somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আকবর ভাইর কবিতা

০১ লা আগস্ট, ২০১১ রাত ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আকবর ভাইর সঙ্গে এখনও মাঝেমাঝে দেখা হয়।
সদর রোড,বগুড়া রোড, গির্জা মহল্লা, ফজলুল হক এভিন্যু
ঘুরতে ঘুরতে দেখা হয়ে যায়।
কৈশরে প্রবল আবেগ নিয়ে আমরা একটা সাহিত্য আসর করেছিলাম। আসরটি প্রতি সপ্তাহে নিয়মিত বসতো।
কি এক দুর্বার আকর্ষণে আমরা হাজির হতাম সে আসরে।
মিলান ফারাবি, জিয়া হাসান, নসরত শাহ্ আজাদ, রেজাউর রহমান শোয়েব, আসমা চৌধুরি, মামুন নেসার আহমেদ, সাইদ রহমান, দিলু হুসাইন
আকবর ভাই, মকবুল ভাই আরো অনেকেই, যাদের নাম এখন আর চট করে মনে পড়েনা।
আকবর ভাই কবিতা পড়তেন। তার কবিতা ছিলো সহজ ধরনের, অনেকটা ছন্দবদ্ধ,আধুনিক কবিতার জটিল নিয়মকানুন তার জানা ছিলো না, তার কবিতা
আমাদের খুব আকৃষ্টও করতো না। লেখা পাঠের পরে সমালোচনার নিয়ম ছিলো।
আকবর ভাইর কবিতা নিয়ে সমালোচকরা শুধু উপদেশই দিতেন।
আমাদের সেই সাহিত্য আসর ভেঙ্গে গেছে পনের-কুড়ি বছর আগে।
আকবর ভাইর সঙ্গে দেখা হলে এখনও তিনি জ্ঞিগেস করেন, সাহিত্য আসর কি হচ্ছে এখন? এই দীর্ঘ সময়ে তার কবিতার কি পরিবর্তন হয়েছে আমি জানিনা, কিন্তু তার চেহারায় কোন পরিবর্তন নেই, সেই একই রকম,পায়ে চপ্পল,
লম্বা ফুলহাতা সাদা শার্ট প্যান্টের উপরে ছেড়ে দেয়া, একটা মলিন শ্যামলা মুখ। মাঝেমাঝে ইচ্ছে করে জ্ঞিগেস করি, আকবর ভাই, এখনও কি কবিতা লিখছেন? অথবা আপনার কি কোন কবিতার বই বেরিয়েছে? অথবা
আমাদের আসরের অনেকেই এখন জাতীয় পর্যায়ে লিখছেন অপনি কি সেটা জানেন? কিন্তু কিছুই তাকে জ্ঞিগেস করা হয়না।
খামাখা অদরকারী কথা বাড়িয়ে লাভ কি! শুধু তার প্রশ্নের উত্তর দিয়ে যাই;
না সাহিত্য আসর হচ্ছেনা এখন।
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১১ রাত ১:২০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×