কিছুদিন ধরে তার অল্পতেই রেগে যাবার বাতিক হয়েছে।
-কি যে বলেন স্যার আমার মান না থাকলেও, আমার দাদাজান ছিলেন খূব উঁচু সম্মানিত একজন মানুষ।- শান্ত স্বরে কথাটি বললো তুর্য।
তুর্য ছোট একটি চাকরী করলেও তার মন খুবই ভাল, হারুন সাহেব তুর্যকে খুবই পছন্দ করেন। যদিও সবসময় তুর্যকে বকাঝকা করেন, তবুও তুর্য জানে অফিসের বস হলেও হারুন সাহেব মানুষটা মন্দ না।
-থাক তোমার দাদা, বাবা কে ছিলেন তা দিয়ে আমার দরকার নাই। শোন, তোমার সাথে আমার জরুরী কথা আছে।
-জি স্যার বলুন।
-তুমি জানি কোথায় থাক?
-স্যার, শান্তিময় শান্তিনগর।
-তুমি আমার সাথে রসিকতা করছো কেন? হারুন সাহেব আবারও রেগে গিয়ে কিছু বলতে চাচ্ছিলেন। কিন্তু বললেন না।
তুর্য ধাক্কা সামলে বললো- সরি স্যার।
-তুমি এখন চলে যাও। তোমার সাথে কথা বলতে এখন ইচ্ছে করছেনা। হারুন সাহেব কেমন অন্য মনস্ক হয়ে নিচের দিকে তাকালেন।
-স্যার আপনার জরুরী কথাটা.............তুর্য বললো।
-পরে বলবো, এখন যাও।
তুর্য অফিস থেকে বাইরে বের হলো। আকাশে কালো মেঘ,যেকোন সময় বৃষ্টি নামতে পারে। কালবৈশাখীর হাওয়া সব উল্টে পাল্টে দিচ্ছে।
তুর্য আকাশের দিকে তাকালো, হঠাৎ তার চোখ ছলছল করে উঠলো, বৃষ্টি হয়তো আজ তাকে ধুয়ে দিয়ে যাবে।।
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০০৭ দুপুর ১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



