somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাত মাসের সাগর ভ্রমণ:-*

১২ ই মার্চ, ২০১১ দুপুর ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিডনি, অস্ট্রেলিয়া। দিনটি ছিল শনিবার, সাগর ভ্রমণ শেষে ঘরে ফিরল একটি ১৬ বছরের মেয়ে। সাধারণ একটা ব্যাপার। কিন্তু খবরটা চমকে দেওয়ার মতো হতে পারে যদি জানা যায় যে, এই ছোট্ট টিনেজ মেয়েটি তার দীর্ঘ সাত মাসের সাগর ভ্রমণ করেছে একাকী। হাজার দর্শকের করতালির মাধ্যমে বরণ করে নেওয়া হলো মেয়েটিকে। গোলাপি রংয়ের ৩৪ ফুট লম্বা তার ইয়টটি যখন সিডনি হারবারে এসে ঠেকল, দর্শকরা আনন্দে মেতে উঠল মেয়েটিকে সুস্থ দেখে। শোনার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠল তার ৪০ ফুট উঁচু ঢেউয়ের সারি পাড়ি দেওয়ার জন্য। সে নিজেও ভাবতে পারেনি যে, এসব প্রতিকূলতা পেরিয়ে সে ফিরতে পারবে তার দেশে। দেশে ফিরতে পেরে অশ্রুসিক্ত নয়নে সে বলে, আমি চেয়েছিলাম একাকী সাগর ভ্রমণ করব এবং আমি খুশি যে আমি সফলভাবে সেটা করতে পেরেছি।' অবশ্য অনেকে তার এই ভ্রমণকে পাগলামী মনে করলেও তার কাছে এটি ছিল অ্যাডভেঞ্চারের ব্যাপার। তার ইয়ট বিখ্যাত অপেরা হাউসের সাথে লাগানো ঘাটে এসে ভেড়ে। দেখে তার বাবা-মা তার দিকে হাত বাড়িয়ে রেখেছে। সে নিজেকে আর স্থির রাখতে পারেনি। চোখে অশ্রু নিয়ে বাবা-মাকে জড়িয়ে ধরে। এরপর গুটিগুটি পায়ে এগিয়ে আসে তার ছোট ভাই। এবং হঠাৎ করে তার সামনে বিছিয়ে দেওয়া হয় গোলাপি গালিচা। হিসাব মতে ২১০ দিন পর ভূমিতে পা রাখল মেয়েটি, সম্মানটা তার প্রাপ্য। কেউ ভাবতে পারেনি, তার এই ভ্রমণ সফল হবে। তার বয়সটা এটা ভাবার জন্য যথেষ্ট কারণ বলা যায়। ১৬ বছর বয়সী একটা মেয়ের পক্ষে সাত মাস সাগরে ভ্রমণ করে সুস্থভাবে ফেরা, সত্যিই অকল্পনীয়। অপেরা হাউসে সবাই তার জন্য অপেক্ষা করছিল। সে ভেতরে ঢুকতেই সাউথ হোয়েলের প্রাইম মিনিস্টার ক্রিস্টিনা কেনে িল বলে ওঠেন, 'আমি কখনও ভাবিনি যে ছোট্ট জেসিকাকে আবার দেখতে পাবো।' এরপর উষ্ণ শুভেচ্ছা জানানো হয় তাকে।

জেসিকা বলে, 'অনেক বাধা পার হতে হয়েছে, কখনও তো মনে হয়েছে যে, আমি সত্যিই পারব না। কিন্তু জানি না, কোথা থেকে এত শক্তি পেয়েছিলাম সব পার হবার। আমি অবাক যে, আমি সত্যিই সম্ভব করতে পেরেছি।'

কুইন্সল্যান্ড স্টেটের এক একক সাগর ভ্রমণ প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে এমন পাগলামী করে জেসিকা নামের মেয়েটি। অক্টোবর ১৮, সাউথ প্যাসিফিক দিয়ে যাত্রা শুরু করে সে। এরপর সাউথ আফ্রিকার আটলান্টিক ওশান। ইন্ডিয়ান ওশান এবং সবশেষে সাউথ অস্ট্রেলিয়া। একক ভ্রমণে নতুন রেকর্ডের সৃষ্টি করে মেয়েটি।

প্রাইম মিনিস্টার কেলভিন তাকে 'অস্ট্রেলিয়ার নতুন হিরো' হিসেবে অভিহিত করেন। সাথে সাথে জেসিকা প্রতিবাদ করে। সে বলে, 'আমি নিজেকে হিরো মনে করি না, আমি একটা সাধারণ মেয়ে, যার স্বপ্নের প্রতি ছিল গভীর আস্থা।'

এর আগে জেসি মার্টিন ১৯৯৯ সালে ১৮ বছর বয়সে তরুণদের মধ্যে একাকী সাগর ভ্রমণের রেকর্ড করেছিল। কিন্তু সেই রেকর্ড ভেঙে ফেলেছে জেসিকা। সে মূলত ২৩ হাজার নটিক্যাল মাইল পাড়ি দিয়েছে। বলা যায়, তার ভ্রমণটিতে অনেকটা বিশ্ব ভ্রমণের স্বাদ পাওয়া যায়।;)

প্রাঞ্জল সেলিম:)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×