ক্রিস্টেন স্টয়ার্টের জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে। তার বাবা জন স্টুয়ার্ট ছিলেন একজন মঞ্চ ব্যবস্থাপক ও টেলিভিশন প্রযোজক, তিনি ফক্স ব্রডকাস্টিং কর্পোরেশনের জন্য কাজ করতেন। সু্বয়ার্টের মা, জুলস মান-স্টুয়ার্ট পেশায় ছিলেন একজন চিত্রনাট্য সুপারভাইজার। তার জন্ম অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের, মারুচিডোরে। ক্যামেরন স্টুয়ার্ট নামের ক্রিস্টনের একটি বড় ভাই রয়েছে। সপ্তম শ্রেণী পর্যন্ত স্টুয়ার্ট স্কুলে পড়াশোনা করেছিলেন। এরপর হাইস্কুল পর্যন্ত তিনি স্কুল ছেড়ে আলাদাভাবে পড়াশোনা চালিয়ে গিয়েছিলেন।
বর্তমানে স্টুয়ার্ট লস অ্যাঞ্জেলসের উডল্যান্ড হিলে বসবাস করছেন। তবে তিনি অস্ট্রেলিয়াতে বসবাসের ইচ্ছা পোষণ করেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি ইউনিভার্সিটি অব সিডনিতে পড়াশোনা করতে চাই। আমার মা সেখান থেকে পড়াশোনো করেছেন।’ অভিনয়ের পাশাপাশি তিনি অদূর ভবিষ্যতে কলেজে ভর্তি হওয়ার ব্যাপারে আশা রাখেন। তিনি সাহিত্য নিয়ে পড়াশোনা করতে চান। হতে চান একজন সাহিত্যিক। তাই বলে তার অভিনয় ক্যারিয়ারটিকে তিনি ভালবাসেন না, এমনটি নয়, তবে তিনি পেশাদারি জীবন কাটাতে চান। ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের সাথে এক সাক্ষাত্কারে স্টুয়ার্ট উল্লেখ করেছিলেন যে, ‘স্পিক’ চলচ্চিত্রে অভিনয়ের সময় তিনি সেখানে তার সহঅভিনেতা মাইকেল অ্যাঙ্গারানোর সাথে কিছুদিন প্রেমের সম্পর্ক চালিয়েছিলেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


