আমি, সূর্যটাকে এক ফুঁ'য়েতেই নিভিয়ে দেবো,
পাহাড় - এক ঘুষিতেই বসবে সমতল ।
আমি, এক চুমুকেই শুষে নেবো - সব সমুদ্রজল ।
আমি, ঝড়ের গতি এক ইশারায় থমকে দেব,
ভুকম্পনও এক ধমকে শান্ত হবে ।
হিংস্র যতো বাঘ, ভাল্লুক, সর্প, কুমীর
ডাইনোসরও আমার চাওয়ায় পোষ্য হবে ।
আগ্নেয়গিরি'র অগ্নুৎপাতে তপ্ত লাভা,
অগ্নীশীতল দৃষ্টিতে মোর বরফ হবে ।
আমার, অট্টহাসে যুদ্ধ থেমে শান্তি হবে ।
মেশিনগান আর বড় বড় কামান যতো,
স্প্লিনটার আর বারুদ ভুলে ফুল ছড়াবে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



