবে
জীবনযাপন করতো; তারা সন্ধ্যায় গুহায় ফিরে আসতো
আর সকালে বেরিয়ে যেতো শিকারের সন্ধানে।
রাতে কাঠ জালিয়ে ভোঁতা অস্ত্র দিয়ে গুহার
দেয়ালে স্বপ্ন আঁকতো; একটা বাইসনের ছবি
এক পাল মায়া হরিন.. গুহা মানব থেকে আমার জীবন
পর্যন্ত তেমন কোন পরিবর্তন নেই।
প্রথম বন্ধু বললো, আমি স্বপ্নের ভেতর ঢুকতে গেলে

বাস্তবতা বাধা দেয়। বাস্তবতা বড় নিষ্ঠুর, রুঢ় তাইতো
আমার জীবনটা একঘেয়ে হয়ে উঠেছে।
দ্বিতীয় বন্ধু বললো, মনে কর,তুমি একটা শোলার মানুষ
হালকাপাতলা গড়ন, লাইলনের চুল, পুঁতির চোখ, রঙ্গীন
ঠোঁট, আর শরীর জুড়ে নানা রঙ্গের আঁকিবুকি। হঠাৎ একটা
দমকা হাওয়া এলো । তোমার পলকা শরীর হাওয়ায়
ঘুরপাক খেতে লাগলো, তারপর সে শূন্যে ভেসে চললো
সাঁইসাঁই করে। হাওয়াটা যখন মাতলামি শুরু করলো
তোমার শরীরও মেতে উঠলো খেলায়।
প্রথম বন্ধু: চমৎকার তো! সত্যি চমৎকার!
আমি বাস্তবতা ভুলে যচ্ছি, আমার কিছুই মনে পড়ছেনা
এখন। একটা শোলার মানুষ ছাড়া আমি
কিছু নই। বন্ধু তুমি কি সম্মোহন করছো আমাকে!
পরসম্মোহন!
দ্বিতীয় বন্ধু বললো, ভাবো জীবনটা এরকমই
টেক ইট ইজি, কুল, বি কুল।






০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×